ত্রিপুরায় কষ্টের জয় পদ্ম শিবিরের, মুখ্যমন্ত্রীর দৌড়ে এগিয়ে প্রতিমা ভৌমিক

উত্তর পূর্বের বাঙালি অধ্যুষিত রাজ্যে মুখ্যমন্ত্রীর কুর্সিতে কাকে বসাবে বিজেপি শীর্ষ নেতৃত্ব তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, আগরতলা: প্রতিষ্ঠান বিরোধী হাওয়াকে কোনও ক্রমে হারিয়ে ত্রিপুরায় টানা দ্বিতীয়বার ক্ষমতায় ফিরল বিজেপি জোট। ৬০ আসন বিশিষ্ট বিধানসভায় ৩৩ আসনে জয়ী হয়েছে বিজেপি-এনপিএফটি জোট। তার মধ্যে বিজেপি জিতেছে ৩২ আসনে। আর একটি আসনে জয়ী হয়েছে জোট সঙ্গী এনপিএফটি। গতবারের চেয়ে আসন ও ভোট শতাংশ-দুই’ই কমেছে পদ্ম জোটের। রক্তক্ষরণ হয়েছে সিপিএমেরও। গতবার ১৬ আসন জেতা মানিক সরকারের দল জিতেছে ১১ আসনে। গতবার শূন্য হওয়া কংগ্রেসের ঝুলিতে গিয়েছে তিন আসন। আর ত্রিপুরা রাজ পরিবারের সদস্য প্রদ্যো‍ৎ মাণিক্য বর্মনের টিপ্রা মোথা জিতেছে ১৩ আসনে।

টানা দ্বিতীয়বার ক্ষমতায় ফেরা উত্তর পূর্বের বাঙালি অধ্যুষিত রাজ্যে মুখ্যমন্ত্রীর কুর্সিতে কাকে বসাবে বিজেপি শীর্ষ নেতৃত্ব তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। বৃহস্পতিবার রাত পর্যন্ত পদ্ম শিবির অবশ্য মুখ্যমন্ত্রিত্ব নিয়ে মুখে কুলুপ এঁটে রয়েছেন জে পি নাড্ডা-অমিত শাহরা। তবে সূত্রের খবর, পরবর্তী মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে রয়েছেন বিদায়ী মুখ্যমন্ত্রী মানিক সাহা, কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক, বিদায়ী স্বরাষ্ট্রমন্ত্রী রামপ্রসাদ পাল।

টাউন বরদোয়ালি আসন থেকে প্রাক্তন বিজেপি বিধায়ক তথা কংগ্রেস প্রার্থী আশিস সাহাকে হারিয়ে জয়ী হয়েছেন বিদায়ী মুখ্যমন্ত্রী মানিক সাহা। তিনি জিতেছেন মাত্র ১,২৫৭ ভোটে। সূর্যমণি নগর থেকে রামপ্রসাদ পাল জিতেছেন এক হাজার ৯০৮ ভোটে। আর প্রতিমা ভৌমিক জিতেছেন ধনপুর আসনে ৩ হাজার ৫০০ ভোটে। সূত্রের খবর, রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী করার জন্যই হিসেব নিকেশ করে প্রতিমা ভোমিককে বিধানসভা ভোটে দাঁড় করিয়েছিল বিজেপি শীর্ষ নেতৃত্ব। উত্তর পূর্বের রাজ্যগুলিতে একজন মহিলাকে মুখ্যমন্ত্রী করে মহিলাদের ভোট নিশ্চিত করতে চান অমিত শাহ-জে পি নাড্ডারা।

দশভুজা নন, হাতে নেই অস্ত্র! রায় পরিবারের দুর্গা প্রতিমায় বড় চমক

বাংলাদেশে দুর্গাপুজোয় জঙ্গি হামলার আশঙ্কা, মণ্ডপে বসছে সিসি ক্যামেরা

চিনি আর তেল ছাড়লেই কমবে না ডায়াবেটিস! কী বলছেন বিশেষজ্ঞরা?

খাবারে বৈচিত্র্য কম? বাড়তে পারে রিউম্যাটয়েড আর্থ্রাইটিসের ঝুঁকি

দিল্লিতে ভেঙে পড়া বাড়ির ধ্বংসাবশেষ থেকে উদ্ধার শিশুর দেহ

ফুসফুসের সমস্যা! ধূমপান ছাড়ার ২০ মিনিট পর থেকেই শুরু হয় ম্যাজিক

কেতুর গোচর, ৫ ডিসেম্বর পর্যন্ত ‘আচ্ছে দিন’ ৩ রাশির জাতকদের

উ‍ৎসবের মরশুমেই ৫ রাশির জাতকদের জীবনে ঘনিয়ে আসছে বিপদ!

পুতিনের জন্মদিনেই ইউক্রেনের ১২ শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, নিহত ১৯

পূর্ণমন্ত্রীর মর্যাদায় রাজ্য সরকারের উপদেষ্টা ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী

প্রকাশ্য রাস্তায় চড় স্বামীর, অভিমানে দুই ছেলেকে নিয়ে গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী স্ত্রী

পুজোর ভিড় সামলাতে স্পেশাল ট্রেন নিয়ে বড় ঘোষণা রেলের, কবে কোন রুটে চলবে? জানুন সময়সূচী

সন্দেশখালির শাহজাহানের জামিনে ফের জটিলতা, মামলা থেকে সরে গেলেন বিচারপতি

দিনদুপুরে কলেজ ছাত্রকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, চাঞ্চল্য খড়্গপুরে