বিহারে চলছে প্রথম দফার ভোট, লালু পুত্র থেকে বাহুবলী- সকলেই ভোটের ময়দানে

Share:

নিজস্ব প্রতিনিধি: বিহারে চলছে প্রথম দফার ভোটগ্রহণ। আজ ভাগ্য নির্ধারিত হওয়ার দিন তেজস্বী যাদব, তেজপ্রতাপ যাদবদের। একই সঙ্গে নীতিশ কুমার আবারও ফিরবেন না তা জনগণ নির্ধারণ করবেন আজই। প্রথম ধাপে, ১৮টি জেলায় বিস্তৃত ১২১টি বিধানসভা আসনে ভোটগ্রহণ চলছে। ২০২০ সালে আরজেডির নেতৃত্বে মহাজোট জয়লাভ করে। ৬৩টি আসন জিতে নিয়েছিল তারা,  এনডিএ পেয়েছিল ৫৫টি আসন। সেই ইতিহাসের পুনরাবৃত্তি হয় কিনা এবার সেটাই দেখার। 

রাঘোপুরে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে। যেখানে তেজস্বীর প্রতিদ্বন্দ্বিতা হবে বিজেপির সতীশ কুমারের বিরুদ্ধে। তিনি ২০১০ সালের নির্বাচনে রাবড়ি দেবীকে পরাজিত করেছিলেন। এবার কুমার জেডি(ইউ) প্রতীকে লড়াই করছেন। প্রশান্ত কিশোরের দলও নির্বাচনে অংশ নিচ্ছে।
কয়েক মাস আগে পরিবার থেকে ত্যাজ্য হয়েছেন তেজপ্রতাপ। তিনি জনশক্তি জনতা দলের হয়ে লড়াই করছেন মহুয়া থেকে। তিনিও বর্তমান আরজেডি বিধায়ক মুকেশ রৌশনের কাছ থেকে আসনটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করবেন। আরজেডি থেকে বহিষ্কৃত হওয়ার পর হাসানপুরের বিধায়কের জন্য এটি নিঃসন্দেহে মর্যাদার লড়াই। 
বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করছেন লোকশিল্পী মৈথিলী ঠাকুর। আলিনগর থেকে লড়ছেন তিনি। আলিনগর দীর্ঘদিন ধরে আরজেডির গড়। বিজেপির সবচেয়ে কম বয়সী প্রার্থী, উচ্চবর্ণের ব্রাহ্মণ-অধ্যুষিত এই আসনে জয়লাভের জন্য নিজের খ্যাতির উপর নির্ভর করছেন।
ছাপড়া থেকে আরজেডির টিকিটে লড়াই করছেন ভোজপুরি সুপারস্টার খেসারী লাল যাদব। তিনি জন সুরাজ পার্টির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করা রিতেশ পান্ডের বিরুদ্ধে লড়াই করছেন। 
নীতীশ কুমার সরকারের বেশ কয়েকজন মন্ত্রী, যাদের মধ্যে উপ-মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী এবং বিজয় কুমার সিনহাও রয়েছেন, তাদের নির্বাচনী ভাগ্যও নির্ধারিত হবে আজ। সিনহা টানা চতুর্থ মেয়াদে লক্ষীসরাইকে ধরে রাখার আশা করছেন। সম্রাট চৌধুরী প্রায় এক দশক পর তারাপুর থেকে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সিওয়ানের এই হাই-প্রোফাইল আসন থেকে ৫৩ বছর বয়সী মঙ্গল পান্ডে, যিনি বিহারের স্বাস্থ্যমন্ত্রী এবং প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি লড়ছেন আরজেডি'রএর প্রাক্তন বিধানসভা স্পিকার অবধ চৌধুরীর বিরুদ্ধে।

বাহুবলী রাজনীতি ছাড়া বিহারের কোনও নির্বাচন কীভাবে সম্পূর্ণ হতে পারে? এবারও, প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন বেশ কয়েকজন শক্তিশালী ব্যক্তি - মহম্মদ শাহাবুদ্দিনের ছেলে ওসামা শাহাব (রঘুনাথপুর) থেকে শুরু করে জেডি(ইউ)-এর অনন্ত সিং পর্যন্ত।

জন সুরাজ সমর্থকের হত্যার পর মোকামায় দুই বাহুবলী ব্যক্তিত্বের মধ্যে যে সাধারণ বিধানসভা লড়াই ছিল তা এখন মর্যাদার লড়াইয়ে পরিণত হয়েছে। খুনের ঘটনায় জেলে থাকা জেডি(ইউ)-এর অনন্ত সিং, আরজেডি-র সুরজ ভানের স্ত্রীর সাথে সরাসরি লড়াইয়ে জড়িয়ে পড়ছেন। সুরজ ভান নিজে একজন গ্যাংস্টার।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে