প্রিয়াঙ্কাকে রাহুলের চুম্বন নিয়ে রুচিহীন মন্তব্য, সমালোচনার মুখে হাস্যকর সাফাই কৈলাস বিজয়বর্গীয়র

Share:

নিজস্ব প্রতিনিধি: লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধির সঙ্গে তাঁর বোন প্রিয়াঙ্কা গান্ধিকে জড়িয়ে অশালীন মন্তব্য করেছিলেন বিজেপির বর্ষীয়ান নেতা তথা মধ্যপ্রদেশের মন্ত্রী কৈলাস বিজয়বর্গীয়। ভাই-বোনের চিরাচরিত সম্পর্ক নিয়ে যৌনগন্ধী মন্তব্য করে সমালোচনার মুখে পড়ে অবশ্য আজব সাফাই দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মানসপুত্র। যদিও তাঁর সেই সাফাই নিয়েও নিন্দার ঝড় উঠেছে।

কী বলেছিলেন কৈলাস?

মধ্যপ্রদেশের রাজাপুরে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে এক সভায় রাহুল ও তাঁর বোন প্রিয়াঙ্কাকে নিয়ে যৌনগন্ধী মন্তব্য করেন কৈলাস। খানিকটা শ্লেষের সুরে তিনি বলেছিলেন ‘আমরা পুরনো ধ্যানধারণার মানুষ। পুরনো যুগের মানুষরা নিজের বোনের গ্রামে জল পর্যন্ত পান করতেন না। কিন্তু আজ আমাদের বিরোধী দলনেতা নিজের বোনকেই চুম্বন করছেন। আসলে রাহুল গান্ধি বিদেশি সংস্কৃতির দ্বারা প্রভাবিত। আর সেই সংস্কৃতি অনুযায়ী আচরণ করছেন। দেশে বর্তমানে দুই বিচারধারা বিরাজ করছে। এক বিচারধারার মানুষ দেশকে সুরক্ষিত রাখার কাজ করছেন অন্য বিচারধারার প্রতিনিধিরা দেশের পুরনো সংস্কৃতির বিরোধিতা করে চলেছেন।’

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধিকে নিয়ে কৈলাসের ওই মন্তব্যে শোরগোল পড়ে যায়। ভাই-বোনের ভালবাসার সম্পর্ক নিয়ে কেউ যে এমন রুচিহীন মন্তব্য করতে পারেন তা ভাবতে পারছেন না অনেকেই। বিজেপির বর্ষীযান নেতা মানসিকভাবে সুস্থ কিনা সেই প্রশ্নও তোলেন নেটা নাগরিকদের একাংশ। সমালোচনা আর নিন্দার মুখে শুক্রবার এক আজব সাফাই দিয়েছেন বিজয়বর্গীয়। ওই সাফাইতে তিনি বলেছেন, ‘আমি কোনও পবিত্র সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলিনি। সমস্ত সম্পর্কই পবিত্র। তবে সব সম্পর্কেরই একটা সীমারেখা থাকা উচিত।’

ছাগল কেন ফুল গাছ খাবে? এই নিয়ে কাকার সঙ্গে সংঘর্ষে জড়াল ভাইপো, জখম দুজনেই

নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের রক্ষাকবচ খারিজ করল কলকাতা হাইকোর্ট

কেন সদস্যপদ বাতিল হবে না? সুদীপ-কাকলিদের কাছে দু’সপ্তাহের মধ্যে জবাব তলব অধ্যক্ষের

বিরল রোগে আক্রান্ত ২১ মাসের শ্রীজিতা, টিফিনের টাকা জমিয়ে ছোট্ট বোনের চিকিৎসার খরচ দিল বর্ষা

ইরানের ড্রোনকে শায়েস্তা করতে হরমুজে লেজার অস্ত্র মোতায়েন আমেরিকার

উল্টোডাঙা থেকে সেক্টর ফাইভ, যানজটে নাকাল শহরবাসী! সমাধানের পথ বাতলালেন দিলীপ ঘোষ

জিভের স্বাদ বদলাতে বানিয়ে নিন সুস্বাদু নোনা ইলিশ ভর্তা

আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়ের উপর ডিম থেরাপি, স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলা প্রধান বিচারপতির

জ্ঞানেশ পদত্যাগ না করলে গান্ধি জয়ন্তী থেকে দেশজুড়ে আন্দোলনের ডাক আরশোলাদের

ভোর থেকেই ঝমঝমিয়ে বৃষ্টি কলকাতায়, নিম্নচাপের প্রভাবে আজও ভিজবে দক্ষিণবঙ্গ

বলিউডে নক্ষত্র পতন, ক্যানসারের কাছে হার মানলেন সলমান-অক্ষয়ের সহ অভিনেতা

SIR নিয়ে জ্ঞানেশের কাছে জবাব চাইলেন কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাশোয়ান

খাকি উর্দি গায়ে বিজেপির কার্যালয় উদ্বোধন, ক্লোজ ওসি

অমর প্রেম, পরিবারের চাপেও গলেনি মন, একসঙ্গে থাকার সিদ্ধান্তে অনড় দুই তরুণী