মধ্যপ্রদেশ-ছত্তিশগড় বিধানসভা ভোটের প্রথম প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: নির্বাচনের ঢাকে কাঠি পড়ার আগেই মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ের বিধানসভা ভোটের জন্য প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি। প্রথম দফায় মধ্যপ্রদেশের ৩৯ এবং ছত্তিশগড়ের ২১ আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। সবচেয়ে বিস্ময়কর হল, প্রথম দফার প্রার্থী তালিকায় মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ও ছত্তিশগড়ের পূর্বতন মুখ্যমন্ত্রী রমন সিংয়ের নাম নেই।

চলতি বছরের শেষের দিকেই মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থান, তেলেঙ্গানা ও মিজোরাম বিধানসভার ভোট। আগামী বছর লোকসভা ভোটের আগে পাঁচ রাজ্যের বিধানসভা ভোটকে ‘সেমিফাইনাল’ হিসেবে দেখছেন বিজেপির শীর্ষ নেতারা। গত মে মাসে কর্নাটক বিধানসভা ভোটে ভরাডুবির অন্যতম কারণই ছিল, দেরি করে প্রার্থী তালিকা প্রকাশ। ফলে প্রার্থী নিয়ে নিচুতলার কর্মীদের অসন্তোষ মেটানোর মতো পর্যাপ্ত সময় পাওয়া যায়নি। আর তার ফলে ভরাডুবি ঘটেছিল পদ্ম শিবিরের। দাক্ষিণাত্যের পরে আর কোনও ঝুঁকি নিতে রাজি নন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সভাপতি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। তাই পাঁচ রাজ্যের বিধানসভা ভোটে আগেভাগেই প্রার্থী তালিকা প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গতকাল বুধবারই পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের রণকৌশল ও প্রার্থী তালিকা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পৌরাহিত্যে বিজেপির কেন্দ্রীয় নির্বাচনী সমিতির বৈঠক বেসিছিল। ওই বৈঠকের ২৪ ঘন্টা পার হওয়ার আগেই মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ের বিধানসভা ভোটের জন্য প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। মধ্যপ্রদেশের ২৩০টি বিধানসভা আসনের মধ্যে ৩৯টি এবং ছত্তিশগড়ের ৯০টি আসনের মধ্যে ২১টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। ছত্তিশগড়ের প্রার্থী তালিকায় পাতন আসনে নাম রয়েছে দুর্গ লোকসভা আসনের সাংসদ বিজয় বাঘেলের।

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে