নাবালিকাকে অপহরণ করে ধর্ষণ, গ্রেফতার বিজেপির যুব শাখার নেতা

Share:

নিজস্ব প্রতিনিধি: উত্তরাখণ্ডে ১৬ বছরের নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগ। গ্রেফতার বিজেপি যুব শাখার নেতা। ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ জানিয়েছে নির্যাতিতাকে হরিদ্বার থেকে উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার পুলিশ জানিয়েছে ১৬ বছর বয়সী এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগে বিজেপি যুব শাখার নেতাকে গ্রেফতার করা হয়। অভিযুক্তকে দেব সিং বাগদওয়াল নামে চিহ্নিত করা হয়েছে। সাব-ইন্সপেক্টর আশা বিষ্ট জানিয়েছেন, ৮ অক্টোবর নাবালিকার মা মেয়ে নিখোঁজ হয়েছে জানিয়ে অভিযোগ দায়ের করেন। তদন্ত চলাকালীন পুলিশ নাবালিকার মোবাইল ফোনের অবস্থান সনাক্ত করে এবং একজন তথ্যদাতার কাছ থেকে তথ্য সংগ্রহ করে। নাবালিকাকে উদ্ধার করার পর মেডিক্যাল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। সূত্রের খবর, অভিযুক্ত বাগদওয়াল নৈনিতালে বিজেপির যুব শাখা বিজেপিওয়াইএম-এর প্রাক্তন জেলা সাধারণ সম্পাদক।

দেব সিং বাগদওয়ালকে গ্রেফতারের পর, বিরোধীদল কংগ্রেস ক্ষমতাসীন বিজেপিকে নিশানা করে কটাক্ষ করে বলছে, তাদের "বেটি বাঁচাও" স্লোগান এবং "বিজেপি নেতাদের হাত থেকে বেটি বাঁচাও" তে পরিণত হয়েছে।  রাজ্য কংগ্রেস সভাপতি করণ মহারা অঙ্কিতা ভান্ডারী হত্যা মামলা এবং রাজ্যের অন্যান্য ঘটনার কথা উল্লেখ করে বলেন, বিজেপি নেতাদের সঙ্গে জড়িত এই ধরনের মামলা সমাজের জন্য লজ্জাজনক। তিনি অভিযোগ করে বলেন, "সংস্কৃতিসম্পন্ন ভারতের কথা বলা বিজেপি" তাদের দলে এই ধরণের অপরাধীদের আশ্রয় দেয়। অন্যদিকে বিজেপি এই ঘটনার নিন্দা জানিয়ে ঘটনাকে লজ্জাজনক বলে অভিহিত করেছে এবং বিরোধী দলগুলিকে বিষয়টি নিয়ে রাজনীতি করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। রাজ্য বিজেপির মুখপাত্র এবং রাজপুরের বিধায়ক খাজন দাস বলেছেন, অভিযুক্তের রাজনৈতিক অবস্থান নির্বিশেষে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন যে, বিজেপি সরকার নারী ও শিশুদের সুরক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ এবং সম্ভাব্য সকল সহায়তা প্রদানের জন্য নাবালিকার পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছে। 

ধর্মঘটের জের, চলতি সপ্তাহে রবিবার খোলা থাকবে ব্যাঙ্ক

‘খেলতে নয়, বালিশ কিনতে জাপানে?’ স্ত্রী সঞ্জনার খোঁচায় মজার জবাব বুমরাহর, ভাইরাল ভিডিও

সরকারি বাসে ভাড়া চাওয়ায় কন্ডাক্টরকে থাপ্পড়! পাল্টা হেনস্থার অভিযোগ মহিলা যাত্রীর

‘নেশাগ্রস্তদের জন্যই ধর্ষণের মতো নৃশংস ঘটনা ঘটে,’ দাবি মুখ্যমন্ত্রীর

দুর্গাপুজো নিয়ে কার্তিক মহারাজকে বড় দায়িত্ব দিল রাজ্য সরকার

চাল নয়, অতিথিদের চমক দিতে সেমাই দিয়ে বানান সুস্বাদু পোলাও, রইল রেসিপি

ইন্দোর থেকে গ্রেফতার পার্থ-ঘনিষ্ঠ নৈহাটির তৃণমূল যুবনেতা বিষ্ণু অধিকারী, কী অভিযোগ?

‘ঈশ্বরই ইরানকে জয়ী করবেন’, হাতে লেখা চিঠিতে বিশেষ বার্তা মোজতবা খামেনির

নির্বাচন কমিশনে মুষলপর্ব, জ্ঞানেশের ‘দাদাগিরির’ বিরুদ্ধে প্রতিবাদ দুই কমিশনারের

অল্পের জন্য হাতছাড়া সোনা, এশিয়াডে রুপো জিতে শাপমুক্তি ঘটালেন মীরাবাঈ চানু

বেলা গড়ালেই খেলা দেখাবে আবহাওয়া, রাজ্যজুড়ে তুমুল দুর্যোগের পূর্বাভাস

দক্ষিণ আফ্রিকায় বাড়িতে ঢুকে বন্দুকবাজের হামলা, এলোপাথাড়ি গুলিতে নিহত ১১

বাইকে পিছু ধাওয়া করে তরুণীকে হেনস্থা! স্কুটি থেকে ফেলে দেওয়ার অভিযোগ যুবকদের বিরুদ্ধে , চাঞ্চল্য দিল্লিতে

দ্রুত জামিনের আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী