আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয়, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আধার কার্ড নাগরিকত্বের বৈধ প্রমাণ নয় বলে নির্বাচন কমিশনের দাবিকে মান্যতা দিল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার (১২ অগস্ট) বিহারের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী নিয়ে মামলার শুনানিতে শীর্ষ আদালতের বিচারপতি সূর্যকান্ত বলেন, ‘নির্বাচন কমিশন সঠিক বলেছে। আধার কার্ড বৈধ নাগরিকত্বের প্রমাণ নয়। আধার আইনের ৯ ধারা দেখলেই এটা স্পষ্ট বোঝা যাবে।’

বিহারের ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনীকে চ্যালেঞ্জ জানিয়ে বিরোধীদের দায়ের করা মামলায় শীর্ষ আদালতে দায়ের করা হলফনামায় নির্বাচন কমিশনের তরফে বলা হয়েছিল ‘আধার কখনও নাগরিকত্বের প্রমাণ হতে পারে না। আধার কার্ড বৈধ কিনা তা যাচাইয়ের প্রয়োজন রয়েছে।’ এদিনের শুনানিতে আবেদনকারীর আইনজীবি অভিষেক মনু সিঙ্ঘভি আধার কার্ড এবং ভোটার কার্ড গ্রহণে নির্বাচন কমিশনের আপত্তি নিয়ে প্রশ্ন তোলেন। তাঁর প্রশ্ন, ‘আধার এবং ভোটার কার্ড গ্রহণ করতে কমিশনের আপত্তি কোথায়? নাগরিকত্বের প্রমাণ নয় বলেই কি আপত্তি কমিশনের?’  কে নাগরিক তা নির্বাচন কমিশন ঠিক করে দিতে পারে কিনা, সেই প্রশ্ন তুলে সিঙ্ঘভি বলেন ‘নাগরিকত্ব নির্ধারণ কমিশনের কাজ নয়। নির্বাচনের দু’মাস আগে তারা এসআইআর শুরু করে ভোটার বাদ দিতে পারে না। নাগরিকত্বের কারণে কাউকে বাদ দিতে হলে, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া মেনে চলতে হবে।’ একই সওয়াল করেন আর এক আইনজীবী কপিল সিব্বলও।

দুজনের প্রশ্নের প্রেক্ষিতে বিচারপতি সূর্যকান্ত বলেন, ‘বিভিন্ন পরিষেবা পাওয়ার ক্ষেত্রে উপভোক্তার শনাক্তকরণের ক্ষেত্রে আধার বিশেষ ভূমিকা নিতে পারে। পরিচয় যাচাইয়ের ক্ষেত্রে সহায়ক হিসাবে কাজ করতে পারে। কিন্তু বৈধ নাগরিকত্বের প্রমাণ নয়।  কোনও আবেদনকারী বা ভোটার আধার দেখিয়ে নিজেকে নাগরিক হিসাবে দাবি করতে পারেন না। নির্বাচন কমিশন এ বিষয়ে যা বলেছে তা সঠিক।’

 

শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে যন্তর মন্তরে আমরণ অনশন শুরু সোনম ওয়াংচুকের

তারাতলা কাণ্ডে কালীচরণের হাওড়ার বাড়িতে তল্লাশিতে বিশেষ তদন্তকারী দল

মুক্তির আগের বিপাকে শ্রদ্ধার ‘ইথা’, ছবির নাম পরিবর্তনের দাবি লাবণী-সম্রাজ্ঞী পরিবারের

গাড়ির ভেতর মহিলার সন্দেহজনক হাবভাব! পোশাক খোলাতেই যা পাওয়া গেল, থ পুলিশও

দিল্লির আশ্রয় ছেড়ে কবে বাংলাদেশে ফিরবেন জানিয়ে দিলেন শেখ হাসিনা

আন্তর্জাতিক মঞ্চে বাংলার মুখ উজ্জ্বল, সোনা জিতে ফিরল বসিরহাটের তিন কন্যা

পয়লা জুলাই থেকেই বন্ধ হয়ে যাচ্ছে একাধিক রেলস্টেশনের রিজার্ভেশন কাউন্টার

শিলিগুরি-মিরিক রোডে ভয়াবহ ধস নামায় বিপর্যস্ত উত্তরবঙ্গ, দুর্ভোগে পর্যটকরা

বাংলাদেশে এবার নোট বন্দি, বাতিল হচ্ছে ৫০০ ও‌ ১০০০ টাকার নোট!

নিট প্রশ্ন ফাঁসের জের, কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদলে শিক্ষামন্ত্রক হাতছাড়া হচ্ছে ধর্মেন্দ্র প্রধানের?

তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ কাণ্ডে তদন্তে ইডি!

দক্ষিণী সুরকার অনিরুদ্ধ রবিচন্দ্রনের সঙ্গে কাব্যা মারানের বিয়ে পাকা? প্রকাশ্যে বড় তথ্য

বাড়ি ভাড়া দিতে না পারায় নদীতে ঝাঁপ দিয়ে মৃত্যু একই পরিবারের ৪ সদস্যের

তোলাবাজি মামলায় বাড়ল চাপ, সব্যসাচী দত্তের বিরুদ্ধে ECIR দায়ের ইডি-র