মোদিকে ভোট দিতে না বলার খেসারত, জেলে গেলেন স্কুল শিক্ষক

Share:

নিজস্ব প্রতিনিধি : ক্লাসরুমে ছাত্রছাত্রীকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ভোট না দেওয়ার আবেদন করেছিলেন এক স্কুল শিক্ষক। এবার এর জেরেই জেলে যেতে হল তাঁকে। ঘটনাটি ঘটেছে বিহারের সরকারি স্কুলে। স্কুল শিক্ষকের এই আচরণ নির্বাচনী বিধি ভঙ্গের সামিল বলে জানিয়েছে প্রশাসন।

যে শিক্ষকের বিরুদ্ধে এই অভিযোগ, তার নাম হরেন্দ্র রজক। তিনি কুরহানি ব্লকের আমরাখের একটি সরকারি স্কুলের শিক্ষক। জেলা শিক্ষা দফতরের আধিকারিক অজয় কুমার সিং জানিয়েছেন, হরেন্দ্রবাবুর বিরুদ্ধে স্কুলের ছাত্রছাত্রীদের অভিভাবকরা নালিশ জানিয়েছিলেন। অভিভাবকরা জানিয়েছিলেন, ক্লাসরুমের ভিতর ছাত্রছাত্রীদের নরেন্দ্র মোদিকে ভোট না দেওয়ার কথা বলেছিলেন ওই শিক্ষক। এই কারণে এই শিক্ষকের বিরুদ্ধে এফআইআর করা হয়।মুজাফফরপুরের এসএসপি রাকেশ কুমার জানিয়েছেন, হরেন্দ্র রজকের আচরণ নির্বাচনী বিধি ভঙ্গের সামিল। সেই কারণেই ওই শিক্ষককে গ্রেফতার করা হয়েছে।

জেলা শিক্ষা দফতরের এক আধিকারিক জানান, ক্লাসের একাধিক ছাত্রছাত্রী হরেন্দ্রবাবুর বিরুদ্ধে এই অভিযোগ এনেছে। একজন সরকারি কর্মী হিসাবে হরেন্দ্রবাবু এভাবে একটি রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে কাউকে প্রভাবিত করতে পারেন না। জানা যাচ্ছে, স্কুল শিক্ষক অভিযোগ ছিল, কেন্দ্র যে বিনামূল্যে রেশন দেওয়ার কথা বলেছে, সেই রেশন ঠিকভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছোচ্ছে। তাই শিক্ষকদের দাবি, এই রেশন না পৌঁছোনোর দায় প্রধানমন্ত্রী নিজেও অস্বীকার করতে পারেন না।

 

পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন জাপানের, ডাচদের জয় রুখে দিল ব্লু সামুরাইরারা

ব্রাজিল ম্যাচের স্মৃতি ফিরিয়ে কুরাসাওকে ৭-১ গোলে হারাল জার্মানি

চক দে ইন্ডিয়া, মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা

১৪ মাস ধরে আইএসএফ সমর্থকের স্ত্রীকে আটকে রেখেছেন তৃণমূল নেতা, চাঞ্চল্য হাড়োয়ায়

দিঘাকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র বানানো হবে বলে প্রশাসনিক বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

তৃণমূল ছেড়ে ‘অখ্যাত’ রাজনৈতিক দল ‘NCPI’-তে যোগ দিচ্ছেন দেব-সায়নীরা!

আরামবাগের প্রাক্তন পুর প্রধানকে ডিম বর্ষণ, বাঁ হাতে সামলাচ্ছেন ট্রাউজার্স,ডান হাতে পুলিশের ঢাল

মহারাষ্ট্রে মর্মান্তিক দুর্ঘটনা, তীর্থযাত্রীদের গাড়ি কুয়োয় পড়ে নিহত ৮

আগুনের গুজবে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, অন্য ট্রেনের চাকার তলায় ছিন্নভিন্ন ৪ যাত্রী

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

বীরের মতো ব্যাটিং করে অস্ট্রেলিয়াকে চুনকামের লজ্জা থেকে বাঁচালেন কনোলি

আবাসে কাটমানি-বিতর্ক শান্তিপুরে, কাঠগড়ায় প্রাক্তন ও বর্তমান কাউন্সিলর

তৃণমূলে মমতার প্রয়োজন ফুরিয়েছে, পরোক্ষে বোঝালেন সুদীপ