Bilkis Bano: দোষীদের আগাম মুক্তির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা

শুনানি হবে দুই বিচারপতির ডিভিশন বেঞ্চে

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: মেয়াদ শেষের আগেই বিলকিস বানো মামলায় দোষীদের মুক্তির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে দায়ের হল মামলা। মামলা রুজু করেছে ন্যাশনাল ফেডারেশন অব ইন্ডিয়ান ওম্যান। শুনানি হবে বিচারপতি অজয় রাস্তোগি এবং বিচারপতি সিটি রবিকুমারের ডিভিশন বেঞ্চে। 

স্বাধীনতা দিবসের দিন গুজরাত সরকার বিলকিস বানো মামলায় ১১জন দোষীকে সাজার মেয়াদ শেষ হওয়ার আগেই মুক্তি দেয়। রাজ্য সরকারের এই সিদ্ধান্তে যেমন ক্ষোভ প্রকাশ করে বিলকিস বানোর পরিবার, ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় সুশীল সমাজকেও। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আগেও একটি মামলা দায়ের হয়। সর্বোচ্চ আদালত গুজরাত সরকারের কাছে জবাব চেয়ে পাঠায়। রাজ্য সরকারের তরফ থেকে আদালতকে বলা হয়, জেলে ভদ্র আচরণের জন্য বিলকিস বানোর ধর্ষকদের মুক্তি দেওয়া হয়েছে। অন্যদিকে, কেন্দ্রের সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী জানান, যা কিছু হয়েছে তা আইন মেনেই। তিনি আরও বলেন,  ‘সরকার এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা যখন সিদ্ধান্ত নিয়েছে, তখন আমি এতে ভুল কিছু খুঁজে পাই না কারণ এটি আইনের একটি প্রক্রিয়া।’

সাজার মেয়াদ শেষের আগেই দোষীরা মুক্তি পাওয়ায় ক্ষোভ প্রকাশ করতে দেখা গিয়েছিল বম্বে হাইকোর্টের প্রাক্তন বিচারপতি ইউডি সালভিকেও। প্রশ্ন তোলেন গুজরাত সরকারের ভূমিকা নিয়েও। মুক্তি সিদ্ধান্ত নিয়ে কেন্দ্রীয় তদন্ত সংস্থার সঙ্গে কোনওরকম শলা করা হয়েছিল কি না, সেই প্রশ্নও করতে দেখা গিয়েছিল তাঁকে। স্বাভাবিকভাবেই গুজরাত সরকার চাপে পড়ে যায়। এবার সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের বিচারপতি অজয় রাস্তোগি এবং বিচারপতি সিটি রবিকুমারের ডিভিশন বেঞ্চে মামলা দায়ের হল। 

আরও পড়ুন বিলকিস বানোর ধর্ষকদের মুক্তিতে ক্ষুব্ধ সাজা ঘোষণাকারী প্রাক্তন বিচারপতি

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক