উপরাষ্ট্রপতি নির্বাচনে NDA প্রার্থী মহারাষ্ট্রের রাজ্যপাল

Share:

নিজস্ব প্রতিনিধি ,দিল্লি: জগদীপ ধনখড়ের পরবর্তী উত্তরসূরীর নাম স্থির করে ফেলল বিজেপি। রবিবার সন্ধ্যায় দিল্লিতে সাংবাদিক বৈঠক করে উপরাষ্ট্রপতি পদপ্রার্থীর নাম ঘোষণা করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা(J P Nadda)। মহারাষ্ট্রের রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণণকেই(Maharastra Govonor C P Radhakrishnan )ওই পদে প্রার্থী করা হয়েছে। বিজেপির প্রস্তাবিত নামে সায় দিয়েছে এনডিএর শিবিরের শরিক দলগুলি। রবিবার দিল্লিতে বিজেপির সদর দপ্তরে সংসদীয় বোর্ডের বৈঠক বসে।

ওই বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(PM Narendra Modi) দলের সদর দফতরে উপস্থিত ছিলেন। বৈঠকের পর জেপি নাড্ডা জানান, সকলের সঙ্গে আলোচনা হয়েছে সকলের পরামর্শ চাওয়া হয়েছে। সবশেষে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, উপরাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে মহারাষ্ট্রের রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণণকেই বেছে নেওয়া হচ্ছে। বিজেপি সভাপতি আরও জানান তারা চাইছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপরাষ্ট্রপতি বাছা হোক।

ইন্ডিয়া শিবিরের সকলেই ওই নামে সমর্থন জানিয়েছেন। এই অবস্থায় উপরাষ্ট্রপতি বাছাইয়ে বিরোধীদের থেকেও সমর্থন চেয়েছেন জেপি নাড্ডা। মহারাষ্ট্রের রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণণ তামিলনাড়ুর বাসিন্দা অতীতে কোয়ামবত্তুর থেকে দুবার সাংসদ হয়েছিলেন তিনি। তাই রাধাকৃষ্ণণকেই উপরাষ্ট্রপতি পদে প্রার্থী করে বিজেপি দক্ষিণে বার্তা দিল বলে মনে করছে রাজনৈতিক মহল।

বিজেপির অন্যতম অগ্রাধিকার বাংলা ,পঞ্জাব এবং তামিলনাড়ুর মন জয় করা। তার মধ্যে বাংলার মন অনেকটাই আদায় করেছে বিজেপি শাসন ক্ষমতা না পেলেও প্রধান বিরোধী দল হিসেবে উঠে এসেছে বিজেপি বাংলায় তবে বাকি দুটি রাজ্যে তা হয়নি এই অবস্থায় ধনখড়ের উত্তরসূরি হিসেবে সিপি রাধাকৃষ্ণণকেই প্রার্থী করে গেরুয়া শিবির দক্ষিণের রাজনৈতিক অঙ্গনে বিশেষ বার্তা দিল বলে মনে করছেন ওয়াকিবহাল মহল ।

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির

তপসিয়ায় তৃণমূল কংগ্রেসের নতুন ভবন সিল করল পুলিশ

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

২৩ দিনেই বাজিমাত! বক্স অফিসে তৃতীয় স্থানে রণবীর অভিনীত ‘রামায়ণ’

ফের SRFTI-তে উত্তেজনা, ক্যাম্পাসে ঢুকে ধর্না মঞ্চে ভাঙচুরের অভিযোগ

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির