বিজেডি নেতা বিজেপিতে যোগ দিলেন কেন?‌ তথ্য ফাঁস করল তৃণমূল

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ বিজু জনতা দলকে (বিজেডি) এক বিরাট ধাক্কা দিয়ে বালাসোরের প্রাক্তন লোকসভার সাংসদ রবীন্দ্র কুমার জেনা ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দিয়েছেন। এই খবর প্রায় সকলেরই জানা। কিন্তু তার নেপথ্য কারণ কী?‌ এটা অনেকেরই অজানা। এবার তা ফাঁস করে দিল তৃণমূল কংগ্রেস। আজ, শুক্রবার নিজেদের এক্স হ্যান্ডেল পেজে তথ্যপ্রমাণ দিয়ে তা ফাঁস করল তৃণমূল কংগ্রেস। বাংলার বিধানসভা নির্বাচনের মরশুমে এমন তথ্য ফাঁস করে কার্যত বিজেপিকে চাপে ফেলে দিল ঘাসফুল শিবির। যদিও এই নিয়ে মুখে কুলুপ এঁটেছেন বঙ্গ–বিজেপির নেতারা।

এদিকে ভুবনেশ্বরে পদ্মপার্টির রাজ্য সদর দফতরে আনুষ্ঠানিকভাবে জেনা তাঁর সমর্থকদের সঙ্গে বিজেপিতে নাম নথিভুক্ত করেন। বালাসোর, ময়ূরভঞ্জ এবং ভদ্রক জেলার বেশ কয়েকজন নেতা–কর্মী, যার মধ্যে ব্লক সভাপতি এবং জেলা পরিষদ সদস্যরাও ছিলেন। যাঁরা তাঁর সঙ্গে গেরুয়া শিবিরে যোগদান করেন। কিন্তু কেন এমন করলেন?‌ এই তথ্য ফাঁস করে তৃণমূল কংগ্রেস এক্স হ্যান্ডেলে লিখেছে, ‘‌অনুমান করুন কেন এমন যোগদান?‌ হ্যাঁ, আপনি একদম ঠিক বলেছেন। ওড়িশার সিশোর চিটফান্ড কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে পরের দিনই তাঁকে সিবিআইয়ের সামনে হাজির হওয়ার কথা ছিল।’‌

 

অন্যদিকে এই বিষয়টি বিজেপি এবং রবীন্দ্র কুমার জেনা কেউই সামনে আনেনি। গোটা ঘটনাটি চেপে রাখা হয়েছিল। যা খুঁড়ে বের করল তৃণমূল কংগ্রেস। বরং বিজেডির এই নেতা দলবদলের ক্ষেত্রে প্রকাশ্যে বলেছেন, ‘‌আমি নবীন পট্টনায়ককে পরামর্শ দিয়েছিলাম যে, যদি তিনি চান যে বিজেডি ওড়িশায় শাসন চালিয়ে যাক, তাহলে তাঁকে একজন উত্তরসূরি তৈরি করতে হবে। কিন্তু কিছুই করা হয়নি। যে কোনও আঞ্চলিক দল যদি উত্তরাধিকারের পরিকল্পনা করতে ব্যর্থ হয়, সে ডুবে যায়। বিজেডির কোনও রোডম্যাপ নেই। তাই দলটি অধঃপতনের দিকে যাবে।’‌ আর এই নিয়ে তৃণমূল কংগ্রেস লিখেছে, ‘‌এরপর কী হবে তা অনুমান করার কোনও মানে নেই। সিবিআই হঠাৎ করেই তার ক্যালেন্ডার পূর্ণ করে ফেলবে। মামলাটি ধীরে ধীরে গতি হারাবে। আর যথাসময়ে অভিযোগগুলি সম্পূর্ণরূপে অদৃশ্য হয়ে যাবে।’‌

এছাড়া তৃণমূল কংগ্রেস বারবার অভিযোগ করেছে, দুর্নীতিগ্রস্তরা বিজেপির ছাতার তলায় গেলে সব মাফ হয়ে যায়। বরং তাঁরা দলের ভাল পদ পান। ক্ষমতার শীর্ষে উঠে আসেন। এবার সেই প্রমাণ আরও একবার মিলল বলে মনে করা হচ্ছে। যা নিয়ে তৃণমূল কংগ্রেস সোশ্যাল মিডিয়ায় দাবি করেছে, ‘‌বিজেপি ওয়াশিং মেশিন। ভারতীয় রাজনীতিতে এখনও সবচেয়ে কার্যকর যন্ত্র। কোনও দাগ খুব বেশি টেকে না। কোনও রেকর্ড খুব বেশি কলঙ্কিত নয়। কোনও কেলেঙ্কারি খুব বড় নয়। ফলাফল নিশ্চিত। কোনও ডিটারজেন্টের প্রয়োজন নেই। শুধু একটি দলীয় সদস্যপদ ফর্ম।’‌

ঝাড়গ্রাম পুরসভার কর্মচারীদের কড়া বার্তা দিলেন বিজেপি বিধায়ক

শেষ মুহূর্তের রোমাঞ্চ আর জোড়া গোল! যুবভারতীতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর অমীমাংসিত ডার্বি

তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের কাঠের সেতু পারাপারে টোল আদায় বন্ধ করল বিজেপি

ভোটের আগে প্রতিশ্রুতি অনুযায়ী দুর্গাপুরের নিউমার্কেট এলাকার রাস্তা সারালেন বিজেপি বিধায়ক

মরশুমের প্রথম ডার্বিতে হাড্ডাহাড্ডি স্নায়ুর লড়াই, সুযোগ নষ্টের খেসারত দিয়ে প্রথমার্ধ গোলশূন্য

দক্ষিণী ইন্ডাস্ট্রিতে ফের শোকের ছায়া, ব্রিজ থেকে নদীতে ঝাঁপ দিয়ে আত্মঘাতী তামিল প্রযোজক

মোদির আত্মনির্ভর পথে বিশেষ ধরনের মাইক্রো টার্বোজেট ইঞ্জিন তৈরি করেছে মৃন্ময়

২৩ রানে পঞ্জাবকে হারিয়ে আইপিএলের প্লে অফে আরসিবি

‘‌এখন ডিজের বদলে তৃণমূল নেতাদের ঘরে হারমোনিয়াম বাজছে’‌, ফলতায় খোঁচা শমীকের

বছরে ৬,০০০ টাকা আর্থিক সাহায্য! বাংলায় শুরু আরও একটি কেন্দ্রীয় প্রকল্প

ডার্বি ম্যাচে আমন্ত্রিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রবিবাসরীয় যুবভারতী ক্রীড়াঙ্গনে নয়া দৃশ্য!

রাজ্যের মন্ত্রী হয়ে সস্ত্রীক গ্রামের বাড়িতে দিলীপ, রবিবার ঝাড়গ্রামে উৎসবের মেজাজ

প্রয়াত আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের চণ্ডীপুরের বাড়িতে মুখ্যমন্ত্রী

মস্কোয় ইউক্রেনের ড্রোন হামলার জেরে মৃত্যু হল এক ভারতীয়ের, জখম ৩