খুন করে স্ত্রীর কাটা মুণ্ডু নিয়ে থানায় হাজির বৃদ্ধ, দেখে চক্ষু চড়কগাছ পুলিশের

Share:

নিজস্ব প্রতিনিধি : স্ত্রীয়ের কাটা মাথা নিয়ে সাইকেল পেতে সোজা থানায় হাজির ‘খুনে’ ষাটোর্দ্ধ স্বামী। অশান্তির জেরে স্ত্রীয়ের মাথা কেটে ফেলে নিজেই আত্মসমর্পণ করেছে ব্যক্তি। ভয়াবহ এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে আসামের চিরাং জেলায়।

জানা গিয়েছে, স্বামী স্ত্রীয়ের মধ্যে অশান্তি মাঝেমধ্যেই ছিল। শনিবার বাড়ি ফিরে অশান্তি হয়েছিল বছর ষাটের বিতিশ হাজং ও স্ত্রী বাজন্তির মধ্যে। অভিযোগ, অশান্তির জেরেই রাগের মাথায় ধারালো অস্ত্র দিয়ে স্ত্রী বাজন্তির শিরচ্ছেদ করে দেয় স্বামী। তারপরে শান্ত মনে ওই কাটা মাথা সাইকেলের কেরিয়ারে চাপিয়ে নিয়ে সোজা হাজির হয় থানায়। সেখানে নিজের দোষের কথা স্বীকার করে আত্মসমর্পণ করেছে সে। থানায় ঢোকার সময় তাকে দেখে অনেকেই আতঙ্কিত হয়ে পড়ে। গায়ে-জামায়-হাতে ছিল রক্তের দাগ। স্ত্রীকে খুন করার কথা থানায় গিয়ে নিজেই জানিয়েছেন বিতিশ হাজং। তাকে দেখেই পুলিশকর্মীদের চোখও কপালে ওঠার জোগার।

পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত ব্যক্তি চিরাং জেলার উত্তর বল্লামগুড়ির একজন দিনমজুর। পারিবারিক সমস্যার কারণেই এই ভয়াবহ ঘটনা ঘটিয়েছে। প্রতিবেশীরা জানিয়েছে, বিতিশ হাজং শনিবার কাজ থেকে বাড়ি ফেরার পর দুজনের মধ্যে অশান্তি হয়। তারপরেই দুর্ঘটনাটি ঘটে। তাঁরা আরও জানিয়েছেন, স্বামী-স্ত্রী উভয়েই প্রতিদিন ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া হত। পুলিশ মৃতদেহটি নিয়ে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ইতিমধ্যে ঘটনাস্থলে গিয়ে, ফরেনসিক বিশেষজ্ঞরা নমুনা সংগ্রহ করেছেন। অভিযুক্তকে আটক করেছে পুলিশ। গোটা ঘটনার তদন্ত চলছে। এই হত্যার পিছনে শুধু বচসা নাকি অন্য কারণ রয়েছে, তা জানার চেষ্টা চলছে পুলিশ।

হ্যারিকেনই ছিল ভরসা, স্বাধীনতার পর প্রথম বিদ্যুতের আলো পৌঁছল উত্তরবঙ্গের এই গ্রামে

কেকেআর অলরাউন্ডার রমনদীপের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন অভিনেত্রী চার্লি চৌহান 

জমির সন্ধান চাই, গভীর রাতে মুখ্যমন্ত্রীর কাছে আর্জি ঋষভের

বিশ্বকাপের জন্য সরাসরি যোগ্যতা অর্জন করল আফগানিস্তান, চাপে ওয়েস্ট ইন্ডিজ

জমি দুর্নীতি মামলায় ভবানী ভবনে হাজিরা দিলেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত

হিমাচলে মর্মান্তিক বাস দুর্ঘটনা, মৃত ৭, আহত একাধিক

ভারত থেকে এবার কয়েক টন কাঁদানে গ্যাস নিল তারেক সরকার, কী করতে চলেছে?

বিধানসভায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে মাল্যদান করে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী

নিম্নচাপের জেরে শনিতে ভাসবে বাংলা! হলুদ সতর্কতা জারি কলকাতায়

রাশিয়ার থেকে তেল কেনার শাস্তি! ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক চাপাচ্ছে আমেরিকা

অতি সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি মোজতবা খামেনি

সাতসকালে প্রকাশ্য রাস্তায় গুলি, ইসলামপুরে গুরুতর জখম প্রধান শিক্ষক

তোলাবাজি, দুর্নীতি-সহ একাধিক অভিযোগ, গ্রেফতার নৈহাটির প্রাক্তন বিধায়ক

ইউপিআই বা অনলাইনে পেমেন্ট করলে অতিরিক্ত টাকা কাটবে? জানুন সত্যিটা