চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ত্রিপুরায় প্রার্থী তালিকা ঘোষণার পরেই একাধিক জায়গায় বিজেপি কার্যালয় ভাঙচুর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা: বিধানসভা ভোটের জন্য প্রার্থী তালিকা ঘোষণা হতে না হতেই ক্ষোভে একাধিক জায়গায় দলীয় কার্যালয় ভাঙচুর চালালেন বিজেপির ক্ষুব্ধ কর্মী-সমর্থকরা। কদমাতলা, বাগবাসা, আমবাসা, গোলাঘাটী, কমলাসাগর, বাঘমা  সহ একাধিক আসনে দলের ঘোষিত প্রার্থীকে বদলের দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভ দেখান বিজেপির কর্মী-সমর্থকরা। মণ্ডল কার্যালয় থেকে বেশ কয়েকটি কার্যালয় ভেঙে তছনছ করে দিয়েছেন। বিক্ষোভের ঘটনায় যথেষ্টই অস্বস্তিতে রাজ্য বিজেপি নেতৃত্ব। যদিও প্রকাশ্যে দলের নিচুতলার কর্মী-সমর্থকদের বিক্ষোভকে গুরুত্ব দিতে চাননি রাজ্য বিজেপির মুখপাত্র নব্যেন্দু ভট্টাচার্য। তাঁর কথায়, ‘ক্ষোভ থাকলেও অনুশাসন মেনে দলীয় প্রার্থীকে জেতাতে কাজ করবেন স্থানীয় নেতা-কর্মীরা।’

শনিবারই রাজ্যের ৬০টি বিধানসভা আসনের মধ্যে ৪৮টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করে বিজেপি শীর্ষ নেতৃত্ব। আর ওই তালিকা প্রকাশেরত পরেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বিজেপি নেতা-কর্মীরা। কদমাতলায় দলের প্রার্থী যাদব লাল নাথকে বহিরাগত আখ্যা দিয়ে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখান বিজেপির কর্মী-সমর্থকরা। দলীয় কার্যালয়ে ভাঙচুরও চালান ক্ষুব্ধ কর্মীরা।

বাগবাসা আসনেও দলীয় প্রার্থী দিলীপ তাঁতিকে নিয়ে খুশি নন স্থানীয় বিজেপি নেতা-কর্মীরা। তাঁরা দলীয় প্রার্থীকে বদল করে স্থানীয় কোনও নেতাকে দাঁড় করানোর দাবি জানিয়ে মণ্ডল কার্যালয়ে বিক্ষোভ দেখান। এমনকী মণ্ডল কার্যালয় ভেঙে গুঁড়িয়ে দিয়েছেন। যেভাবে বিভিন্ন আসনে প্রার্থী নিয়ে ক্ষোভ ছড়াচ্ছে তাতে অশনিসঙ্কেত দেখছেন রাজ্য বিজেপি নেতৃত্ব। এমনিতেই রাজ্য প্রতিষ্ঠান বিরোধী হাওয়া বইছে। পরিবর্তনের হাওয়া উঠেছে। তার মধ্যে দলের অন্দরের খেয়োখেয়ি প্রকাশ্যে চলে আসায় জনমানসে ভুল বার্তা যেতে পারে বলে আশঙ্কা করছেন তাঁরা।

Published by:

Share Link:

More Releted News:

এনডিএ-র জন্য কালো দিন, মহিলা সংরক্ষণ বিল নিয়ে রণংদেহী প্রিয়াঙ্কা গান্ধি

TCS ধর্মান্তর মামলায় অভিযুক্ত নিদা খানকে ধরতে গিয়ে খালি হাতে ফিরল পুলিশ

কর্মই ধর্ম! মশারি পরে ডিউটি করছেন নিরাপত্তারক্ষী, ভাইরাল ভিডিও

ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান, কম্পন অনুভূত কাশ্মীরেও

তামিলনাডুতে পর্যটক বোঝাই গাড়ি পড়ল খাদে, নিহত কমপক্ষে ৯ জন

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে মোদি সরকার? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ