‘নিজেকে বাঁচাতে না পারলে জনগণকে বাঁচাব কী করে’, বিজেপি থেকে পদত্যাগ ইউটিউবার মনীশ কাশ্যপের

Share:

নিজস্ব প্রতিনিধি, পটনা: বিহার বিধানসভা নির্বাচনের ঠিক আগে ইউটিউবার মনীশ কাশ্যপ বিজেপি ছাড়ার ঘোষণা দিয়েছেন। রবিবার ফেসবুকে লাইভে এসে তিনি পদত্যাগের ঘোষণা করেন। মনীশ বলেন, “আমি আর বিজেপির সক্রিয় সদস্য নই। যদি আমি বিজেপিতে থেকে নিজেকে বাঁচাতে না পারি, তাহলে জনগণকে কীভাবে সাহায্য করব?”

মনীশের আরও সংযোজন, “এখন আমি বিভিন্ন প্ল্যাটফর্মে বিভিন্নভাবে আমার মতামত তুলে ধরব। ভবিষ্যতে, আমরা কোনও না কোনও প্ল্যাটফর্ম খুঁজব। আমাদের কি নতুন প্ল্যাটফর্ম তৈরি করা উচিত নাকি অন্য কারও সঙ্গে সহযোগিতায় ব্র্যান্ড বিহার নিয়ে কথা বলা উচিত? এটি এখনও দেখার বিষয়।”

মনীশ আসন্ন বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ইঙ্গিতও দিয়েছেন। তিনি বলেন, “আপনারা আমাকে এটাও বলুন যে আমার কোথা থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা উচিত। আমি কোন দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করব? নাকি একাই লড়ব? আমি স্বাস্থ্য বিভাগের বিরুদ্ধে আমার আওয়াজ তুলতে থাকব। আমার লড়াই কোনও ব্যক্তির বিরুদ্ধে নয়।”

কেন এমন সিদ্ধান্ত নিলেন আচমকা? এই প্রসঙ্গে মনীশ বলেন, “আমি আমার এলাকায় গিয়েছিলাম। অনেক এলাকা ঘুরেছি। সেখানকার মানুষের সঙ্গে দেখা করেছি। তারপর আমি এই সিদ্ধান্তে পৌঁছেছি যে আমাকে বিহারের জন্য লড়াই করতে হবে। অভিবাসন বন্ধ করার জন্য আমাকে লড়াই করতে হবে। এমনকি যখন আমি দলে ছিলাম, তখনও আমি এই বিষয়ে আমার আওয়াজ তুলেছি। এখন আমার মনে হচ্ছে দলে থেকে আমি জোরালোভাবে আমার আওয়াজ তুলতে পারব না, তাই আমি পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি।

তিনি আরও বলেন, “এই সিদ্ধান্তে কিছু মানুষ খুশি হবেন। কিছু মানুষ দুঃখ পাবেন। যারা দুঃখিত তাদের কাছে আমি হাত জোড় করে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। আমি আমার শরীর, মন, টাকা, সবকিছু দলের জন্য উৎসর্গ করেছি। কিছু নেতা বলতেন যে মনীশ কাশ্যপ উচ্চাকাঙ্ক্ষী। কিন্তু আমি উচ্চাকাঙ্ক্ষী নই।”

এর আগে মনীশ বলেছিলেন, “আমি বিজেপির সাথে নেই। বিজেপি থেকে পদত্যাগ করব। আমি এনডিএ-র চম্পারণ এবং মিথিলা উভয় দুর্গ ভেঙে দেব।” মনীশ বিহারের স্বাস্থ্যমন্ত্রী মঙ্গল পাণ্ডের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, “যদি মঙ্গল পাণ্ডে একটু মনোযোগী হতেন, তাহলে মুজাফফরপুরের মেয়েটি মারা যেত না। বিহারে স্বাস্থ্য বিভাগে একটি বড় কেলেঙ্কারি হয়েছে। আমি শীঘ্রই সমস্ত প্রমাণ সহ এটি প্রকাশ করব। আমি বিহারের জনগণের সঙ্গে আছি। আমি বিজেপির সঙ্গে নেই। বিজেপি যে খেলা খেলেছে তার জন্য আমি পদত্যাগ করব। আমি ২০ থেকে ২৫টি জায়গায় সভা করেছি এবং সর্বত্র বলেছি যে আমি দলে থাকতে চাই না। আমি কোনও না কোনও দলে যাব। আমি বিজেপির দুর্গ ভেঙে দেব।”

হলিউডে ফের শোকের ছায়া! প্রয়াত ‘স্টার ট্রেক’, ‘এক্স-ম্যান’-খ্যাত অভিনেতা প্যাট্রিক স্টুয়ার্ট

একাধিক বদল করছে ভারত ও নিউজিল্যান্ড, দেখে নিন চতুর্থ টি-২০-র সম্ভাব্য প্রথম একাদশ

মাঝ আকাশে দুই হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষ, আমেরিকায় মৃত ৩

সাতসকালে সাউথ সিটি কমপ্লেক্সের ২৭ তলায় আগুন, ঘটনাস্থলে দমকলের ৮টি ইঞ্জিন

সিরিয়ায় ভয়াবহ বন্যায় মৃত অন্তত ৫, নিহতদের মধ্যে চারজনই শিশু

‘করবা চৌথ’-এ অনিল-সুনিতার বাড়িতে চাঁদের হাট, তৃতীয় স্ত্রীকে নিয়ে অনুষ্ঠানে সামিল আমিরও

২৯০ কোটি টাকা দুর্নীতির অভিযোগ, সাতসকালে রাজ্যের চার জায়গায় ইডি-র তল্লাশি

নেপালের পর এবার ভুটানে হিমবাহের হ্রদ ভেঙে ভয়াবহ বন্যার আশঙ্কা! বিপদের মুখে উত্তরবঙ্গ

ঘূর্ণিঝড় অর্ণবের পর ফের নিম্নচাপ, শুক্রেও বৃষ্টির পূর্বাভাস কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়!

তালিবানি রক্তচক্ষু উপেক্ষা, আফগানিস্তানে ৫ গুণ বেড়েছে আফিম চাষ

শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৬৭ রানের বিধ্বংসী ইনিংসের দৌলতে ইতিহাসে বেন ডাকেট

ব্যালন ডি’অর জয়ের আনন্দ ভাগ করে নিতে সতীর্থদের বিশেষ উপহার দেবেন কেন

বাস্তব জীবনে কেমন স্বামী চান? খুল্লামখুল্লা জানিয়ে দিলেন ‘রামায়ণ’-এর সীতা

বোনের আত্মহত্যার শোকে তিন সন্তানকে নিয়ে কুয়োয় ঝাঁপ দিদির