জল্পনার অবসান, বিজেপির প্রার্থী হলেন মৈথিলী ঠাকুর, কোন আসনে দাঁড়াচ্ছেন?

Share:

নিজস্ব প্রতিনিধি, পটনা: অবশেষে জল্পনার অবসান। আসন্ন বিহার বিধানসভা ভোটে বিজেপির হয়ে লড়ছেন সঙ্গীতশিল্পী মৈথিলী ঠাকুর। বুধবার (১৫ অক্টোবর) বিজেপির তরফে দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকা অনুযায়ী, দ্বারভাঙার আলিনগর আসন থেকে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন মৈথীলী। ওই আসনের বর্তমান বিধায়ক মিশ্রিলাল যাদবকে ফের টিকিট না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন অমিত শাহ-জেপি নাড্ডারা।

বিহারের ২৪৩ বিধানসভা আসনে আগামী নভেম্বর মাসে দুই দফায় ভোট নেওয়া হবে। প্রথম দফার ভোট হবে ৬ নভেম্বর। ওই দফায় ১২১টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ হবে। ১০-১৭ অক্টোবর পর্যন্ত মনোনয়ন জমার পর ১৮ অক্টোবর তা পরীক্ষা করে দেখা হবে। প্রথম দফার ভোটের প্রার্থীরা নাম প্রত্যাহার করতে পারবেন ২০ অক্টোবর পর্যন্ত। ১১ নভেম্বর রাজ্যে দ্বিতীয় দফায় মোট ১২২টি আসনে নির্বাচন হবে। ওই দফায় ১৩ থেকে ২০ অক্টোবর পর্যন্ত মনোনয়ন জমা করা যাবে। ২৩ অক্টোবর পর্যন্ত প্রার্থীরা চাইলে নাম তুলে নিতে পারবেন। ভোটগণনা হবে ১৪ নভেম্বর। এবারের ভোটেও মূল লড়াই এনডিএ বনাম আরজেডি-কংগ্রেস-বামেদের মহাগঠবন্ধনের মধ্যে।

ইতিমধ্যেই এনডিএ’র শরিক দলগুলির আসন রফা চূড়ান্ত হয়েছে। আসন রফা অনুযায়ী ১০১টি করে আসনে লড়বে বিজেপি এবং নীতীশের দল জেডিইউ। ছয়টি আসনে লড়বে প্রাক্তন মুখ্যমন্ত্রী জিতনরাম মাজির হিন্দুস্থান আওয়াম মোর্চা। বাকি ৩৫ আসনে লড়বে চিরাগ পাসোয়ানের লোক জনশক্তি পার্টি। প্রথম দফার ভোটের জন্য যেহেতু মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ঘনিয়ে আসছে তাই গতকাল মঙ্গলবার প্রথম দফায় ৭১ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছিল বিজেপি। সেই তালিকায় নাম ছিল না চর্চিত ভোজপুরী নায়ক পবন সিংহ ও ধ্রুপদী সঙ্গীত শিল্পী মৈথিলী ঠাকুরের। টিকিট পাননি বিধানসভার বিদায়ী অধ্যক্ষ তথা দলের বর্ষীয়ান নেতা নন্দকিশোর যাদব ও অরুণ সিনহা। তবে প্রার্থী তালিকায় ঠাঁই করে নিয়েছেন নীতীশ কুমারের ডেপুটি সম্রাট চৌধুরী-রেণু দেবীরা। তালিকা অনুযায়ী, পটনা সাহিব আসনে এবার নন্দকিশোর যাদবের পরিবর্তে লড়বেন সঞ্জীব চৌরাসিয়া। কুমহারার আসনে টিকিট দেওয়া হয়নি দলের বর্ষীয়ান নেতা অরুণ সিনহাকে। তাঁর জায়গায় দাঁড় করানো হয়েছে সুনীল কুমারকে। বেতিয়া আসন থেকে ফের দাঁড় করানো হয়েছে রেণু দেবীকে। কাটিহার আসনে ফের ভাগ্য পরীক্ষায় নামছেন তারকিশোর প্রসাদ। সিওয়ান থেকে লড়ছেন মঙ্গল পাণ্ডে। নীতীশের ডেপুটি অর্থা‍ৎ উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী লড়ছেন তারাপুর আসন থেকে। এদিন ঘোষিত প্রার্থী তালিকায় মাত্র নয়জন মহিলার নাম রয়েছে।

প্রথম দফার তালিকা প্রকাশের খানিকবাদেই পদ্ম শিবিরে সামিল হন মধুবনীর ধ্রুপদী সঙ্গীতশিল্পী মৈথিলী ঠাকুর। বাবা রামনরেশ ঠাকুরকে সঙ্গে নিয়ে বিজেপির ভারপ্রাপ্ত পর্যবেক্ষক বিনোদ তাওড়ের সঙ্গে দেখা করে পদ্ম শিবিরে নাম লেখান তিনি। তখনই জল্পনা শুরু হয় আলিনগর থেকে প্রার্থী করার আশ্বাস পেয়েই বিজেপিতে নাম লিখিয়েছেন মৈথীলী। এদিন সেই জল্পনা সত্যি করে দ্বিতীয় দফার প্রার্থী তালিকায় ঠাঁই করে নিয়েছেন তিনি। বক্সার আসনে প্রার্থী হয়েছেন প্রাক্তন পুলিশ আধিকারিক আনন্দ মিশ্র। এ নিয়ে দুই দফায় ৮৩ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি। বাকি রয়েছে ১৮ আসনের প্রার্থীর নাম ঘোষণা।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে