আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ভোট বিপর্যয়ের কারণ সন্ধানে তদন্ত কমিটি গঠন নবীনের

নিজস্ব প্রতিনিধি : ভোট বিপর্যয়ের কারণ খতিয়ে দেখতে এবার তদন্ত কমিটি গঠন করলেন বিজু জনতা দলের প্রধান নবীন পট্টনায়ক। সম্প্রতি ওড়িশার বিধানসভা নির্বাচনে ভরাডুবি হয়েছে নবীনের। ক্ষমতাচ্যুত হতে হয়েছে তাঁকে। কিন্তু কী কারণে এই বিপর্যয় তা খতিয়ে দেখে তদন্ত কমিটি রিপোর্ট জমা দেবে।

সম্প্রতি লোকসভা ও বিধানসভা ভোটে বিপর্যয়ের পর দলের নেতাদের নিয়ে বৈঠক করেন ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজু জনতা দল নেতা নবীন পট্টনায়ক। বৈঠকে হাজির ছিলেন এবারে বিধানসভা ভোটে জিতে আসা বিধায়করা। কেন্দ্রাপাড়ার বিধায়ক গণেশ্বর বেহেরা জানান, দলের সভাপতি নবীন পট্টনায়ক নব নির্বাচিত বিধায়কদের নিয়ে বৈঠক করেছিলেন। কী কারণে ফলাফল খারাপ হল, তা খতিয়ে দেখতে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি তদন্ত করে দলের সভাপতিকে রিপোর্ট জমা দেবেন। এই হারের পিছনে কী অন্তর্ধাত কাজ করেছে, তা খতিয়ে দেখে রিপোর্ট জমা দেবে কমিটি।

উল্লেখ্য, এবারের বিধানসভা ভোটে ৫১টি আসনে জয়লাভ করে বিজু জনতা দল। অন্যদিকে বিজেপি ৭৮টি আসনে জয়লাভ করে। পাশাপাশি কংগ্রেস জেতে ১৪টি আসনে। সিপিআইএম একটি আসনে জয়লাভ করে। একইসঙ্গে তিনটি আসনে জয়লাভ করে নির্দল প্রার্থী। ২৪ বছর পর ক্ষমতাচ্যুত হন নবীন পট্টনায়ক।

Published by:

Share Link:

More Releted News:

‘কান্তারা’ বিতর্কে বড় স্বস্তি, রণবীরের বিরুদ্ধে FIR খারিজ কর্নাটক হাইকোর্টের

‘পঞ্জাব কা গদ্দার’, হরভজনের বাড়ির দেওয়ালে কালিতে লিখে দিলেন আপ কর্মীরা

​’লরেন্স অফ পঞ্জাব’-এর মুক্তি স্থগিত, সিধু মুসেওয়ালার বাবাকে খুনের হুমকি বিষ্ণোই গ্যাংয়ের

BJP-তে যোগদানের পরেই ১০ লক্ষ ফলোয়ার হারালেন রাঘব চাড্ডা

বিজেপির হয়ে কলকাতায় প্রচারে আসছেন রাঘব চাড্ডা, হতে পারেন কেজরিওয়ালের মুখোমুখি

​’পুলিশের কাজ ছাড়ছি, দাউদ ইব্রাহিমে যোগ দিচ্ছি, রাঘবের দলবদলে প্রকাশ রাজের মিম-খোঁচা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ