দম বিরিয়ানি, সব্জি, মিষ্টি, এনডিএ সাংসদদের নৈশভোজে হরেক রকমের খাবার

Share:

নিজস্ব প্রতিনিধি : রবিবার সন্ধ্যায় শপথ নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী ছাড়াও শপথ নেবেন কেন্দ্রীয় মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা। শপথগ্রহণের অনুষ্ঠানের পর নৈশভোজের আয়োজন করা হয়েছে এনডিএ সাংসদদের জন্য। সেই নৈশভোজে থাকছে হরেক রকমের খাবার। বিভিন্ন ধরনের ফলের রস থেকে শুরু করে দম বিরিয়ানি, যোধপুরী সব্জি, বাজরার খিচুড়ি থাকছে মেনুতে। এছাড়াও থাকছে নানা ধরনের মিষ্টি।

এদিন সন্ধ্যায় শপথগ্রহণ অনুষ্ঠানের পর নৈশভোজের আয়োজন করা হয়। নৈশভোজের আয়োজন করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। এনডিএ সাংসদদের জন্য এই ভোজসভার আয়োজন করা হয়েছে। নৈশভোজের খাদ্য তালিকায় রয়েছে নানা ধরনের ফলের রস, পুর ভরা লিচু, মটকা কুলফি, আমের ক্রিম ও তিন রকমের রায়তা। মেন কোর্সে থাকছে দম বিরিয়ানি, যোধপুরী সব্জি, ডাল। সেইসঙ্গে থাকছে রুটি, পরোটা ও পাঞ্জাবি খাবারদাবার। পাশাপাশি থাকছে বাজরার খিচুড়ি। শেষ পাতে থাকছে আট রকমের মিষ্টি। এই মিষ্টির মধ্যে রয়েছে রসমালাই, ছানার মিষ্টি, রাজস্থানের বিখ্যাত ঘেওয়ার।

এদিন তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেন নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছাড়াও এদিন শপথবাক্য পাঠ করেন রাজনাথ সিং, অমিত শাহ, নিতীন গড়কড়ি, জেপি নাড্ডা, শিবরাজ সিং চৌহান সহ কেন্দ্রীয় মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা।

আজকের রাশিফল: কারা পাবেন সুখবর? কাদের সাবধানে থাকতে হবে?

পরীমণির সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে চাকরি হারালেন পুলিশ আধিকারিক

‘পুশ ব্যাক’ সমস্যা মেটাতে ঢাকা-দিল্লি আলোচনায় বসুক, পরামর্শ রাষ্ট্রপুঞ্জ মহাসচিবের

ইরান-আমেরিকা সমঝোতা বৈঠকে যোগ দিতে সুই‍ৎজারল্যান্ডে যাচ্ছেন না শাহবাজ শরিফ

বাবা-মা চিকিৎসক, কিন্তু কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়েই ভবিষ্যত গড়বে জয়েন্টে প্রথম শাশ্বত

২১ জুন ভোর ৪ টে থেকেই চলবে মেট্রো, কোন কোন লাইনে মিলবে পরিষেবা?

কর্নাটকে বিধান পরিষদ নির্বাচনে কংগ্রেসের জয়-জয়কার, বিজেপির ঝুলিতে মাত্র ২ আসন

‘ডিম’ হামলার হাত থেকে বাঁচতে পুলিশের গাড়িতে আশ্রয় নিলেন অরূপ ‘ছবি’ বিশ্বাস

গণধর্ষণের পরে মহিলার যৌনাঙ্গে গুঁজে দেওয়া হল গুলি-পাথরের টুকরো, বিহারের বেগুসরাইয়ের ঘটনা

ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি, কোন-কোন জেলায় জারি হাই অ্যালার্ট?

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

ঝাড়খণ্ডে রাজ্যসভা নির্বাচনে ক্রস ভোটিং, জিতে গেলেন বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী

ফের অগ্নিগর্ভ মণিপুর, গোষ্ঠীসংঘর্ষে চলল গুলি, জখম তিন কুকি যুবক

ঢাকায় সাতদিন ঠায় বসে, দীনেশ ত্রিবেদীকে পরিচয়পত্র পেশের সময় দিচ্ছেন না বাংলাদেশের রাষ্ট্রপতি