‘নির্বাচন কমিশনকে ভোট লুটের যন্ত্রাংশ বানিয়েছে বিজেপি’, তোপ স্ট্যালিনের

Share:

নিজস্ব প্রতিনিধি, চেন্নাই: সময় যত গড়াচ্ছে ততই ‘বিশ্বাসযোগ্যহীন’ ও ‘বিতর্কিত’ নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুর চড়াচ্ছেন বিরোধী শিবিরের নেতারা। গত কয়েকদিন ধরেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোট জালিয়াতির অভিযোগ তুলে চলেছেন রাহুল গান্ধি। এবার ভোট চুরি নিয়ে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধির পাশে দাঁড়ালেন তামিলনাডুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন।

সোমবার (১১ অগস্ট) সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন ‘রাহুল গান্ধি ভোট চুরির সপক্ষে যে তথ্য প্রমাণ হাজির করেছেন তা ভয়ঙ্কর। কিভাবে ভোটার তালিকা তৈরির নামে ভোট চুরি হচ্ছে, তার জলজ্যান্ত উদাহরণ আমাদের সামনে এসে দাঁড়িয়েছে। বেঙ্গালুরুর মহাদেবপুরা বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকাতেই স্পষ্ট, এটা কোনও প্রশাসনিক গাফিলতি নয়। এটা মানুষের রায় চুরির বড় ধরনের ষড়যন্ত্রের নমুনা। নির্বাচন কমিশন বিজেপির হয়ে ভোট চুরির কাজে নেমেছে।’

প্রতিটি রাজ্যের জন্য আলাদা ডিজিটাল বা মেশিন রিডেবল ভোটার তালিকা প্রকাশের দাবি জানিয়ে তামিলনাডুর মুখ্যমন্ত্রী বলেন, ‘ডিজিটাল ভোটার তালিকা প্রকাশে নির্বাচন কমিশনের আপত্তি কেন? তার মানে কি ‘ডাল মে কুছ কালা হ্যায়?’ নির্বাচন কমিশনের ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) নিয়েও সন্দেহ প্রকাশ করে ডিএমকে সুপ্রিমো তথা তামিলনাডুর মুখ্যমন্ত্রী বলেন ‘রাজনৈতিক অভিসন্ধি নিয়েই ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী চলছে। অবিলম্বে এসআইআর বন্ধ করা হোক। পাশাপাশি নিরপেক্ষ তদন্ত-ও হোক। তাহলেই আসল সত্য বেরিয়ে আসবে।’ উল্লেখ্য, এদিনই ভোট চুরির অভিযোগ তুলে নির্বাচন সদন চলো অভিযানের ডাক দিয়েছিল কংগ্রেস-সহ বিরোধীরা। যদিও নির্বাচন কমিশনের দফতরে পৌঁছনোর আগেই রাহুল গান্ধি-সহ বিরোধী দলের সাংসদদের আটক করেছিল দিল্লি পুলিশ। পরে অবশ্য তাদের ছেড়ে দেওয়া হয়।

৭০ বারের বেশি আফটারশক! কলম্বিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৫০, নিখোঁজ প্রায় ৪,০০০

আর কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে নামবে বৃষ্টি! কলকাতা-সহ একাধিক জেলায় সতর্কতা

মুম্বইয়ের বহুতলে ভয়াবহ আগুন, মৃত ২, আহত ৬

জল্পনায় ইতি! পাঁচ সন্তানকে সঙ্গে নিয়ে গোপনে বিয়ে সারলেন রোনাল্ডো, কোথায় হল অনুষ্ঠান?

স্বামী পরকীয়ায় মজেছেন জেনেও ডিভোর্স দিতে চান না স্ত্রী! থাকতে পারে যে কারণগুলি

স্বাধীনতা দিবসে সাজুন তেরঙ্গায়, রইল ট্রেন্ডি ফ্যাশন টিপস

কেউ চান দূরত্ব, কেউ চান রাজত্ব! রাশি অনুযায়ী স্বাধীনতার আসল অর্থ জানুন

ভদ্রাকাল ও সূর্যগ্রহণ একসঙ্গে, প্রবল ক্ষতির সম্মুখীন হতে চলেছেন ৩ রাশির জাতকরা

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪, নিখোঁজ আড়াই হাজারের বেশি

 সম্পর্কের শৈত্য কাটছে! অগস্টের শেষ সপ্তাহে দিল্লি সফরে আসছেন তারেক রহমান

‘পাথর সম্রাট’ টুলুর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল সিউড়ি আদালত

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা