বিলকিস বানোর ধর্ষকদের মুক্তি নিয়ে গুজরাত সরকারকে তুলোধনা সুপ্রিম কোর্টের

আগামী ২ মে মামলার পরবর্তী শুনানি। ওই দিনই মামলার রায় ঘোষিত হতে পারে।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বিলকিস বানোর ধর্ষকদের ‘জামাই আদরে’ মুক্তি দেওয়া নিয়ে গুজরাত সরকারকে তুলোধনা করল দেশের সর্বোচ্চ আদালত। মঙ্গলবার বিচারপতি কে এম জোসেফ ও বিচারপতি বি ভি নাগারত্নার ডিভিশন বেঞ্চ কার্যত উষ্মা প্রকাশ করে বলেছেন, ‘গণধর্ষণ ও গণহত্যার মতো জঘন্য অপরাধে জড়িতদের মুক্তি দেওয়ার আগে অপরাধের বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত ছিল।’ আগামী ২ মে মামলার পরবর্তী শুনানি। ওই দিনই মামলার রায় ঘোষিত হতে পারে।

গত বছর ১৫ অগস্ট স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে বহুল চর্চিত বিলকিস বানো গণধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১১ ধর্ষককে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেন গুজরাতের বিজেপি সরকার। বিধানাসভা ভোটের আগে হিন্দুত্ব ভোটব্যাঙ্ক মজবুত করতেই ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে অভিযোগ ওঠে। গণধর্ষণ ও গণহত্যার মতো নৃশংস কাণ্ডে জড়িতদের জামাই আদরে মুক্তি দেওয়া নিয়ে দেশজুড়ে শোরগোল পড়ে যায়। ধর্ষকদের মুক্তির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতে দায়ের হয় মামলা। গত ২৭ মার্চ ১১ ধর্ষককে মুক্তি সংক্রান্ত যাবতীয় নথিপত্র জমা দেওয়ার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ও গুজরাত সরকারকে নির্দেশ দিয়েছে বিচারপতি কে এম জোসেফ ও বিচারপতি বি ভি নাগারত্নার ডিভিশন বেঞ্চ।

এদিন শুনানিতে ওই নথি জমা কেন দেওয়া হয়নি কেন্দ্র ও গুজরাত সরকারের আইনজীবীর কাছে তা জানতে চান বিচারপতিরা। জবাবে জানানো হয়, ২৭ মার্চের আদেশ পুনর্বিবেচনার আর্জি জানানো হচ্ছে। এর পরেই গুজরাত সরকারকে তুলোশনা করে বিচারপতি কে এম জোসেফ বলেন, ‘আপেলকে কখনও কমলালেবুর সঙ্গে তুলনা করবেন না। ১১ ধর্ষক যে অপরাধ করেছে তা ঘৃণ্য ও নৃশংসতম। সাধারণ খুনের সঙ্গে গণহত্যাকে কখনও মেলানো যায় না। কাউকে মুক্তি দেওয়ার আগে তার অপরাধের বিষয়টি ভালো করে বিবেচনা করা উচিত।’  

পঞ্জাবকে হারিয়ে প্লে অফের লড়াই জমিয়ে দিল মুম্বই

শার্দূলের আগুনে বোলিং, মুম্বইকে ২০১ রানের লক্ষ্য দিল পঞ্জাব

আবগারি মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি স্বর্ণকান্তা শর্মা

রবিবার শহিদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

লোকসভায় তৃণমূলের মুখ্যসচেতক পদ হারালেন কাকলি, দায়িত্ব পেলেন কল্যাণ

বিয়ের চার বছরের মাথায় ভাঙল ঘর, সুরজের সঙ্গে ডিভোর্সের ঘোষণা মৌনির

১.৩২ লাখের পোশাকে কানের মঞ্চে তারা সুতারিয়া, ফ্যাশনে ঝড় তুললেন নায়িকা

অযোধ্যায় জমি কিনলেন বড় পর্দার ‘রাম’ রণবীর, কত দাম পড়ল?

হিমাচল বাদে ১৬ রাজ্য ও তিন কেন্দ্রশাসিত অঞ্চলে SIR, ঘোষণা নির্বাচন কমিশনের

উত্তরবঙ্গকে গুরুত্ব দিয়ে স্পিকার পদে রথীন্দ্রনাথ বসু, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

উচ্চমাধ্যমিকের ফল ঘোষণা! পাশের হার ৯১.২৩ শতাংশ, প্রথম দশে ৬৪ জন

ভিডিও কলে বলেছিলেন ‘শেষবারের মতো তাকাও’, তারপর যা ঘটল তা কল্পনারও বাইরে

ডায়ালিসিস ও ইনসুলিন থেকে মিলতে পারে মুক্তি, নতুন দিশা দেখাল দিল্লির AIIMS

টানা ৭-৮ ঘন্টা পড়াশোনা, কোন মন্ত্রে উচ্চ মাধ্যমিকের মেধাতালিকায় পুরুলিয়ার সৌমিক?