‘অপারেশন সিঁদুরের’ সময় ঘর আলো করে এল ফুটফুটে কন্যা, নাম রাখা হল সিঁদুর

Share:

নিজস্ব প্রতিনিধি, কাটিহার: ‘অপারেশন সিঁদুর’-এর জয়ধ্বনি কেবল দেশেই নয়, সারা বিশ্বে প্রতিধ্বনিত হচ্ছে। পহেলগাঁওতে সন্ত্রাসী হামলার প্রতিশোধ স্বরূপ মঙ্গলবার ৬ মে গভীর রাতে ভারতের তিন বাহিনীর মিলিত সামরিক আক্রমণে মিসাইল স্ট্রাইক করে ‘অপারেশন সিঁদুর’কে বাস্তবের রূপ দেওয়া হয়েছে। ‘অপারেশন সিঁদুর’ শব্দটির সঙ্গে ভারতবাসী এখন আত্মীক টান অনুভব করছে। আর তার একটি উদাহরণ দেখা গেল বিহারের কাটিহারে। পাকিস্তানে ভারতের বিমান হামলা ‘অপারেশন সিঁদুর’ থেকে অনুপ্রাণিত হয়ে, কাটিহারের এক দম্পতি তাঁদের নবজাতক কন্যা সন্তানের নাম রাখলেন ‘সিঁদুর’।

যেদিন ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানে অপারেশন সিঁদুর শুরু করে, সেদিনই কাটিহারের একটি নার্সিংহোমে জন্ম হয় এক কন্যার। এই বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে পরিবার মেয়ের নামকরণ করেন  ‘সিঁদুর’। ভারতীয় সেনারা যেদিন ইতিহাস রচনা করলেন সেই দিনে পরীবারে লক্ষ্মী আসার খবরে খুশি সকলেই। সেই কারণেই কুর্সেলার বাসিন্দা সন্তোষ মণ্ডল এবং রাখী কুমারী নবজাতক কন্যার নাম রেখেছেন সিঁদুর।

মঙ্গলবার গভীর রাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে হামলা চালায় ভারতীয় সেনা। স্থল, বায়ু ও নৌসেনার মিলিত অভিযান ছিল এটি। ৯০ জন সন্ত্রাসীর মৃত্যু হয়েছে এতে। ৯টি জঙ্গি ঘাঁটি ধ্বংস হয়েছে। হামলা চালানো হয়েছে ভারতের এয়ারস্পেস থেকে। ভাওয়ালপুর, মুরিদকে, কোটলি, গুলপুর, সাওয়াই, সরজল, বারনালা, মুজ্জফরাবাদ ও মেহমুনাতে জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে ভারত।

পহেলগাঁও হামলার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন এর জবাব দেওয়া হবে। সর্বশক্তি দিয়ে ঝাঁপাবে ভারত। যারা এই হামলার মূল চক্রান্তকারী তাদের স্বমূলে ধ্বংস করা হবে। সেই কথায় রেখেছে নয়া ভারত। সেনাবাহিনীর এই জয়ে গোটা দেশ আনন্দ উদযাপন করছে।

মানি ও জেড প্ল্যান্ট ভুলে বাড়িতে লাগান এই গাছ, টাকার বৃষ্টি হবে

পুরনো জামাকাপড় দিয়ে ঘর মোছেন? জানেন কি রুষ্ট হতে পারেন দেবী লক্ষ্মী!

বসের কুনজরে পড়বেন, উৎসবের মুখে চাকরি পরিবর্তনের কথা ভাবলে বিপদ বাড়বে……

আফগানদের গুঁড়িয়ে দিয়ে তৃতীয় ম্যাচ ১২৭ রানে জিতলেন শ্রেয়সরা

সকাল থেকে রাত পর্যন্ত প্যাকেটের খাবারেই ভরসা? জানুন অজান্তেই শরীরের কতটা ক্ষতি করছেন

রান্নার মাঝেই হঠাৎ শেষ? কিভাবে আগাম জানবেন সিলিন্ডারে গ্যাসের পরিমাণ!

অভিষেকের ধ্বংসলীলা, আফগানদের ২২২ রানের লক্ষ্য দিল টিম ইন্ডিয়া

বিশ্বকর্মা পুজোয় ডুয়ার্সে ‘মহাকাল রূপী’ হাতির আরাধনায় মাতেন গ্রামবাসীরা

আফগানদের বিরুদ্ধে খুনে মেজাজে ব্যাটিং, ৩০ বলে শতরান করে বিশ্বরেকর্ড অভিষেকের

শিন্ডে গোষ্ঠীকে শিবসেনার প্রতীক বরাদ্দ নিয়ে সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে নির্বাচন কমিশন

ত্রাণ শিবিরে ২৫ জনের অস্বাভাবিক মৃত্যু নিয়ে মণিপুর সরকারকে হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের

দুই ছেলের হাত ধরে বিয়ের মণ্ডপে ইমরানের প্রাক্তন স্ত্রী জেমিমা, সমাজমাধ্যমে দিলেন ছবি

সৌরভের বায়োপিকের শুটিং করেই বিপাকে কাউন্টি দল! পিচ নষ্টের অভিযোগে পেতে হল শাস্তি

পুজোর মাসে আরও ১ লক্ষ পড়ুয়ার পাতে ইসকনের মিড ডে মিল, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর