চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘‌আমার কিছুই হবে না’‌, মহিলাকে ধর্ষণ করে হুমকি বিজেপি কাউন্সিলরের স্বামীর

নিজস্ব প্রতিনিধি:‌ ডবল ইঞ্জিন সরকারের রাজ্যে আবার মহিলাকে ধর্ষণ করার অভিযোগ। শুধু তাই নয়, এই ধর্ষণের সঙ্গে নাম জড়িয়েছে খোদ বিজেপির কাউন্সিলরের স্বামীর। এই ঘটনায় রীতিমতো আলোড়ন ছড়িয়ে পড়েছে। এই ঘটনা ঘটেছে মধ্যপ্রদেশের সাতনা জেলায়। ছুরি দিয়ে খুন করে দেওয়ার ভয় দেখিয়ে ওই মহিলাকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। এমনকী ওই ধর্ষণের সময় বিজেপি কাউন্সিলরের স্বামী ভিডিও পর্যন্ত করে বলে অভিযোগ নির্যাতিতার। আর ওই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেওয়া হবে বলে হুমকি দেয় ওই কাউন্সিলরের স্বামী।

এদিকে ওই ভিডিও যদি সোশ্যাল মিডিয়ায় আপলোড হোক না চান নির্যাতিতা তাহলে তার সঙ্গে শারীরিক সম্পর্ক বজায় রাখতে হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয় বলে অভিযোগ। জোর করে আবার শারীরিক সম্পর্ক করতে গেলে ওই মহিলা প্রতিবাদে গর্জে ওঠেন। সেটা ওই ভিডিও’‌তে ধরা পড়েছে। যে ভিডিও যাচাই করে দেখেনি ‘‌এই মুহূর্তে’‌ বাংলা ডিজিটাল। তবে বিজেপি কাউন্সিলরের স্বামী নির্যাতিতাকে হুমকি দিয়ে বলেছে, ‘‌আমার কিন্তু কিছুই হবে না।’‌ এখানেই শেষ নয়, ওই ব্যক্তি রামপুর বাঘেলান নগর পরিষদের একজন বিজেপি কাউন্সিলরের স্বামী। তার নাম অশোক সিং হিসেবে শনাক্ত করা হয়েছে। একটি ভিডিও’‌য় যেখানে অশোক সিংকে এক পুলিশ অফিসারকে গালিগালাজ করতে দেখা গিয়েছে এবং নির্যাতিতাকে হুমকি দিতে দেখা যাচ্ছে। ওই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে শেয়ার হওয়ায় ক্ষোভের সৃষ্টি করেছে।

অন্যদিকে এই ধর্ষণের জেরে নির্যাতিতা সম্পূর্ণ ভেঙে পড়েছেন। তাঁর উপর নানারকম মানসিক ও শারীরিক চাপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ। ওই বিজেপি কাউন্সিলরের স্বামী হুমকি পর্যন্ত দিয়েছে নির্যাতিতাকে। এই অবস্থায় আতঙ্কে ভুগছেন নির্যাতিতা। ওই বিজেপি কাউন্সিলরের স্বামী নির্যাতিতাকে বলেছে, ‘‌আমার কী হবে? কিছুই হবে না। যেখানে ইচ্ছা অভিযোগ করো, আমার কিছুই হবে না।’‌ নির্যাতিতা থানায় অভিযোগ দায়ের করতে গিয়ে কেঁদে এই কথাই পুলিশকে বলেছেন। ওই মহিলা সাতনার পুলিশ সুপারিনটেনডেন্ট হংসরাজ সিংয়ের কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন।

এছাড়া পুলিশের কাছে জমা দেওয়া বয়ান অনুযায়ী, ৬ মাসে আগে এই ধর্ষণের ঘটনা ঘটেছে বলে নির্যাতিতার দাবি। প্রাণনাশের ভয়ে এবং ক্রমাগত হুমকির জেরে নির্যাতিতা সাহস পাননি অভিযোগ দায়ের করতে। কিন্তু এখন আর সহ্য করতে না পেরে পুলিশের দ্বারস্থ হয়েছেন নির্যাতিতা। নির্যাতিতার অভিযোগ, কারহির বাসিন্দা অশোক সিং তাঁর বাড়িতে ঢুকে তাঁকে ছুরি দেখিয়ে ধর্ষণ করে। আর সেই কুকর্ম মোবাইল ফোনে রেকর্ড করে এবং ঘটনাটি সম্পর্কে কথা বললে তাঁকে এবং তাঁর পরিবারকে হত্যার হুমকি দেয়। নির্যাতিতার দাবি, অশোক সিংয়ের অপরাধ করার অতীত ইতিহাস আছে। তাই তাকে আগে জেলা থেকে সরানো হয়েছিল। পুলিশ সূত্রে খবর, তারা ভাইরাল ভিডিও’‌র সত্যতা যাচাই করছে এবং সমস্ত প্রমাণ পরীক্ষা করা হচ্ছে। যদিও এখন পর্যন্ত কোনও গ্রেফতার হয়নি।

Published by:

Share Link:

More Releted News:

মাত্র ৩০ বছরেই সব শেষ! হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু অভিনেত্রী দিব্যাঙ্কার

শেয়ারবাজারে ফের ধস, ৭৫৭ সূচক কমল সেনসেক্স

‘‌বাঘিনীর মতো লড়ছেন, দিদিরই জেতা উচিত’‌, সমর্থন উদ্ধবের, ফোন কেজরিওয়ালের

কেজরিওয়াল মামলায় শুনানি থেকে সরে দাঁড়ালো দিল্লি হাইকোর্টের বিচারপতি

৯০ বছর বয়সে প্রয়াত অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী

বম্বে হাইকোর্টের নির্দেশে মালেগাঁও বিস্ফোরণ কাণ্ডে বেকসুর খালাস ৪ অভিযুক্ত

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ