বিহারে কংগ্রেসের সঙ্গে মিশে গেল ‘বাহুবলী’ পাপ্পু যাদবের দল

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: লোকসভা ভোটের আগেই বিহারে শক্তি বাড়ল কংগ্রেসের। শতাব্দী প্রাচীন দলে সামিল হলেন বিহারের ‘বাহুবলী’ নেতা তথা জন অধিকার পার্টির সুপ্রিমো পাপ্পু যাদব। সেই সঙ্গে কংগ্রেসের সঙ্গে দলকেও মিশিয়ে দিলেন। বুধবার এআইসিসি সদর দফতরে গিয়ে কংগ্রেস শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকের পরেই হাত শিবিরে আনুষ্ঠানিকভাবে যোগ দেন পূর্ণিয়ার প্রাক্ত সাংসদ। তাঁকে উত্তরীয় পরিয়ে দলে স্বাগত জানান কংগ্রেসের মুখপাত্র পবন খেরা ও মোহন প্রকাশ।

লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই পাটলিপুত্রের রাজনীতিতে সমীকরণ বদলাচ্ছে। আসন রফায় ক্ষুব্ধ হয়ে গতকাল মঙ্গলবারই কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়েছেন প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী রাম বিলাস পাসোয়ানের ভাই পশুপতি পারস। তিনি কংগ্রেস-আরজেডি ও বামেদের মহাজোটে সামিল হতে পারেন বলে জল্পনা চলছে। আর সেই জল্পনার মধ্যেই আচমকা কংগ্রেসে নাম লেখালেন পূর্ণিয়ার প্রাক্তন সাংসদ তথা বাহুবলী নেতা পাপ্পু যাদব।

১৯৯০ সালে নির্দল প্রার্থী হিসাবে বিহার বিধানসভা ভোটে জিতে শোরগোল ফেলে দিয়েছিলেন ৫৭ বছর বয়সী রাজনেতা। পরে লালুপ্রসাদ যাদবের রাষ্ট্রীয় জনতা দলে যোগ দিয়েছিলেন। কিন্তু পরে আরজেডি থেকে বহিষ্কৃত হন। এর পরে জন অধিকার পার্টি নামে নয়া রাজনৈতিক দল গড়ে ২০১৫ সালের বিধানসভা ভোটে লড়েন। পাপ্পুর স্ত্রী রঞ্জিত রঞ্জন কংগ্রেসের সাংসদ। এদিন কংগ্রেস সামিল হওয়ার আগে আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদবের সঙ্গেও বৈঠকে বসেছিলেন পূর্ণিয়ার প্রাক্তন সাংসদ। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, পূর্ণিয়া থেকেই কংগ্রেস প্রার্থী হিসাবে ভোটে দাঁড়াতে চলেছেন বিহারের ‘বাহুবলী’ নেতা।

জোর ধাক্কা ট্রাম্পের, জন্মসূত্রে নাগরিকত্ব বহাল রাখল মার্কিন শীর্ষ আদালত

আমেরিকায় মেয়েদের খেলাধুলোয় ‘নিষিদ্ধ’-ই থাকছে তৃতীয় লিঙ্গধারীরা, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

ট্রান্সফার সার্টিফিকেট নিয়ে রক্তারক্তি কাণ্ড, শিক্ষকের বুকে ছুরি গেঁথে দিল নাবালক ছাত্র

‘রাজ্যে পর্যটন শিল্পের প্রসারে আসছে বিশেষ অ্যাপ’, জানালেন মন্ত্রী শঙ্কর ঘোষ

বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ! সপ্তাহান্তে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ৩ জেলায় ভারী বৃষ্টি

হাইকোর্টে স্বস্তি মিলল না, ‘ডিজে’ মন্তব্য মামলায় ৮ জুলাই অভিষেকের গলার স্বর সংগ্রহ

‘ভুয়ো SC/ST শংসাপত্র যারা নিয়েছেন ও দিয়েছেন, উভয়কেই জেলে পুরব’, হুঁশিয়ারি শুভেন্দুর

কর্মীদের পাশে দাঁড়াতে হেল্পলাইন খুললেন অভিষেক, ফেরালেন পুরনো কর্মসূচি

১১ জুলাইয়ের পরে কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদল, বড় দায়িত্ব পেতে চলেছেন অমিত শাহ?

২১ জুলাই ধর্মতলায় সভা নয়, তৃণমূলের দুই পক্ষকেই ‘না’ পুলিশের

রামনবমী অশান্তির মামালায় NIA-র হাতে গ্রেফতার অপরূপা পোদ্দারের স্বামী

বিজেপি নেতার বাড়িতে আগ্নেয়াস্ত্র নিয়ে হাজির চার যুবক, তার পর যা ঘটল শুনলে…

মুম্বই থেকে পাততাড়ি গোটালেন হার্দিক পাণ্ড্য, কোথায় গেলেন?

মাফিয়া-গুন্ডাদের‌ সাক্ষাৎ যম, অবসর নিলেন বিহারের ‘হান্টারওয়ালি ম্যাডাম’ শোভা ওহাতকর