চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

জামিন পেলেন ১১ মাসে ১২ বার করোনা টিকা নেওয়া অশীতিপর ব্রহ্মদেব

নিজস্ব প্রতিনিধি, মাধেপুরা: অপ্রত্যাশিতভাবেই জামিন পেলেন ১১ মাসে ১২ বার করোনা টিকা নিয়ে গোটা দেশে চর্চার কেন্দ্রবিন্দুতে চলে আসা বিহারের মাধেপুরার বাসিন্দা ব্রহ্মদেব মণ্ডল। সোমবার মাধেপুরা থানা থেকেই শর্তাধিন জামিন পেলেন তিনি। শর্ত অনুযায়ী, যখনই পুলিশ তলব করবে, তখনই হাজিরা দিতে হবে। এদিন জামিন পাওয়ার পরে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন ৮৪ বছর বয়সী ব্রহ্মদেব। শুধু তাই নয়, প্রবীণ নাগরিক হওয়ার দৌলতে করোনার বুস্টার ডোজও পেতে চলেছেন তিনি।

দেশে যখন করোনার টিকা নিতে সাধারণ মানুষকে চরম ভোগান্তির মুখে পড়তে হচ্ছে, সেখানে মাধেপুরা জেলার বাসিন্দা ৮৪ বছরের বৃদ্ধ ব্রহ্মদেব মণ্ডল দাবি করেন, ‘গত ১১ মাসে ১২ বার ভ্যাকসিন নিয়েছেন।’ ব্রহ্মদেবের চাঞ্চল্যকর দাবির পরেই ঘুম ভাঙে জেলা স্বাস্থ্য আধিকারিকদের। মাধেপুরা পুরাইনি থানায় ব্রহ্মদেবের বিরুদ্ধে এ বিষয়ে অভিযোগ দায়ের করা হয়। ওই অভিযোগে বলা হয়, ‘বিভিন্ন সময়ে ভিন্ন পরিচয়পত্র দেখিয়ে এবং স্বাস্থ্য বিভাগের আধিকারিকদের মিথ্যে বলে ব্রহ্মদেব মণ্ডল ২০২১-এর ১৩ ফেব্রুয়ারি থেকে চলতি বছরের ৪ জানুয়ারির মধ্যে ১২ বার করোনার টিকা নিয়েছেন। এটা করোনার টিকা সংক্রান্ত নিয়মের লঙ্ঘন।’

অভিযোগ পেয়ে ব্রহ্মদেব মণ্ডলের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৮৮, ৪১৯ ও ৪২০ ধারায় মামলা দায়ের করে পুলিশ। অবস্থা বেগতিক দেখে গা ঢাকা দেন ১১ মাসে ১২ বার টিকা নেওয়ার কীর্তি স্থাপন করা ব্রহ্মদেব। গোপন ডেরা থেকে হুমকি দেন, ‘তাঁকে গ্রেফতার করার চেষ্টা হলে আত্মহত্যা করবেন।’ ওই হুমকির পরেই পিছিয়ে আসে পুলিশ।

Published by:

Share Link:

More Releted News:

৫০ শতাংশ বাড়ছে লোকসভা আসন, মহিলাদের জন্য বরাদ্দ ২৭২টি সিট, বড় সিদ্ধান্ত কেন্দ্রের

বন্ধুদের খেলা দেখে উচ্ছ্বসিত বিশেষভাবে সক্ষম শিশু! সরলতায় মুগ্ধ নেটদুনিয়া, ভাইরাল ভিডিও

তাপপ্রবাহে পুড়ছে মহারাষ্ট্র, হিটস্ট্রোকের বলি অটোচালক

শুশ্রূষার জন্য ছাড়তে হয়েছিল চাকরি, অসুস্থ মাকে চারতলা থেকে ফেলে দিল গুণধর ছেলে

রোদের মধ্যে গেটে বাঁধা ৫ বছরের নাতনি, চাকরি গেল পুলিশকর্মী দিদার

‘সন্তান চাইলে স্ত্রীকে পাঠাও’, TCS কাণ্ডে বিস্ফোরক অভিযোগ কর্মীর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ