এবার সেলের মধ্যেই ‘দরবার’ সত্যেন্দ্র জৈনের, ফাঁস আরও এক ভিডিও

মালিশ, এলাহি ভোজের পর এবার নয়া ভিডিও প্রকাশ করল বিজেপি। নয়া ভিডিওতে দেখা যাচ্ছে, নিজের সেলের মধ্যেই রীতিমতো ‘দরবার’ বসিয়েছেন আপ মন্ত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি : ভিডিও বিতর্ক পিছু হঠছে না জেলবন্দি আপ মন্ত্রী সত্যেন্দ্র জৈনের। মালিশ, এলাহি ভোজের পর এবার নয়া ভিডিও প্রকাশ করল বিজেপি। নয়া ভিডিওতে দেখা যাচ্ছে, নিজের সেলের মধ্যেই রীতিমতো ‘দরবার’ বসিয়েছেন আপ মন্ত্রী। তাঁর সঙ্গে কথা বলছেন জেল সুপার। সেলের ভিতরে রয়েছেন আরও কয়েকজন।

আর্থিক তছরুপের অভিযোগে গ্রেফতার হয়ে মে মাস থেকে তিহার জেলে রয়েছেন দিল্লির অরবিন্দ কেজরিওয়াল সরকারের মন্ত্রী সত্যেন্দ্র জৈন। সম্প্রতি জেলের অভ্যন্তরে মন্ত্রীর একাধিক কাণ্ডের ভিডিও প্রকাশ করছে বিজেপি। কিছুদিন আগে এক ভিডিওতে দেখা গিয়েছিল, নিজের সেলের মধ্যে ম্যাসাজ নিচ্ছেন জৈন। আপের পক্ষ থেকে বিষয়টিকে ফিজিওথেরাপি বলা হলেও বিজেপি সেই ‘ফিজিওথেরাপিস্ট’-এর পরিচয় প্রকাশ করে। জানা যায়, মন্ত্রীকে মালিশ করা ব্যক্তি নিজের মেয়েকে ধর্ষণে সাজাপ্রাপ্ত আসামী। এরপর আরেকটি ভিডিওতে দেখা যায়, পঞ্চব্যাঞ্জনে আহার সারছেন মন্ত্রী। যদিও তার কয়েকদিন আগে তিনি আদালতে অভিযোগ করেছিলেন যে, জেলে তাঁর ঠিকমতো খাবার মিলছে না। শনিবার বিজেপির পক্ষ থেকে যে ভিডিও প্রকাশ করা হয়েছে (যার সত্যতা যাচাই করেনি এই মুহূর্তে) তাতে দেখা যাচ্ছে, নিজের বিছানায় বসে জৈন। ঘরে একটি চেয়ারে বসে জেল দুপার অজিত কুমার। জেল সুপারের সঙ্গে কোনও বিষয়ে কথা বলছেন জৈন। এছাড়া ঘরে আরও কয়েকজন উপস্থিত।

ভিডিওটি সেপ্টেম্বরের। জেলে আপ মন্ত্রীকে ‘জামাই আদর’-এর জন্য জেল সুপার অজিত কুমারকে সাসপেন্ড করেন দিল্লির উপরাজ্যপাল রমেশ সাক্সেনা। নতুন ভিডিও প্রকাশ করে বিজেপি মুখপাত্র টুইটে লেখেন, ‘জেলের মধ্যে সত্যেন্দ্র জৈনের দরবার চলছে’। এই ভিডিও নিয়ে আপ নেতারা অবশ্য মুখে কুলুপ এঁটেছেন।

চিংড়িহাটা উড়ালপুল টানা ৬০ ঘন্টা বন্ধ থাকবে, বিকল্প পথ কী জেনে নিন…

অনামিকার মরদেহ জগৎবল্লভপুরে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়লেন সকলে

‘পাসপোর্ট-ও নাগরিকত্বের প্রমাণ নয়’, জানিয়ে দিল বিদেশ মন্ত্রক, তুঙ্গে বিতর্ক

বাইকে টিউশন পড়তে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু দ্বাদশ শ্রেণির ছাত্রের

তারাতলার ভেঙে পড়া গুদামের নকশায় গাফিলতি! অনুমোদন দিয়েছিল ফিরহাদের পুরবোর্ড

বেবি বাম্প নিয়ে মুম্বই বিমানবন্দরে দীপিকা, ক্যামেরা দেখেই লজ্জা পেলেন নায়িকা

তীব্র গরমেও সতেজ থাকবে ছাদবাগান, জেনে নিন গাছ বাঁচানোর ৫টি সহজ উপায়

দক্ষিণবঙ্গের ৪ জেলায় ধেয়ে আসছে দুর্যোগ, তীব্র বজ্রপাতের লাল সর্তকতা জারি

কলকাতায় ছাড়পত্র পাওয়া সমস্ত নির্মাণ কাজ ৩১ জুলাই পর্যন্ত বন্ধ, নবান্নে জানালেন শুভেন্দু

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে নিহত ৫, জানালেন মুখ্যমন্ত্রী

‘দুঃসময়ে পাশে ছিলেন শুধু শুভেন্দু দাদা’, মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ মহুয়া মৈত্র

বৃদ্ধার সই জাল করে জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ তৃণমূল পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে

কাছের প্রিয়জনকে হারিয়ে ভেঙে পড়েছেন ‘তারক মেহতা…’র বাঘা

বেজিংয়ে লালগালিচা সংবর্ধনা তারেককে, স্বাগত জানাতে হাজির ছিলেন না কোনও মন্ত্রী