অবৈধ সম্পর্কের জেরে সন্তানকে শ্বাসরোধ করে খুন, স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ স্বামীর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  মায়ের কোলই সন্তানের সবচেয়ে নিরাপদ আশ্রয়। কিন্তু সেই আশ্রয়ই  যদি হয়ে উঠে মৃত্যুর কারণ তবে তার চেয়ে লজ্জাজনক আর কী হতে পারে। উত্তরপ্রদেশের মিরাটে এক শিশুপুত্রের মৃত্যুকে ঘিরে উঠে এসেছে এমনই এক অভিযোগ, যা স্তম্ভিত করেছে গোটা এলাকাকে। 

অভিযোগ, গত ৩০ মে শিশুটির মৃত্যু হয়। সেদিন বাড়িতে ছিলেন না তার বাবা অমিত। পরে তাকে জানানো হয়, অসুস্থতার কারণেই মৃত্যু হয়েছে শিশুটির। শোকস্তব্ধ পরিবার সেই কথাই বিশ্বাস করে। শেষবারের মতো আদর করে বিদায় জানিয়ে গ্রামের শ্মশানে সমাধিস্থ করা হয় শিশুটিকে।কিন্তু সন্তানের মৃত্যু নিয়ে বাবার মনে ধীরে ধীরে সন্দেহ দানা বাঁধতে শুরু করে। স্ত্রীর আচরণে অসঙ্গতি লক্ষ্য করে তিনি তার মোবাইল ফোনের কল রেকর্ড পরীক্ষা করেন। অভিযোগ, সেখানেই এক যুবকের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগের তথ্য সামনে আসে। এরপর স্বামী-স্ত্রীর মধ্যে শুরু হয় তুমুল অশান্তি। অমিতের দাবি, সেই বচসার মধ্যেই তার স্ত্রী স্বীকার করেন যে তিনিই রুদ্রাংশকে হত্যা করেছে। অভিযোগ অনুযায়ী, বাড়িতে একা থাকার সময় শিশুটিকে শ্বাসরোধ করে মারা হয়। তারপর অসুস্থতার কারণে মৃত্যু হয়েছে বলে পরিবারের সদস্য ও প্রতিবেশীদের বিভ্রান্ত করা হয়।

আরও পড়ুনঃ বৈভব সূর্যবংশীকে নিয়ে মাত্রাছাড়া মাতামাতিতে উদ্বিগ্ন কপিল দেব, কি বললেন…

একটি নিষ্পাপ শিশুর এমন পরিণতির অভিযোগে শোক ও ক্ষোভ ছড়িয়েছে এলাকাজুড়ে। যে শিশু এখনও পৃথিবীকে চিনতেই শেখেনি, যে মুখে এখনও স্পষ্ট করে ‘মা’ ডাকটুকুও ফোটেনি, তার মৃত্যু ঘিরে ওঠা এই অভিযোগ অনেক প্রশ্ন তুলে দিয়েছে। মুণ্ডালি থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। অভিযোগের সত্যতা যাচাই করতে সবদিক খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিকরা।

লিগ্যাল এইডের দ্বারস্থ হয়ে সাত মাসের সন্তানকে ফিরে পেল ১৩ বছরের মা

দীর্ঘদিন ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন? এই অভ্যাসেই হবে মুশকিল আসান

বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে বানান অ্যান্টি-এজিং কোলাজেন জেল, দুর্দান্ত ফল পাবেন

‘পড়ুয়া ও আমজনতাকে হয়রানি করা বন্ধ না হলে ফের আন্দোলন’, হুঁশিয়ারি অভিজি‍ৎ দীপকে’র

৫০ পার হলেও কমবে না গ্ল্যামার, এই ৫ সহজ অভ্যাসে বজায় থাকবে তারুণ্য

নেশামুক্তি কেন্দ্রে তরুণীকে ঘুমের ওষুধ খাইয়ে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার কর্ণধার

ভর সন্ধ্যায় মর্মান্তিক দুর্ঘটনা! বাইককে বাঁচাতে গিয়ে উল্টে গেল অটো, নিহত চালক

আচমকাই ইস্তফা দিলেন ভারতীয় ক্রিকেট দলের সহকারী কোচ

‘পড়ুয়ারা কি সন্ত্রাসী’, নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহার নিয়ে ক্ষোভ উগরে দিলেন প্রিয়াঙ্কা

যন্তরমন্তরে ‘আরশোলা’দের আন্দোলনে সামিল হওয়ার মূল্য? চাকরি গেল সহকারী অধ্যাপকের

কাটমানি- সিন্ডিকেট রোধে রাজ্যে চালু ৪টি টোল-ফ্রি নম্বর, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

তাজমহলে বিদেশি পর্যটকের ওপর বাঁদরের হামলা, এক ঘণ্টা অপেক্ষাতেও মিলল না অ্যাম্বুলান্স

কলকাতায় বাংলাদেশ দূতাবাসের প্রেস সচিবের দায়িত্বে বিএনপিপন্থী মহিলা সাংবাদিক

ছেলে-বাবার মৃত্যু একই হাসপাতালে, প্রয়াত দেব আনন্দ-পুত্র সুনীল