গোধরা জেলে আত্মসমর্পণ করলেন বিলকিসের ১১ ধর্ষক

Share:

নিজস্ব প্রতিনিধি, গোধরা: রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানের আগেই আত্মসমর্পণ করলেন বিলকিস বানোর ১১ ধর্ষক। গতকাল রবিবার রাত সাড়ে ১১টা নাগাদ গোধরা সাব জেলে গিয়ে আত্মসমর্পণ করেন নরপিশাচরা। উলেখ্য, সুপ্রিম কোর্টের পক্ষ থেকে ১১ ধর্ষক ও খুনিকে  আত্মসমর্পণের জন্য বেঁধে দেওয়া সময়সীমা ওই দিনই শেষ হচ্ছিল।

গত বছর ১৫ অগস্ট স্বাধীনতার অমৃত মহো‍ৎসব উপলক্ষে গোধরা দাঙ্গার সময় বিলকিস বানোকে গণধর্ষণে অভিযুক্ত ১১ ধর্ষকের সাজা মকুব করে মুক্তি দিয়েছিল গুজরাতের বিজেপি সরকার। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে দেশের শীর্ষ আদালতে কড়া নাড়েন গণধর্ষণের শিকার এবং পরিবারের একাধিক সদস্যকে হারানো বিলকিস। গত ৮ জানুয়ারি সুপ্রিম কোর্টের বিচারপতি বিভি নাগরত্ন এবং বিচারপতি উজ্জ্বল ভুঁইয়ার ডিভিশন বেঞ্চের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, ১১ ধর্ষক-খুনিকে মুক্তি দেওয়ার এক্তিয়ারই ছিল না গুজরাত সরকারের। একই সঙ্গে শীর্ষ আদালত নির্দেশ দেয় যে, খুন এবং ধর্ষণে দোষী ১১ জনকেই দু’সপ্তাহের মধ্যে জেলে ফিরে যেতে হবে।

শীর্ষ আদালতের ওই নির্দেশে অস্বস্তিতে পড়ে গুজরাত সরকার। গত সপ্তাহে ধর্ষকদের বেশ কয়েকজন আত্মসমর্পণের জন্য বাড়তি সময় চেয়ে  সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। নানা হাস্যকর কারণও দেখান তারা। কিন্তু ধর্ষকদের সেই আর্জি খারিজ করে দিয়ে শীর্ষ আদালত জানিয়ে দেয়, নির্ধারিত সময়সীমার মধ্যেই আত্মসমর্পণ করতে হবে ১১ ধর্ষককে।   এক ঘণ্টাও বাড়তি সময় দেওয়া যাবে না। শীর্ষ আদালতে ধাক্কা খাওয়ার পরে সুড়সুড় করেই রবিবার রাতে আত্মসমর্পণ করে ১১ ধর্ষক।

পঞ্জাবকে হারিয়ে প্লে অফের লড়াই জমিয়ে দিল মুম্বই

শার্দূলের আগুনে বোলিং, মুম্বইকে ২০১ রানের লক্ষ্য দিল পঞ্জাব

আবগারি মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি স্বর্ণকান্তা শর্মা

রবিবার শহিদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

লোকসভায় তৃণমূলের মুখ্যসচেতক পদ হারালেন কাকলি, দায়িত্ব পেলেন কল্যাণ

বিয়ের চার বছরের মাথায় ভাঙল ঘর, সুরজের সঙ্গে ডিভোর্সের ঘোষণা মৌনির

১.৩২ লাখের পোশাকে কানের মঞ্চে তারা সুতারিয়া, ফ্যাশনে ঝড় তুললেন নায়িকা

অযোধ্যায় জমি কিনলেন বড় পর্দার ‘রাম’ রণবীর, কত দাম পড়ল?

হিমাচল বাদে ১৬ রাজ্য ও তিন কেন্দ্রশাসিত অঞ্চলে SIR, ঘোষণা নির্বাচন কমিশনের

উত্তরবঙ্গকে গুরুত্ব দিয়ে স্পিকার পদে রথীন্দ্রনাথ বসু, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

উচ্চমাধ্যমিকের ফল ঘোষণা! পাশের হার ৯১.২৩ শতাংশ, প্রথম দশে ৬৪ জন

ভিডিও কলে বলেছিলেন ‘শেষবারের মতো তাকাও’, তারপর যা ঘটল তা কল্পনারও বাইরে

ডায়ালিসিস ও ইনসুলিন থেকে মিলতে পারে মুক্তি, নতুন দিশা দেখাল দিল্লির AIIMS

টানা ৭-৮ ঘন্টা পড়াশোনা, কোন মন্ত্রে উচ্চ মাধ্যমিকের মেধাতালিকায় পুরুলিয়ার সৌমিক?