‘মুখ্যমন্ত্রী হিসাবে থাকবেন নীতীশই’, বিজেপির ‘রক্তচাপ’ বাড়ালেন চিরাগ

Share:

নিজস্ব প্রতিনিধি, পটনা: বিহারে বিধানসভা ভোটে এনডিএ জোটের জনসুনামি। আসন সংখ্যার নিরিখে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছে এনডিএ জোট। যদিও একক বৃহত্তম দল হিসাবে আবির্ভূত হয়েছে বিজেপি। আর তার পরেই প্রশ্ন উঠেছে, বৃহত্তম দল হিসাবে বিজেপি কি মহারাষ্ট্রের মতো বিহারেও মুখ্যমন্ত্রী পদের দাবি জানাবে? নাকি যার নেতৃত্বে ভোটে লড়েছিল সেই নীতীশ কুমারকেই মুখ্যমন্ত্রী হিসাবে মেনে নিয়ে ফের আত্মত্যাগ করবেন বিজেপির শীর্ষ নেতারা? ওই জল্পনার মধ্যেই পদ্ম শিবিরের নেতা-কর্মীদের ‘রক্তচাপ’ বাড়িয়ে নীতীশ কুমারকে মুখ্যমন্ত্রী হিসাবে ফের দেখতে চেয়েছেন লোক জনশক্তি পার্টির (রামবিলাস) নেতা চিরাগ পাসোয়ান।

শুক্রবার সকালে ভোট গণনা শুরুর পরেই দেখা যায় গতবারের চেয়েও বিপুল জনাদেশ নিয়ে ফের ক্ষমতায় ফিরছে এনডিএ জোট। সন্ধে পৌনে সাতটা পর্যন্ত নির্বাচন কমিশনের তরফে দেওয়া তথ্যে দেখা গিয়েছে, ২০১টি আসন দখল করতে চলেছে এনডিএ জোট। তার মধ্যে বিজেপির ঝুলিতে যাচ্ছে ৯০ আসন। নীতীশ কুমারের সংযুক্ত জনতা দলের ঝুলিতে যাচ্ছে ৮৪ আসন। জিতনরাম মাজির হিন্দুস্থান আওয়াম মোর্চা জয়ী হতে চলেছে ৫ আসনে। আর চিরাগ পাসোয়ানের লোক জনশক্তি পার্টি (রামবিলাস) জিততে চলেছে ১৯টি আসন। এনডিএ বিপুল জনাদেশ নিয়ে ফের ক্ষমতা দখল করার পরে যে প্রশ্ন বড় হয়ে উঠেছে তা হল- পাটলিপুত্রের মুখ্যমন্ত্রীর কুর্সিতে কে বসবেন?

বিজেপির তরফ থেকে নীতীশকে ফের মুখ্যমন্ত্রী হিসাবে মেনে নেওয়ার কোনও ইঙ্গিত দেওয়া হয়নি। বিহারে পদ্ম শিবিরের পর্যবেক্ষক বিনোদ তাওড়ে খানিকটা রহস্য রেখে জবাব দিয়েছেন, ‘এখন উ‍ৎসব চলছে। সবাই উ‍ৎসব পালন করুন। পরে ঠিক হবে, কে মুখ্যমন্ত্রী হবেন।’ কিন্তু এনডিএ’র তৃতীয় বড় শরিক দল লোক জনশক্তি পার্টির নেতা চিরাগ পাসোয়ান রাখঢাক না রেখে বলেছেন, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে নীতীশ কুমার বিহারের মুখ্যমন্ত্রী থাকবেন। বিরোধী দলের অপমানজনক পরাজয়ের কারণ হল অহঙ্কার।’

বিশ্বকাপ শুরুর দিনেই জোর ধাক্কা মরক্কোর, ছিটকে গেলেন দুই ফুটবলার

পাশবিক! ১২ বছর বছরের কিশোরীকে ধর্ষণ, ছুড়ে ফেলা হল তিনতলা থেকে

আমেরিকায় ঢুকতেই দেওয়া হয়নি, দেশে ফিরে বীরের মর্যাদা পেলেন রেফারি

‘শিল্প-বাণিজ্যের প্রসার ঘটলে রাজ্যের অর্থনীতিও শক্তিশালী হবে’, বার্তা অর্থমন্ত্রীর

‘ওয়েকাম টু দ্য জঙ্গল’ মুক্তির পরেই অবসর নেবেন অক্ষয়? জল্পনায় মুখ খুললেন নায়ক

‘বিদ্রোহী শিবিরে নয়, মমতার পাশেই আছি,’ ডিগবাজি খেয়ে জানালেন শত্রুঘ্ন

ভারতীয় দলে জায়গা পেলেন রাহুল দ্রাবিড়ের ছেলে, কোথায় খেলবেন?

সব্জি বাজারে তোলাবাজি, গ্রেফতার আরও এক তৃণমূল নেতা

পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভকারীদের উপরে নির্বিচারে গুলি সেনার, প্রাণ গেল ১৬ জনের

সুপ্রিম ধাক্কা জ্যাকলিনের, ২০০ কোটির জালিয়াত মামলার শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি

তৃণমূলে আরও এক উইকেটের পতন, মমতাকে ছেড়ে বিদ্রোহী শিবিরে প্রসূন

‘নতুন বিধায়কদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে’, জানিয়ে দিলেন স্পিকার

গেঞ্জি-হাফ প্যান্ট পরিয়ে ফলতার পুষ্পা জাহাঙ্গির খানকে হাঁটাল পুলিশ

বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক কর্মীর দেহ, ব্যাপক চাঞ্চল্য হাওড়ায়