গান্ধি ময়দানে হতে পারে বিহারের নতুন সরকারের শপথ গ্রহণ, কবে জেনে নিন

Share:

নিজস্ব প্রতিনিধি: বিহারের বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছে এনডিএ। এই জয়ের পরেই বিহারে বিজেপি সদর দপ্তরে গিয়ে সাফল্য উদযাপন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার থেকে বিহার সরকার গঠন প্রক্রিয়া শুরু হতে চলেছে। জানা গিয়েছে প্রধানমন্ত্রীর সময়সূচীর উপর নির্ভর করে ১৯ অথবা ২০ নভেম্বর বিহারে নতুন মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে।

সূত্রের খবর, বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে নীতীশ কুমারই থাকবেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে বৈঠকে মন্ত্রিসভার সূত্র চূড়ান্ত হওয়ার পর আরও তিন দিনের মধ্যে নতুন রাজ্য সরকার গঠনের সম্ভাবনা রয়েছে। সূত্র জানিয়েছে, বিহার এনডিএ সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান বুধবার অথবা বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে, চূড়ান্ত তারিখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সময়সূচীর উপর নির্ভর করবে। নির্বাচন কমিশন  রবিবার  ১৮তম বিহার বিধানসভা নির্বাচনের ফলাফল রাজ্যপাল রাজেন্দ্র আরলেকরের কাছে জমা দেবে, যার পরে নতুন বিধানসভা গঠনের বিজ্ঞপ্তি জারি করা হবে। এর ফলে নির্বাচনকালীন সময়ে কার্যকর আদর্শ আচরণবিধি আনুষ্ঠানিকভাবে শেষ হবে। সোমবার, মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বিদায়ী ১৭তম বিধানসভা ভেঙে দেওয়ার অনুমোদনের জন্য একটি মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করবেন। এরপর তিনি রাজ্যপালের সাথে দেখা করে পদত্যাগপত্র জমা দেবেন বলে আশা করা হচ্ছে। নীতীশ কুমার পদত্যাগ করার পর, এনডিএ-র অন্তর্ভুক্ত দলগুলি জোটের পরবর্তী নেতা নির্বাচনের জন্য তাদের আইনসভা দলের সভা করবে,  পরবর্তীতে তিনি রাজ্যপালের কাছে নতুন সরকার গঠনের দাবি পেশ করবেন।

এই প্রসঙ্গে উল্লেখ্য, ১৮তম বিধানসভায় এনডিএ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। বিজেপি ৮৯টি আসন নিয়ে একক বৃহত্তম দল হিসেবে নিজেদের শক্তি প্রমাণ করেছে, তার পরেই রয়েছে নীতীশ কুমারের জনতা দল (ইউনাইটেড) রয়েছে তারা ৮৫টি আসন জিতেছে। ছোট জোট শরিকদের মধ্যে, এলজেপি (রামবিলাস) ১৯টি আসন, এইচএএম (ধর্মনিরপেক্ষ) ৫টি এবং জাতীয় লোক মোর্চা ৪টি আসন পেয়েছে। অন্যদিকে, মহাগঠবন্ধন মাত্র ৩৫টি আসন পেয়েছে।

 

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে