২ আসনে লড়েও বিধায়ক হওয়ার স্বপ্নপূরণ হল না বিহারের সিংহমের

পূরণ হল না বিধায়ক হওয়ার স্বপ্ন, রাজনীতিতে পা রেখেই স্বপ্নভঙ্গ প্রাক্তন আইপিএস অফিসার শিবদীপ ডব্লিউ ল্যান্ডের, যাঁকে বিহারের 'সিংহম' বলে ডাকেন সকলে।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পূরণ হল না বিধায়ক হওয়ার স্বপ্ন, রাজনীতিতে পা রেখেই স্বপ্নভঙ্গ প্রাক্তন আইপিএস অফিসার শিবদীপ ডব্লিউ ল্যান্ডের, যাঁকে বিহারের ‘সিংহম’ বলে চেনেন সকলে। শুক্রবার (১৪ নভেম্বর) বিধানসভা ভোটের ফলাফল প্রকাশিত হয়েছে বিহারে। আর এ বছর বিহারের নির্বাচনের দিকেই নজর ছিল গোটা দেশের। একদিকে NDA-বিজেপি জোট ছিল, অন্যদিকে তেজস্বী যাদব-রাহুলের নেতৃত্বাধীন মহাগঠ বন্ধন ছিল। সুতরাং লড়াই হয়েছে সেয়ানে সেয়ানে। কিন্তু শেষ হাসি হাসল নীতীশ-বিজেপি জোট, অর্থাৎ বিহারের সরকার হচ্ছে না বদল, এটা নিশ্চিত। হ্যাঁ, ২৪৫ আসনের মধ্যে ২০২ আসন দখল করে বিপুল ভোটে জয়লাভ করেছে নীতীশ-বিজেপি জোট। অন্য দিকে মুখ থুবড়ে পড়েছে তেজস্বী যাদব-রাহুলের নেতৃত্বাধীন মহাগঠবন্ধন। তবে এবার বিজেপির মাস্টারস্ট্রোক ছিল তারকারা।

আলিনগর থেকে বিজেপির প্রার্থী হয়ে বিপুল সংখ্যক ভোটে জয়যুক্ত হয়েছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী মৈথিলী ঠাকুর। তিনি এখন দেশের সর্বকনিষ্ঠ এমএলএ। অন্যদিকে বিহার বিধানসভা নির্বাচনে দ্বিগুণ পরাজয়ের সম্মুখীন হয়েছেন প্রাক্তন আইপিএস অফিসার শিবদীপ ডব্লিউ ল্যান্ডে, তথা বিহারের ‘সিংহম’। তিনি রাজনীতির উচ্চ-প্রোফাইল প্রার্থী হওয়া সত্ত্বেও বিপুল ভোটে হেরেছেন। তিনি আরারিয়া এবং জামালপুর উভয় আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে ছিলেন, কিন্তু কোনও আসন থেকেই তিনি জয়লাভ করতে পারেননি। জামালপুরে, জেডি(ইউ) প্রার্থী নচিকেতা মণ্ডল ৯৬,৬৮৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তিনি আইআইপি প্রার্থী নরেন্দ্র কুমারকে ৩৬,২২৮ ভোটে হারিয়ে গিয়েছেন। ল্যান্ডে সেখানে ভাল ভোট পান নি। আরারিয়াতেও তাঁর একই অবস্থা। ফলাফল ঘোষণার পর দেখা যায় যে, সেখানকার আইএনসি প্রার্থী আবিদুর রহমান ৯১,৫২৯ ভোট পেয়ে জিতে গিয়েছেন। এবং তিনি জেডি(ইউ) এর শাগুফতা আজিমকে ১২,৭৪১ ভোটের ব্যবধানে পরাজিত করেন।

৪৯ বছর বয়সী শিবদীপ ডব্লিউ ল্যান্ডে স্বতন্ত্র প্রার্থী হিসেবে উভয় আসনেই প্রতিদ্বন্দ্বিতা করে ছিলেন। তাঁর নির্বাচনী হলফনামায় কোনও ফৌজ দারি মামলা নেই। তিনি স্নাতক ডিগ্রিধারী ছিলেন। তাঁর মোট সম্পদের পরিমাণ ২০.৪ কোটি টাকা এবং দায়বদ্ধতার পরিমাণ ২.৭ কোটি টাকা। তিনি তাঁর পুলিশি কেরিয়ারে দৃঢ় পদক্ষেপ এবং জনসাধারণের অসাধারণ যোগাযোগের জন্য প্রশংসিত ছিলেন। কিন্তু রাজনীতিতে তিনি সফল নন, রাজনীতিতে অভিষেক নির্বাচনীতেই তিনি সাফল্য অর্জন করতে পারলেন না। বোঝা গেল, মানুষ তাঁকে রাজনীতিতে চান না। এদিকে, শুক্রবার ২৪৩ সদস্যের বিহার বিধানসভায় এনডিএ ২০০ আসনের সংখ্যা অতিক্রম করে, বিশাল জয় পেয়েছে। ২০২৫ সালের বিহার বিধানসভা নির্বাচনে, জাতীয় গণতান্ত্রিক জোট (এনডিএ) ২০২টি আসন পেয়েছে, আর মহাগঠবন্ধন (এমজিবি) মাত্র ৩৫টি আসন পেয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুক্রবার সন্ধ্যায় ২০২৫ সালের বিহার বিধানসভা নির্বাচনে জাতীয় গণতান্ত্রিক জোট (NDA) এর ঐতিহাসিক বিজয় উদযাপন করেছেন এবং “অসাধারণ জনাদেশ” দেওয়ার জন্য বিহারের জনগণের প্রশংসা করেছেন।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে