ত্রিপুরা: মুখ্যমন্ত্রীর কেন্দ্র বরদলুই, নাম নেই বিপ্লবের

বিপ্লব দেবের কেন্দ্রের প্রার্থী রাজ্য বিজেপি সভাপতি

Share:

নিজস্ব প্রতিনিধি, আগরতলা: আসন্ন ত্রিপুরা বিধানসভা কেন্দ্রের প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি। ৬০ আসন বিশিষ্ট বিধানসভার মোট ৪৮জনের নাম প্রকাশ করা হয়েছে। মুখ্যমন্ত্রী মানিক সাহা প্রতিদ্বন্দ্বিতা করবেন বরদলুই কেন্দ্র থেকে। বাকি আসনের প্রার্থীর  নাম পরে প্রকাশ করা হবে বলে রাজ্য বিজেপির তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে।  তালিকায় নাম নেই বিপ্লব দেবের। রাজ্য বিজেপি সূত্রে খবর, বিপ্লব দেব বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর কেন্দ্র বনমালীপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন রাজ্য বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। বিধানসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক। 

এদিকে ত্রিপুরার বিধানসভা পিছিয়ে দেওয়া হতে পারে বলে নানা প্রান্ত থেকে গুজব ছড়িয়ে দেওয়া হচ্ছে। সোশ্যাল মিডিয়া এই নিয়ে ছড়িয়ে দেওয়া হচ্ছে পোস্ট। রাজ্য নির্বাচন কমিশন থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, ভোট পিছিয়ে দেওয়ার কোনও সম্ভবনা নেই। যে  তারিখের ভোট হবে বলে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, ভোট হবে সেই দিন।

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক জি কিরণকুমার দিনকর রাও জানিয়েছেন, সোশ্যাল মিডিয়ায় ভোট পিছিয়ে দেওয়া হবে বলে নানা প্রান্ত থেকে পোস্ট ছড়িয়ে দেওয়া হচ্ছে। কমিশনের তরফ থেকে জানিয়ে দেওয়া হচ্ছে, ভোট পিছিয়ে দেওয়া হচ্ছে না। ভোট হবে ১৬ ফেব্রুয়ারি, গণনা ২ মার্চ। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ৩০ জানুয়ারি। পরের দিন খতিয়ে দেখা হবে মনোনয়নপত্র।   

আরও পড়ুন ৬ ও ৭ ফেব্রুয়ারি ত্রিপুরায় ভোট প্রচারে মমতা

 

দশভুজা নন, হাতে নেই অস্ত্র! রায় পরিবারের দুর্গা প্রতিমায় বড় চমক

বাংলাদেশে দুর্গাপুজোয় জঙ্গি হামলার আশঙ্কা, মণ্ডপে বসছে সিসি ক্যামেরা

চিনি আর তেল ছাড়লেই কমবে না ডায়াবেটিস! কী বলছেন বিশেষজ্ঞরা?

খাবারে বৈচিত্র্য কম? বাড়তে পারে রিউম্যাটয়েড আর্থ্রাইটিসের ঝুঁকি

দিল্লিতে ভেঙে পড়া বাড়ির ধ্বংসাবশেষ থেকে উদ্ধার শিশুর দেহ

ফুসফুসের সমস্যা! ধূমপান ছাড়ার ২০ মিনিট পর থেকেই শুরু হয় ম্যাজিক

কেতুর গোচর, ৫ ডিসেম্বর পর্যন্ত ‘আচ্ছে দিন’ ৩ রাশির জাতকদের

উ‍ৎসবের মরশুমেই ৫ রাশির জাতকদের জীবনে ঘনিয়ে আসছে বিপদ!

পুতিনের জন্মদিনেই ইউক্রেনের ১২ শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, নিহত ১৯

পূর্ণমন্ত্রীর মর্যাদায় রাজ্য সরকারের উপদেষ্টা ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী

প্রকাশ্য রাস্তায় চড় স্বামীর, অভিমানে দুই ছেলেকে নিয়ে গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী স্ত্রী

পুজোর ভিড় সামলাতে স্পেশাল ট্রেন নিয়ে বড় ঘোষণা রেলের, কবে কোন রুটে চলবে? জানুন সময়সূচী

সন্দেশখালির শাহজাহানের জামিনে ফের জটিলতা, মামলা থেকে সরে গেলেন বিচারপতি

দিনদুপুরে কলেজ ছাত্রকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, চাঞ্চল্য খড়্গপুরে