বিহারে ভয়াবহতা, HIV পজিটিভে আক্রান্ত শিশু-সহ ৭,৪০০ জন, উদ্বিগ্ন প্রশাসন

ইতিমধ্যেই প্রায় ৭,৪০০ HIV পজিটিভ রোগী ভর্তি হয়েছে। যার মধ্যে ৪০০ জনেরও বেশি শিশু রয়েছে। যাঁরা তাঁদের মা- বাবার থেকে এই ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে খবর।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভয়াবহতা! বিহারের সীতামারহি জেলায় HIV সংক্রমণের সংখ্যা রেকর্ড সংখ্যক বৃদ্ধি পেয়েছে। এই ঘটনা স্বাভাবিকভাবেই স্থানীয় স্বাস্থ্য ব্যবস্থার উপর চাপ সৃষ্টি করেছে। চিন্তা বাড়ছে প্রশাসনের। জেলা হাসপাতালের দেওয়া তথ্যানুসারে, ইতিমধ্যেই প্রায় ৭,৪০০ জন HIV পজিটিভ রোগী ভর্তি হয়েছে। যার মধ্যে ৪০০ জনেরও বেশি শিশু রয়েছে। যারা তাঁদের মা-বাবার থেকে এই ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে খবর। বিশেষত, শিশুদের শরীরে এই সংক্রমণ বেশি ভাবাচ্ছে স্বাস্থ্যকর্মীদের।

চিকিৎসকেরা জানিয়েছেন, যে পরিবারের বাবা-মা এইচআইভি পজিটিভ, মুলত সেই পরিবারের সন্তানদের শরীরেই HIV-র হদিশ মিলেছে। জন্মসূত্রে শিশুরা এই রোগে আক্রান্ত হয়েছে বলে খবর। একটি প্রতিবেদন অনুসারে, এআরটি সেন্টারের মেডিকেল অফিসাররা এই পরিস্থিতিকে গভীরভাবে উদ্বেগজনক বলে বর্ণনা করেছেন। একজন মেডিকেল অফিসার জানিয়েছেন, বারবার স্বাস্থ্য নিয়ে প্রচার চালানো সত্ত্বেও সচেতনতার মাত্রা খুব কম রয়েছে। প্রতি মাসে ৪০ থেকে ৬০ জন HIV সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। বর্তমানে ৫,০০০ রোগীকে ওষুধ সরবরাহ করা হয়েছে। কিন্তু রোগীর সংখ্যা ক্রমশ বৃদ্ধির ফলে চিন্তা বাড়ছে প্রশাসনের।

বর্তমানে সীতামারহি একটি এইচআইভি কেন্দ্রে পরিণত হয়েছে, যা কিনা অত্যন্ত উদ্বেগজনক। বিশেষজ্ঞ চিকিৎসকেরা জানিয়েছেন, এই সংক্রমণের কারণ হতে পারে স্বাস্থ্যগত কিছু পরীক্ষা-নিরীক্ষা না করে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া, কাজের জন্য দীর্ঘমেয়াদী অভিবাসন, যৌনপল্লীতে যাওয়া। ইতিমধ্যেই এই সংক্রমণ যাতে বাড়তে না পারে, সেই কারণে জেলা জুড়ে সচেতনতামূলক উদ্যোগ নিয়েছে প্রশাসন। এছাড়া সংক্রমণ বোঝার জন্যে জেলা এবং বৃহত্তর রাজ্য উভয় ক্ষেত্রেই স্বাস্থ্য কর্মকর্তারা কাজ শুরু করেছেন। তবে সম্প্রসারিত জনশিক্ষা এবং ধারাবাহিক পরীক্ষা ছাড়া, আগামী মাসগুলিতে সীতামারহিতে HIV-এর আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে।

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?