আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

স্বামীকে গোলাপ উপহার, ‘রোজ ডে’-র ভিডিও পোস্ট করার পরেই স্ত্রী বিরুদ্ধে এফআইআর দায়ের

নিজস্ব প্রতিনিধি: চলছে ভালোবাসার সপ্তাহ। প্রেমিক-প্রেমিকারা একে অপরের পছন্দের জিনিস উপহার দিচ্ছে। তবে শুধু প্রেমিক-প্রেমিকা নয় স্বামী-স্ত্রীরাও একে ওপরকে উপহার দেন। বিহারের মুঙ্গের জেলায় “রোজ ডে” উদযাপনের সময় এক মহিলা তার স্বামীকে গোলাপ উপহার দিয়ে পড়েছেন আইনি বিপাকে। রোজ ডে ভিডিও ভাইরাল হতেই দায়ের হয়েছে এফআইআর।

কাঞ্চন দেবী নামে ওই মহিলা নিজেই ইনস্টাগ্রাম এবং ফেসবুকে ‘রোজ ডে’-র ভিডিওটি পোস্ট করেন। ভিডিওতে দেখা গিয়েছে তিনি তাঁর স্বামীকে এক গ্লাস ওয়াইন দেওয়ার আগে তাঁকে এক বোতল মদ ও গোলাপ উপহার দিচ্ছেন। সেই উপহার পেয়ে মহিলার স্বামীকে হাসতে দেখা গিয়েছে। ভিডিও ভাইরাল হতেই বিতর্ক শুরু হয়েছ। কারণ বিহার ড্রাই স্টেট সেখানে মদ্যপান নিষিদ্ধ থাকা সত্ত্বেও কীভাবে প্রকাশ্যে কেউ মদ উপহার দিতে পারে এবং তা পান করতে পারে তা নিয়েই শুরু হয়েছে বিতর্ক।

আরও পড়ুন: নিষেধ অমান্য করে ভোট দেওয়ায় স্ত্রীকে তালাক দিলেন হাসিনার দলের নেতা

সেই সঙ্গেই কাঞ্চন দেবীর আরও বিপাকে পড়েন যখন একটি বিউটি পার্লারের ভিতরে পিস্তল হাতে পোজ দেওয়ার একটি আলাদা ছবি ভাইরাল হয়। মুঙ্গেরের পুলিশ সুপারিনটেনডেন্ট (এসপি) সৈয়দ ইমরান মাসুদ নিশ্চিত করেছেন যে ছবিগুলি নজরে আসার সঙ্গে সঙ্গে বিষয়টি তদন্তের জন্য একটি বিশেষ দল গঠন করা হয়েছে। এরপর পুলিশ মহিলার বাড়িতে অভিযান চালায়। তদন্তে জানা গিয়েছে, ছবিতে থাকা পিস্তলটি দীনদয়াল চকের বাসিন্দা বিশাল কুমারের লাইসেন্সপ্রাপ্ত অস্ত্র। অস্ত্রটি বৈধ হলেও, কোনও অননুমোদিত ব্যক্তিকে সোশ্যাল মিডিয়ায় এটির সঙ্গে পোজ দেওয়ার অনুমতি দেওয়া আইন লঙ্ঘন বলেই উল্লেখ করা হয়েছে। পুলিশ  কাঞ্চন দেবী এবং অস্ত্রের মালিক বিশাল কুমারের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। এসপি মাসুদ বলেছেন যে অস্ত্রের প্রকাশ্যে প্রদর্শন এবং অ্যালকোহলের মতো নিষিদ্ধ পদার্থের প্রচার গুরুতর অপরাধ। 

 

Published by:

Share Link:

More Releted News:

গণনায় শুধু কেন্দ্রীয় সরকারি কর্মচারী কেন?‌ সুপ্রিম কোর্টে তৃণমূল, শনিবারই জরুরি শুনানি

প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চালানো ইডি অফিসারকে বিশেষ পুরস্কার সংস্থার

বাণিজ্যিক গ্যাসের পরে এবার পেট্রল-ডিজেলের দাম লিটারপিছু ৪-৫ টাকা বাড়ছে?

চাকরি না পেয়ে আমেরিকায় আত্মঘাতী ভারতীয় তরুণ, অন্ধ্রে ছেলের দেহের অপেক্ষায় ঋণগ্রস্ত বাবা

উজ্জয়নের মহাকাল মন্দির চত্বর খুঁড়তেই মিলল একবিংশ শতাব্দীর বিশাল শিবলিঙ্গ

স্বপ্নের সাজে অপেক্ষায় কনে, বিয়ের অনুষ্ঠানে হাজির বরের লিভ-ইন-পার্টনার! তারপর…

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ