সার্ভিস রাইফেল থেকে ১১টি গুলি চালিয়ে সহকর্মীকে হত্যা, গ্রেফতার পুলিশ কনস্টেবল

রক্তাক্ত বিহার! লাইসেন্সপ্রাপ্ত রাইফেল বের করে সহকর্মীর বুকে এলোপাথাড়ি গুলি ছুঁড়লেন এক পুলিশ কনস্টেবল। ঘটনাস্থলেই মারা গিয়েছেন ওই পুলিশ কনস্টেবল।

Share:

নিজস্ব প্রতিনিধি: রক্তাক্ত বিহার! সার্ভিস রাইফেল বের করে সহকর্মীর বুকে এলোপাথাড়ি গুলি ছুঁড়লেন এক পুলিশ কনস্টেবল। ঘটনাস্থলেই মারা গিয়েছেন ওই পুলিশ কনস্টেবল। এই ঘটনা বিহারের পুলিশ প্রশাসনকে রীতিমতো নাড়িয়ে দিয়েছে। শনিবার (১৯ এপ্রিল) রাত ১০ টা নাগাদ বিহারের বেত্তিয়া পুলিশ বিভাগে নিয়োজিত কনস্টেবল সর্বজিৎ তাঁর রাইফেল বের করে তাঁর সহকর্মী কনস্টেবল সোনু কুমারের উপর প্রায় ১১ রাউন্ড গুলি ছোঁড়েন। যার ফলে ঘটনাস্থলেই মারা যান সোনু কুমার। জানা গিয়েছে, ঘটনাটির সময়ে সকল কর্তব্যরত পুলিশকর্মী বিশ্রাম নিচ্ছিলেন। ঠিক সেই সুযোগেই কনস্টেবল সোনুকে গুলি চালিয়ে হত্যা করেন সর্বজিৎ। বিশ্রামরত পুলিশকর্মীরা আচমকা শুনতে পান ব্যারাকে গুলির আওয়াজ। শোনা মাত্রই তাঁরা ব্যারাকে গিয়ে দেখতে পান রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে রয়েছেন সোনু। নিমেষেই সকলের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

অপরাধের পর অভিযুক্ত পুলিশ কনস্টেবল রাইফেল নিয়ে পুলিশ লাইনের ছাদে উঠে যায়। অস্ত্র নাড়াতে নারাতে তাণ্ডব চালাতে থাকেন। তাঁর মধ্যে আত্মসমর্পণের কোনও ভাবমূর্তি দেখা যায়নি। তাঁকে নিয়ন্ত্রণ করতে পুলিশ অফিসারদের রীতিমতো কালঘাম ছুটতে থাকে। অবশেষে অনেক ধরপাকড়ের পর খুনি পুলিশ কনস্টেবলকে হেফাজতে নেওয়া হয়। এবং তাঁকে মুফাসসিল থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। ঘটনার খবর পাওয়া মাত্রই চম্পারণ রেঞ্জের ডিআইজি হরকিশোর রাই গভীর রাতে পুলিশ লাইনে পৌঁছে ঘটনাস্থল পরিদর্শন করেন। খুনের কারণ প্রসঙ্গে পুলিশের অনুমান, পারস্পরিক শত্রুতার জেরেই এই খুন। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাটি ফরেনসিক টিমও তদন্ত করছে।

যদি কর্তব্য সম্পর্কিত কোনও মানসিক চাপ বা অন্য কোনও কারণ প্রকাশ্যে আসে, তাহলে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। আরও জানিয়েছে, সোনু এবং সর্বজিতের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল, যা ইউনিটের অন্যান্য কর্মীরাও জানত। তারা দুজনেই কিছুদিন আগে বেত্তিয়া থানায় পোস্টিং হয়েছেন। একই ব্যারাকে থাকা এবং একই ইউনিটে দায়িত্ব পালনের ফলে সংঘাতের সম্ভাবনা তৈরি হয়েছিল, যা শেষ পর্যন্ত মারাত্মক আকার ধারণ করে। নিহত কনস্টেবল সোনু কুমার ভাবুয়া জেলার বাসিন্দা এবং অভিযুক্ত কনস্টেবল সর্বজিৎ আরা জেলার বাসিন্দা। বর্তমানে এই ঘটনার পর বেত্তিয়া পুলিশ বিভাগে শোকের ছায়া নেমে এসেছে। আর সহযোদ্ধার এইভাবে মৃত্যুতে পুরো কর্মীরা শোকাহত। অফিসার থেকে শুরু করে সৈনিক, সকলেই এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীরভাবে চিন্তিত এবং দুঃখিত।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার