সন্তান জন্মের পরেই কিডনি বিকল, কী ঘটেছিল ৬ প্রসূতির সঙ্গে?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রাজস্থানের একটি হাসপাতালে সিজারিয়ান অস্ত্রোপচারের পর ছয় প্রসূতির কিডনি বিকল হয়েছে। আক্রান্তদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে। বাকি পাঁচজন হাসপাতালের সাধারণ ওয়ার্ডে চিকিৎসাধীন।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি ওই ছয় মহিলার সিজারিয়ান ডেলিভারি হয়েছিল। অস্ত্রোপচারের কিছুদিনের মধ্যেই তাঁদের শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। চিকিৎসকদের পর্যবেক্ষণে কিডনির কার্যক্ষমতায় গুরুতর সমস্যা ধরা পড়ে। কয়েকজনের ক্ষেত্রে কিডনির ক্ষতি মারাত্মক আকার নিয়েছে বলেও জানা গিয়েছে। ঘটনার খবর প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসেছে হাসপাতাল প্রশাসন এবং রাজ্যের স্বাস্থ্য দফতর। কী কারণে একসঙ্গে ছয় প্রসূতির কিডনি বিকল হল, তা এখনও স্পষ্ট নয়। বিষয়টির তদন্ত শুরু হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আক্রান্তদের চিকিৎসা সংক্রান্ত সমস্ত নথি খতিয়ে দেখা হচ্ছে। অস্ত্রোপচারের সময় ব্যবহৃত ওষুধ, ইনজেকশন, স্যালাইন, অ্যানেস্থেশিয়া এবং অন্যান্য চিকিৎসা পদ্ধতির নমুনাও পরীক্ষা করা হচ্ছে। পাশাপাশি রোগীদের পূর্ববর্তী শারীরিক অবস্থার তথ্যও পর্যালোচনা করা হচ্ছে। চিকিৎসকদের একটি বিশেষ দল আক্রান্ত প্রসূতিদের চিকিৎসার দায়িত্বে রয়েছে। তাঁদের স্বাস্থ্য পরিস্থিতির উপর সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে।

আরও পড়ুনঃ অবৈধ সম্পর্কের জেরে সন্তানকে শ্বাসরোধ করে খুন, স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ স্বামীর

এদিকে, ঘটনার জেরে উদ্বেগে আক্রান্ত পরিবারগুলি। তাঁদের দাবি, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ সামনে আনতে হবে। যদি কোনও গাফিলতি প্রমাণিত হয়, তবে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও দাবি উঠেছে। উল্লেখ্য, এর আগেও রাজস্থানের কোটায় প্রসব-পরবর্তী জটিলতায় একাধিক মহিলার মৃত্যুর ঘটনা নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। সেই ঘটনার পর আবার বিকানেরে এই ঘটনা সামনে আসায় রাজ্যের মাতৃস্বাস্থ্য পরিষেবা ও হাসপাতাল ব্যবস্থার মান নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।

মাত্র ১৫ মিনিটেই সুস্বাদু ব্রেকফাস্ট! পাউরুটি দিয়ে সহজেই বানিয়ে নিন লোভনীয় ৭টি পদ

জল্পনার অবসান, পপ গায়িকা কেটি পেরির সঙ্গে সম্পর্কে সিলমোহর জাস্টিন ট্রুডো-র

বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল বাংলার চিংড়ি মালাইকারি, ঘরেই বানান ঐতিহ্যবাহী পদ

বিশ্বকাপ খেলেতে গিয়ে হলেন কন্যা সন্তানের বাবা, মন খারাপ কোরিয়ার তারকা গোলরক্ষকের

আবাসনে ঢুকে হুমকি-মারধর, চাঞ্চল্যকর অভিযোগ মহিলা পুলিশ অফিসারের বিরুদ্ধে

বক্সঅফিসে ‘অবসেশন’-এর ঝড়ে কুপোকাত বরণের ‘হ্যায় জাওয়ানি তো ইশক হোনা হ্যায়’

গরমে অতিথি আপ্যায়নের পারফেক্ট ডেজার্ট, বাড়িতে বানান ভিন্ন স্বাদের তালশাঁসের পায়েস

সব্যসাচী দত্তকে লক্ষ্য করে ডিম-গোবর ছুড়ল জনতা, আদালতের বাইরেও উত্তেজনা

কোলাঘাটে মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে হাজির তৃণমূলের সাংসদ-বিধায়করা

মোবাইল ফোন আর ১১০ টাকার লোভে পাথর দিয়ে নৃশংস খুন, ধৃত ২ ডেলিভারি বয়ের

শতাব্দীর বাড়িতে তৃণমূলের বিদ্রোহী সাংসদদের বৈঠক, আচমকা হাজির শুভেন্দুও

অলিভ অয়েল নাকি সর্ষের তেল? কোন তেল স্বাস্থ্যের জন্য উপকারী?

‘ফলতার পুষ্পা’ জাহাঙ্গিরকে ডায়মন্ড হারবার আদালতে পেশ, পাশে দাঁড়াল না কোনও আইনজীবী

মাটিতে পড়ে মহিলার আধপোড়া দেহ, পুলিশ কর্তা বললেন, ‘গরম লাগছে, তাড়াতাড়ি করুন’