দেশজুড়ে ঘৃণা ও হিংসা ছড়াচ্ছে বিজেপি-আরএসএস: রাহুল

সোমবার বিদরের ভালকিতে নির্বাচনী সভায় হাজির ছিলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি।

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: ফের বিজেপি-আরএসএসের বিরুদ্ধে গর্জে উঠলেন রাহুল গান্ধি। সোমবার কর্নাটকের বিদরের ভালকিতে দলের নির্বাচনী সভায় বিজেপি ও আরএসএসকে নিশানা করে প্রাক্তন কংগ্রেস সভাপতি বলেন, ‘বিজেপি ও আরএসএস লাগাতার গণতন্ত্রের ওপরে হামলা চালিয়ে চলেছে। দেশজুড়ে ঘৃণা আর হিংসা ছড়াচ্ছে।’ ভোটের পর যাতে ইডি-সিবিআইকে ব্যবহার করে কংগ্রেস বিধায়ক ভাঙিয়ে নিয়ে বিজেপি সরকার গড়তে না পারে তার জন্য অন্তত দেড়শো আসনে দলীয় প্রার্থীদের জয়ী করারও আর্জি জানিয়েছেন তিনি।

আগামী ১০ মে কর্নাটকে বিধানসভার ভোট। ইতিমধ্যেই ভোট ঘিরে রাজনৈতিক পারদ তুঙ্গে উঠেছে। দলের নিশ্চিত পতনের ইঙ্গিত পেয়ে বিজেপি ছাড়তে শুরু করেছেন একের পর এক নেতা-বিধায়ক। ইতিমধ্যেই বিজেপি ছেড়ে কংগ্রেসে সামিল হয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী জগদীশ শেট্টার ও প্রাক্তন উপমুখ্যমন্ত্রী লক্ষ্মণ সাবদি। এছাড়া বেশ কয়েকজন বিধায়কও পদ্ম শিবির ছেড়ে হাত শিবিরে যোগ দিয়েছেন। গতকাল রবিবার থেকেই কর্নাটকে নির্বাচনী সভা শুরু করেছেন রাহুল গান্ধি।

এদিন ভালকিতে দলের নির্বাচনী সভায় বিজেপি ও আরএসএসকে নিশানা করে তিনি বলেন, ‘দেশের গণতন্ত্র আজ বিপন্ন। আরএসএস ও বিজেপির নেতারা গণতন্ত্রকে আক্রমণ করে চলেছেন। দেশজুড়ে ঘটণা আর হিংসা ছড়াচ্ছে। গরিবদের টাকা কেড়ে নিয়ে দুই-তিনজন ধনীকে দিচ্ছে।’ রাজ্যে এবার কংগ্রেস সরকার গঠন করবে বলে আশাবাদী রাহুল। তাঁর কথায়, ‘রাজ্যে কংগ্রেস সরকার ক্ষমতায় আসার পরে প্রথম ক্যাবেনেট বৈঠকেই নির্বাচনী প্রতিশ্রুতিকে ছাড়পত্র দেওয়া হবে।’   

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!