বিজেপির তৃতীয় প্রার্থী তালিকায় ৯ নাম, পশ্চিমবঙ্গের কেউ নেই

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: লোকসভা ভোটের জন্য বৃহস্পতিবার সন্ধ্যায় তৃতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি। মাত্র ৯ আসনের প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। ওই তালিকায় পশ্চিমবঙ্গের কোনও আসন নেই। জল্পনা সত্যি করে তামিলনাডুর চেন্নাই থেকে লড়ছেন তেলঙ্গানার প্রাক্তন রাজ্যপাল তামিলিসাই সুন্দররাজন। কোয়েম্বাটুর থেকে লড়ছেন তামিলনাডুর বিজেপি সভাপতি কে আন্নামালাই।

লোকসভা ভোট ঘোষণার আগেই বিজেপির পক্ষ থেকে দুই দফায় প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছিল। প্রথম দফায় পশ্চিমবঙ্গের ২০ আসন-সহ দেশের ১৯৫ আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হয়। যদিও পরে আসানসোলের প্রার্থী তথা ভোজপুরী নায়ক-গায়ক পবন সিংহ ভোটে না দাঁড়ানোর কথা জানিয়ে দেন। এর পরে গত ১৩ মার্চ দ্বিতীয় দফায় আরও ৭২ আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হয় পদ্ম শিবিরের পক্ষ থেকে। কিন্তু ওই পশ্চিমবঙ্গের কোনও প্রার্থীর নাম ঘোষিত হয়নি।

এদিন সন্ধ্যায় তৃতীয় দফায় যে ৯ আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে, তার সবগুলিই দক্ষিণী রাজ্য তামিলনাডুর। ঘোষিত তালিকা অনুযায়ী, চেন্নাই দক্ষিণ থেকে লড়ছেন প্রাক্তন রাজ্যপাল তামিলিসাই সুন্দররাজন। চেন্নাই  সদর আসনে প্রার্থী হয়েছেন বিনৌজ পি সেলভম। ভেল্লোর থেকে এসপি সম্মুগম, কৃষ্ণাগিরি থেকে সি নরসিমহান, নীলগিরি থেকে এল মুরুগন, কোয়েম্বাটোর থেকে কে আন্নামালাই , পেরামবলুর থেকে টি আর পারিবেনধর লড়বেন। এছাড়া কন্যাকুমারী থেকে পন রাধাকৃষ্ণান তুত্তুকুড়ি থেকে নেনর নাগেন্দ্রন প্রার্থী হয়েছেন। পশ্চিমবঙ্গের ২৩ আসনের প্রার্থী তালিকা কবে ঘোষিত হবে সে সম্পর্কে কিছু জানাতে রাজি হননি বিজেপি শীর্ষ নেতারা। শুধু বলেছেন, ‘সঠিক সময়েই প্রার্থীর নাম ঘোষণা করা হবে।’

তিন দিন পর বাগজোলা খালে ভেসে উঠল কেষ্টপুরের নিখোঁজ ইঞ্জিনিয়ারের দেহ

ভারতের বিরুদ্ধে প্রথম ওয়ানডের ২৪ ঘণ্টা আগেই ১১ জনের নাম জানিয়ে দিল ইংল্যান্ড

IB অফিসার অঙ্কিত শর্মার হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন আপ নেতা তাহির হুসেন

নাবালিকার রহস্যমৃত্যুর প্রমাণ লোপাটের চেষ্টা! বাঁকুড়ায় গ্রেফতার তৃণমূল নেত্রী

মঙ্গলবার আষাঢ় অমাবস্যা, জানুন পুজোর নিয়ম ও পিতৃদোষ মুক্তির উপায়

ইরানের যোদ্ধাবাহিনী আইআরজিসিকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা ব্রিটেনের

সপ্তাহে ৯৬ ঘন্টা কাজের জায়গায়! সরকারি চিকিৎসকদের ‘ডিউটি’ নিয়ে ব্যাখ্যা স্বাস্থ্যমন্ত্রীর

ক্রিকেটের মক্কা লর্ডসে ইংল্যান্ডকে দুরমুশ করে ইতিহাস গড়লেন স্মৃতি মন্ধানারা

পেটে টান পড়বে? জুনে খাদ্যের মূল্যস্ফীতি বেড়ে ৫.৩২ শতাংশ

২০২৭ সালের মাধ্যমিক পরীক্ষার সূচি ঘোষণা মধ্যশিক্ষা পর্ষদের, কবে কোন বিষয়ের পরীক্ষা?

ঠাকুরপুকুর এলাকায় বাড়িতে ডেকে তরুণীকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার ২

যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ম্যানেজার, কী জানালেন নায়িকা?

অর্থ পাচারের অভিযোগে ৮১ ফুট রাম মূর্তি নির্মাণের উদ্যোক্তাকে গ্রেফতার করল বাংলাদেশ সিআইডি

সুরুচি সঙ্ঘ থেকে ‘OUT’ দুই ‘হুজুর’ অরূপ-স্বরূপ বিশ্বাস, সভাপতির পদে এলেন কে?