করুণ দশা প্রশান্ত কিশোরের, জন সুরাজের ২৩৮ প্রার্থীর মধ্যে ২৩৬ জনের জামানত জব্দ

Share:

নিজস্ব প্রতিনিধি, পটনা: কথায় বলে, ‘গেঁয়ো যোগী ভিখ পায় না।’ ভোট কুশলী প্রশান্ত কিশোরের দশা অনেকটা তেমনই। নিজের জন্মস্থান বিহারে সরকার গঠনের ক্ষেত্রে ‘কিংমেকার’ হওয়ার স্বপ্ন দেখেছিলেন। তিন বছর ধরে মাটি গেড়ে থেকে চষে ফেলেছিলেন গোটা রাজ্য। ভালই সাড়া পেয়েছিলেন। তাঁর সভায় ভিড়ও হয়েছিল প্রচুর। কিন্তু সেই ভিড় ভোট হয়ে দলের ঝুলি ভরাতে পারেনি। জন সুরাজের একজন প্রার্থীও জিততে পারেননি, উল্টে ২৩৬ জন জামানত খুঁইয়েছেন।

সদ্য সমাপ্ত বিধানসভা ভোটে বিহারে মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখেছিলেন প্রশান্ত কিশোর। এক সময়ে দেশের সেরা ভোটকুশলী ভোটের আগে জোর গলায় দাবি করেছিলেন, ‘যদি জন সুরাজ ১২৫ থেকে ১৩০ আসনে জয় না পায়, তাহলে নিজের হার বলে মনে করব।’ এখানেই থামেননি পিকে। ভবিষ্যদ্বাণী করেছিলেন, ‘বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের দল ২৫ আসনও পাবে না’। জেডিইউ ২৫ আসন পেলে রাজনীতিকে আলবিদা জানাবেন বলেও ঘোষণা করেছিলেন। অথচ ভোটের ফলাফলে দেখা গেল ১২৫ তো দূরের কথা একটি আসনেও জয় পাননি জন সুরাজের প্রার্থীরা। উল্টে নীতীশের দল ৮৫ আসনে জয়ী হয়েছেন।

নির্বাচন কমিশনের পরিসংখ্যান বলছে, প্রশান্ত কিশোরের জন সুরাজের ২৩৮ জন প্রার্থীর মধ্যে ২৩৬ জনই জামানত হারিয়েছেন। অর্থা‍ৎ ৯৯.১৬ শতাংশ প্রার্থী জামানত খুঁইয়েছেন। মোট প্রাপ্ত ভোট বৈধ ভোটের ২ শতাংশের কাছাকাছি। গোটা রাজ্যে শুধুমাত্র মদোরা কেন্দ্রে জন সুরাজের প্রার্থী ৫৮ হাজার ১৭০ ভোট পেয়ে দ্বিতীয়স্থান দখল করেছেন। আর চার জন প্রার্থী পেয়েছেন তৃতীয় স্থান। কগরহারে জন সুরাজের প্রার্থী রীতেশ পাণ্ডে পেয়েছেন ১৬,৫২৮ ভোট। কুমহরারে কে সি সিনহা পেয়েছেন ১৫ হাজার ভোট। জোকিহাটে সরফরাজ আলম পেয়েছেন ৩৫ হাজার ২৩৪ ভোট। চনপটিয়ায় বিখ্যাত ইউটিউবার মণীশ কাশ্যপ পেয়েছেন ৩৭ হাজার ১১৭ ভোট। ২৩০ আসনে শোচনীয় ফল করেছেন জন সুরাজের প্রার্থীরা। অনেক জায়গায় হাজার ভোটও পাননি।

প্রতারণা মামলায় নাম জড়াল সলমান খানের, সশরীরে সল্লু ভাইকে হাজিরার নির্দেশ আদালতের

মাগুরার বাড়িতে হামলার পর প্রথম প্রতিক্রিয়া সাকিব আল হাসানের, কী বললেন?

হাসিনার সাংবাদিক বৈঠকে হাজিরার পরেই সাকিব আল হাসানের বাড়িতে পেট্রল বোমা হামলা

‘দেশে আসেন, রাজপথেই দেখা হবে’, হাসিনাকে চ্যালেঞ্জ বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির

জন্ডিস হলেই বন্ধ মশলাযুক্ত খাবার! জেনে নিন কী বলছেন চিকিৎসকরা

হঠাৎ আসা বৃষ্টিতে ভিজেছে শখের ব্যাগ? এভাবে যত্ন নিলেই ফিরবে জেল্লা

সময় নেই! ভিডিও কলেই বৃদ্ধাশ্রমে মারা যাওয়া বাবার দাহক্রিয়া দেখল তিন মেয়ে

টানা বৃষ্টিতে সূর্যের দেখা নেই? এই টিপসগুলি মানলেই জামাকাপড় হবে খটখটে শুকনো

‘ভাগ্যে যা-ই ঘটুক বাংলাদেশে ফিরবই’, দৃপ্তকণ্ঠে ঘোষণা শেখ হাসিনার

পদত্যাগের গুজব উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

ভারতে নিষিদ্ধ হচ্ছে ফেসবুক-ইনস্টা? ‘Algorithm’ নিয়ে তদন্তের নির্দেশ

কমনওয়েলথ গেমসে অংশ নেওয়া উগান্ডার চার খেলোয়াড় গায়েব, তদন্তে স্কটল্যান্ড পুলিশ

‘বাংলাদেশের মানুষ ভাল নেই, আমাকে ফিরতেই হবে,’ বার্তা শেখ হাসিনার

‘মা চলে আসার পর বাংলাদেশ দ্বিতীয় পাকিস্তান হয়েছে,’ বিস্ফোরক হাসিনা পুত্র জয়