EXIT POLL 2023: ত্রিপুরায় ফের ক্ষমতায় ফিরছে বিজেপি

৬০ আসন বিশিষ্ট ত্রিপুরা বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন ৩১ আসন।

Share:

নিজস্ব প্রতিনিধি, আগরতলা: ত্রিপুরায় ফের ক্ষমতায় ফিরছে বিজেপি। ৬০ আসন বিশিষ্ট বিধানসভায় বিজেপি জোট পেতে পারে ৩৬ থেকে ৪৫ আসনে।  আর বাম-কংগ্রেস জোট জিততে পারে ৬ থেকে ১১ আসনে। ত্রিপুরা রাজ পরিবারের সদস্য প্রদ্যো‍ৎ মাণিক্য বর্মনের নেতৃত্বাধীন তিপ্রা মোথা জিততে পারে ৯ থেকে ১৬ আসনে। আজ সোমবার ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়ার বুথ ফেরত সমীক্ষায় এমনই আভাস দেওয়া হয়েছে।

গত ১৬ ফেব্রুয়ারি ত্রিপুরা বিধানসভার ৬০ আসনে ভোট নেওয়া হয়েছিল। এবারের লড়াই ছিল মূলত চতুর্মুখী। বিজেপি-এনপিএফটি জোটের সঙ্গে লড়াই ছিল বাম-কংগ্রেস জোট, তৃণমূল কংগ্রেস ও ত্রিপুরা মোথার। সরকার বাঁচাতে ভোটের কয়েক মাস আগেই মুখ্যমন্ত্রীর পদ থেকে বিপ্লব দেবকে সরিয়ে মানিক সাহাকে বসিয়েছিল বিজেপি শীর্ষ নেতৃত্ব। পদ্ম শিবির সেই সিদ্ধান্তের ফায়দা ইভিএমে তুলতে চলেছে বলে এদিন ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়ার বুথ ফেরত সমীক্ষায় জানানো হয়েছে।

২৫ বছর বাদে গত বিধানসভা নির্বাচনে উত্তর পূর্বের বাঙালি অধ্যুষিত রাজ্যের ক্ষমতা হারিয়েছিল সিপিএম। এবারের ভোটে নিজেদের অস্তিত্ব বাঁচাতে জোট বেঁধেছিল কংগ্রেস ও সিপিএম। কিন্তু সেই সুবিধাবাদী জোটকে যে ত্রিপুরাবাসী আস্তাকুঁড়ে ছুঁড়ে ফেলতে চলেছে বুথ ফেরত সমীক্ষায় তার ইঙ্গিত দেওয়া হয়েছে। ৬০টি আসনের মধ্যে সুবিধাবাদী জোট বড়জোড় ৬ থেকে ১১টি আসন পেতে পারে বলে জানানো হয়েছে। অর্থা‍ৎ পশ্চিমবঙ্গের মতোই ত্রিপুরাতেও সিপিএমের হাত ধরতে গিয়ে স্বখাত সলিলে ডুবেছে কংগ্রেস। তবে বাংলার মতো দুই দলই শূন্য হয়ে যায়নি, এটাই বাঁচোয়া।

এবারই প্রথম লড়তে নেমেছিল প্রদ্যো‍ৎ মাণিক্য বর্মনের তিপ্রা মোথা। মূলত আদিবাসী ও তফশিলি জাতি সম্প্রদায়ের ভোটকেই পাখির চোখ করেছিল। বুথ ফেরত সমীক্ষায় আভাস দেওয়া হয়েছে, প্রদ্যোতের দল জিততে পারে ৯ থেকে ১৬ টি আসনে। প্রথমবার লড়তে নামা আর এক দল তৃণমূল কংগ্রেসকে শূন্য হাতে ফিরতে হতে পারে বলে আভাস দেওয়া হয়েছে।

দশভুজা নন, হাতে নেই অস্ত্র! রায় পরিবারের দুর্গা প্রতিমায় বড় চমক

বাংলাদেশে দুর্গাপুজোয় জঙ্গি হামলার আশঙ্কা, মণ্ডপে বসছে সিসি ক্যামেরা

চিনি আর তেল ছাড়লেই কমবে না ডায়াবেটিস! কী বলছেন বিশেষজ্ঞরা?

খাবারে বৈচিত্র্য কম? বাড়তে পারে রিউম্যাটয়েড আর্থ্রাইটিসের ঝুঁকি

দিল্লিতে ভেঙে পড়া বাড়ির ধ্বংসাবশেষ থেকে উদ্ধার শিশুর দেহ

ফুসফুসের সমস্যা! ধূমপান ছাড়ার ২০ মিনিট পর থেকেই শুরু হয় ম্যাজিক

কেতুর গোচর, ৫ ডিসেম্বর পর্যন্ত ‘আচ্ছে দিন’ ৩ রাশির জাতকদের

উ‍ৎসবের মরশুমেই ৫ রাশির জাতকদের জীবনে ঘনিয়ে আসছে বিপদ!

পুতিনের জন্মদিনেই ইউক্রেনের ১২ শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, নিহত ১৯

পূর্ণমন্ত্রীর মর্যাদায় রাজ্য সরকারের উপদেষ্টা ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী

প্রকাশ্য রাস্তায় চড় স্বামীর, অভিমানে দুই ছেলেকে নিয়ে গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী স্ত্রী

পুজোর ভিড় সামলাতে স্পেশাল ট্রেন নিয়ে বড় ঘোষণা রেলের, কবে কোন রুটে চলবে? জানুন সময়সূচী

সন্দেশখালির শাহজাহানের জামিনে ফের জটিলতা, মামলা থেকে সরে গেলেন বিচারপতি

দিনদুপুরে কলেজ ছাত্রকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, চাঞ্চল্য খড়্গপুরে