বিহারে ইঞ্জিনিয়ারের বাড়িতে তল্লাশি ইডির, হদিশ টাকার পাহাড়ের

Share:

নিজস্ব প্রতিনিধি: বিহারের ভবন নির্মাণ বিভাগের চিফ ইঞ্জিনিয়ারের বাড়িতে অভিযান চালাল ইডি। তল্লাশি চালিয়ে কোটি কোটি টাকা বাজেয়াপ্ত করেছে ইডি। চিফ ইঞ্জিনিয়ার তারিণী দাসের বাড়ি পটনার পূর্ণেন্দু নগরে। সেখানে চলছে ইডির অভিযান। বর্তমানে নোট গণনার কাজ চলছে।

আইএএস সঞ্জীব হংসের সঙ্গে সম্পর্কিত মামলায় চিফ ইঞ্জিনিয়ারের বাড়িতে এই অভিযান চালানো হচ্ছে। গত অক্টোবরে সঞ্জীব হংসকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) পাটনায় নিজের সরকারি বাসভবন থেকে গ্রেফতার করে। বিহারে একটি টেন্ডার কেলেঙ্কারিতে নাম আসার পর থেকেই সঞ্জীব হংস শিরোনামে রয়েছেন। ১৯৯৭ সালের বিহার ক্যাডারের আইএএস অফিসার সঞ্জীব হংস। সেই সময় তিনি ছিলেন জ্বালানি বিভাগের প্রধান সচিব।

সঞ্জীব হংসের বিরুদ্ধে অভিযোগগুলি কী কী?

সঞ্জীব হংস বিহারে একটি সুপরিচিত নাম। তিনি বাঁকার এসডিএম হিসেবে তার প্রশাসনিক কর্মজীবন শুরু করেন এবং পরে বিহারের বিভিন্ন জেলায় জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিযুক্ত হন। বেশ কয়েকটি বিভাগে সচিব হিসেবে দায়িত্ব পালন করার পর, সঞ্জীব হংসের শেষ পোস্টিং ছিল বিহার স্টেট পাওয়ার হোল্ডিং কোম্পানি লিমিটেডের সিএমডি হিসেবে। কিন্তু যখন ইডি প্রথমবার তাঁর বাড়িতে অভিযান চালায়, তখন এই বিভাগ থেকে সঞ্জীবকে সরিয়ে দেওয়া হয়। সঞ্জীব হংসের নাম তার আয়ের তুলনায় অতিরিক্ত সম্পদ রাখার এবং একজন মহিলা আইনজীবীর শারীরিক শোষণের মামলায়ও উঠে এসেছে।

নাটক শুরু, ভারতে এশিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে অস্বীকার পাক হকি দলের

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের জন্য ঘোষিত ভারতীয় দল, জায়গা পেলেন না ঋষভ

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৪০৪, নিখোঁজ ৬,১৫০ জন

PCOS থাকলে দিনটা শুরু করবেন কীভাবে? সকাল থেকে রাত, রুটিনে রাখুন এই অভ্যাসগুলি

নেলপলিশে লুকিয়ে মারণ ব্যাধির ঝুঁকি? কেনার আগে দেখে নিন এই উপকরণ রয়েছে কিনা

বর্ষা এলেই কেন বাড়ে ডেঙ্গুর দাপট? সতর্ক না হলে বিপদ!

কাকাদের হামলা থেকে বাবাকে বাঁচাতে গিয়ে বেধড়ক মারে প্রাণ গেল মেয়ের

রাত পোহালেই বিশ্বকর্মা পুজো, একইসঙ্গে শুরু রাহুকাল, পুজোর সঠিক সময় কখন?

চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, বৃহস্পতিতে ভারী বৃষ্টি ভেস্তে দেবে বিশ্বকর্মা পুজোর আনন্দ?

নেপাল দুর্যোগে নিখোঁজ পরিবারের পাশে শুভেন্দু, নিজের বেতন দিয়ে আর্থিক সাহায্যের

দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন কিংবদন্তি অভিনেতা অনন্ত নাগ, শুভেচ্ছা মোদির

কুড়মি সম্প্রদায়কে এসটি তালিকাভুক্তির প্রতিবাদে ফের সরব সাঁওতালি সংগঠন

পরকীয়ায় জড়িত সন্দেহে ঘুমন্ত স্ত্রীর ধড়-মুণ্ডু আলাদা করলেন পাষণ্ড স্বামী

শ্বশুরবাড়ি ফিরতে রাজি না হওয়ায় স্ত্রীর নাক কামড়ে দিলেন বদমেজাজি স্বামী