বড় সাফল্য মোদি সরকারের, ভারতে আনা হচ্ছে মুম্বই হামলায় অভিযুক্ত তাহবুর রানাকে

Share:

নিজস্ব প্রতিনিধি : বড়সড় সাফল্য পেল মোদি সরকার। ২৬/১১ মুম্বই মামলার অন্যতম চক্রী তাহাউর রানাকে ফিরিয়ে আনছে ভারত। সবুজ সংকেত দিল আমেরিকা। তাঁকে দেশে দ্রুত ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করতে চলেছে ভারত।

২০২৪ সালের আগস্টে তাহাউরকে নিয়ে রায় ঘোষণার সময়, মার্কিন আদালত ভারত-মার্কিন প্রত্যর্পণ চুক্তির অধীনে রানাকে ভারতে পাঠানোর অনুমোদন দিয়েছিল। এবার তাঁকে দেশে ফেরানোর প্রক্রিয়া দ্রুত শুরু করেছে ভারত।

রানার বিরুদ্ধে ২৬/১১ -এর মূল হোতা ডেভিড কোলম্যান হেডলিকে সাহায্য করার অভিযোগ রয়েছে। যদিও আইনি মারপ্যাঁচে ভারতের হাতে প্রত্যর্পণ ঠেকাতে দীর্ঘদিন ধরেই চেষ্টা চালাচ্ছেন মুম্বই হামলার এই চক্রী। আমেরিকার একাধিক নিম্ন আদালতে এবং প্রাদেশিক আদালতে মামলাও করেছেন তিনি।কিন্তু কোনও জায়গা থেকেই বিশেষ সুরাহা করতে পারেন নি। প্রতিটি ক্ষেত্রেই আমেরিকার আদালত রানার বিরুদ্ধেই রায় দিয়েছে। সদ্য আমেরিকার সলিসিটর জেনারেল এলিজাবেথ বি প্রেলগর সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিলেন যাতে রানার এই মামলা খারিজ করা হয়।

উল্লেখ্য, ২০০৮ সালের নভেম্বর মাসের জঙ্গিদের ভয়ংকর হামলায় শতাধিক মানুষের মৃত্যু হয়েছিল। ওই বছরের ২৬ নভেম্বর মুম্বই হামলায় ১৬৬ জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে ছিলেন ৬ জন মার্কিন নাগরিকও। ওই হামলায় যোগ পাওয়া গিয়েছে পাকিস্তানি বংশোদ্ভূত কানাডার নাগরিক রানার। দোষী প্রমাণিত হয়েছেন তিনি।

বর্তমানে আমেরিকার লস অ্যাঞ্জেলসে একটি জেলে বন্দি রয়েছেন তিনি। আমেরিকা থেকে তাঁকে ভারতে নিয়ে আসার জন্য প্রত্যর্পণের আর্জি জানিয়েছিল নয়াদিল্লি। আমেরিকার থেকে সবুজ সংকেত পেতেই দ্রুত তাঁকে ভারতে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করল ভারত।

১৮ বছরের দীর্ঘ অপেক্ষা! এশিয়ান গেমসে সোনা জিতে কলকাতায় ফিরলেন পিঙ্কি

চেহারা ভাড়া দিয়ে আয় হবে প্রায় ১৫ লক্ষ টাকা, কীভাবে জানলে অবাক হবেন

অনুমতি ছাড়াই নাম-ছবি ব্যবহার, আমেরিকার সংস্থার বিরুদ্ধে ৭ হাজার কোটির মামলা ঠুকলেন উর্বশী

সংবাদমাধ্যমে নিজের মৃত্যুর ‘ভুয়ো’ খবর দেখে হেসে গড়িয়ে পড়লেন পাক ক্রিকেটার

‘DM আঙ্কেল, রাস্তায় লাইট লাগিয়ে দিন না’, তিন খুদের করুণ আর্তির ভিডিও ভাইরাল

মোবাইল নয়, পড়াশোনার জন্য ট্যাব! স্কুল পড়ুয়াদের জন্য বড় ভাবনা শুভেন্দুর

সিনিয়রটিতে শীর্ষে, তবুও সুপ্রিম কোর্টের বিচারপতি পদে ‘উপেক্ষিত’ বিচারপতি হরিশ টন্ডন ও সৌমেন সেন

পাঁচদিন ছিলেন অনাহারে, তবুও অব্যর্থ নিশানা, এশিয়াডে সোনাজয়ী নীরুর গল্প চমকে দেবে

ফের বিহার, এবার তরুণীকে রাস্তা দিয়ে তুলে হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ

‘বাংলায় হবে সাইকেল তৈরির কারখানা’, কর্মসংস্থানের স্বপ্ন দেখালেন শুভেন্দু

নন্দীগ্রাম উপনির্বাচনের আগে স্বস্তি, অন্তর্বর্তী জামিন পেলেন কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

ভারত-মায়ানমার সীমান্তে সন্দেহভাজন জঙ্গি হামলায় নিহত ১ জওয়ান, জখম ৪

নিয়োগ দুর্নীতির সিবিআই-এর মামলাকে ডিলিস্ট করে দিল কলকাতা হাইকোর্ট

পুজোর ভিড় সামলাতে কতটা তৈরি তিলোত্তমা? মণ্ডপে মণ্ডপে ঘুরে কড়া নজরদারি পুলিশের