চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রোগীর চিকিৎসায় ব্যস্ত, আচমকাই চেম্বারে ঢুকে ডাক্তারকে গুলি করে পালাল দুষ্কৃতীরা

নিজস্ব প্রতিনিধি: চেম্বারে বসে রোগীর চিকিৎসা করছিলেন, আচমকাই চেম্বারে ঢুকে চিকিৎসককে গুলি চালিয়ে পালাল অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা। যন্ত্রণায় ছটফট করতে করতে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই চিকিৎসকের। ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার (৫ মার্চ) সন্ধ্যায় উত্তর প্রদেশের বিজনৌর জেলার নাগিনা শহরে। মর্মান্তিক এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এই মুহূর্তে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে ওই হাসপাতালের বাইরে।

পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছে। জানা গিয়েছে, ঘটনার সময় নাগিনা শহরের ধাম রোডে অবস্থিত শিবালয় স্বাস্থ্যসেবা কেন্দ্রে নিজের কেবিনে রোগীদের সেবা করছিলেন ৪৫ বছর বয়সী শিশু বিশেষজ্ঞ রাজকুমার। তখনই একজন অজ্ঞাত ব্যক্তি মোটরসাইকেলে করে হাসপাতালে আসেন এবং তিনি সারসারি ডাক্তারের কেবিনে ঢুকে যান। ডাক্তারকে লক্ষ্য করে খুব কাছ থেকে গুলি করেন। ডাক্তার নিমেষেই মাটিতে লুটিয়ে পড়েন। গুলির শব্দ শুনে হাসপাতালের কর্মী এবং পথচারীরা ঘটনাস্থলে ছুটে আসেন, কিন্তু ততক্ষণে অভিযুক্ত পালিয়ে যায়। এবং হামলাকারী ঘটনাস্থলে তাঁর মোটরসাইকেল রেখে যান। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছয় এবং আহত ডাক্তারকে নাগিনা কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যান। কিন্তু তাঁকে বাঁচানো সম্ভব হয়নি, হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই তাঁর মৃত্যু হয়।

ঘটনার খবর পেয়ে, নাগিনা পুলিশ সার্কেল অফিসার এলাকায় ভারী পুলিশ বাহিনী মোতায়েন করেন এবং ঘটনাস্থল পুঙ্খানুপুঙ্খভাবে পরিদর্শন করেন। সিসিটিভি ফুটেজও পরীক্ষা করা হচ্ছে। পুলিশের মতে, ঘটনাস্থল থেকে কোনও কার্তুজ পাওয়া যায়নি। সমস্ত প্রমাণ নিয়ে হামলাকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তবে জানা যায়, সেই সময় হাসপাতালে কোনও নিরাপত্তা রক্ষী উপস্থিত ছিলেন না, যার ফলে আক্রমণকারী সহজেই হাসপাতালে প্রবেশ করতে পেরেছিলেন। তবে কী কারণে ওই ডাক্তারকে খুন করা হল এবং তাঁর সঙ্গে হামলাকারীর কোনও শত্রুতা ছিল কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।

Published by:

Share Link:

More Releted News:

উত্তর জাপানে ৭.৪ মাত্রার ভূমিকম্প, জারি সুনামি সতর্কতা

মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি, ৪ ঘন্টা ঘুরপাক খেতেই আতঙ্কে চোখে জল যাত্রীদের

জম্মু-কাশ্মীরে ভয়াবহ বাস দুর্ঘটনা! মৃত ১০, আহত একাধিক

‘HR-কে জড়িয়ে ধরে চুমু’! প্রকাশ্যে নাসিকের মতো ঘটনা, গ্রেফতার NGO-র চেয়ারম্যান

বদ্রীনাথের দৈব মানবকে ৪০ কেজি চাল ও মাংস নিবেদন, জানেন কি এই প্রাচীন প্রথা?

মুখে নারী ক্ষমতায়ন! বাংলার প্রথম দফার ভোটে বিজেপির মহিলা প্রার্থী মাত্র ১৫

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ