ভরাডুবির দায় নিজের কাঁধে নিয়ে ইস্তফার ইচ্ছাপ্রকাশ উত্তরপ্রদেশ বিজেপি সভাপতির

Share:

নিজস্ব প্রতিনিধি, লখনউ: রাম রাজ্য উত্তরপ্রদেশে সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে কার্যত ভূমিশয্যা নিয়েছে বিজেপি। রাজ্যের ৮০ লোকসভা আসনের মধ্যে মাত্র ৩৩ আসনে জিতেছে পদ্ম শিবিরের প্রার্থীরা। উল্টোদিকে ৩৭ আসন পেয়েছে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি। আর রামরাজ্যে গতবারের তুলনায় এক ধাক্কায় ২৯ আসন কমেছে। আর ওই ধাক্কাতে সরকার গড়ার মতো একক সংখ্যাগরিষ্ঠতা থেকে অনেক দূরে থেমে যেতে হয়েছে কেন্দ্রের ১০ বছরের শাসকদলকে। উত্তরপ্রদেশে দলের এমন ব্যর্থতার দায় ভার কার তা নিয়ে গত মঙ্গলবার থেকেই শুরু হয়েছে নানা চর্চা। আর সেই চর্চার মধ্যেই ব্যর্থতার দায়ভার নিজের কাঁধে তুলে নিয়ে ইস্তফা দেওয়ার ইচ্ছাপ্রকাশ করলেন উত্তরপ্রদেশের বিজেপি সভাপতি ভূপেন্দ্র সিং চৌধুরী। বৃ্হস্পতিবারই তিনি দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কাছে ইস্তফা দেওয়ার ইচ্ছাপ্রকাশ করেছেন। 

সূত্রের খবর, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে চাপে রাখতেই গত বছর উত্তরপ্রদেশে দলের সভাপতি পদে ভূপেন্দ্র সিং চৌধুরীকে বসিয়েছিলেন অমিত শাহ। এমনকি সদ্য সমাপ্ত নির্বাচনেও বিজেপির প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সুপারিশ খারিজ করে দিয়েছিল বিজেপির কেন্দ্রীয় নির্বাচনী সমিতি। মূলত অমিত শাহ এবং ভূপেন্দ্র চৌধুরীই প্রার্থী বাছাইয়ের দায়িত্বে ছিলেন। আর তা ভাল চোখে দেখেননি যোগী আদিত্যনাথ। বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বও সাধারণ ভোটারদের কাছে প্রকট হয়ে পড়েছিল।

লোকসভা নির্বাচনে ভরাডুবির পরেই যোগী অনুগামী নেতারা ভূপেন্দ্র সিং চৌধুরী ও অমিত শাহকে কাঠগড়ায় তুলেছিলেন। রাম রাজ্যে বিজেপির অন্দরে রাজ্য সভাপতি পদে শাহের ঘনিষ্ঠ ভূপেন্দ্রর ইস্তফার দাবিও ক্রমশ জোরালো হয়ে উঠেছিল। পরিস্থিতি বেগতিক বুঝতে পেরেই সভাপতি পদে ইস্তফা দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন ভূপেন্দ্র চৌধুরী। উল্লেখ্য, মহারাষ্ট্রেও মুখ থুবড়ে পড়েছে বিজেপি। আর দলের ওই বিপর্যয়ের দায় নিজের কাঁধে তুলে নিয়ে ইস্তফা দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীস।

মোদির সভায় বন্দুক হাতে ঢুকে পড়ল দুই যুবক, তার পর যা ঘটল শুনলে চমকে যাবেন…

একসময় ছিল তৃণমূলের দখলে, এবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় কৃষ্ণগঞ্জ পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি

‘জিনা হারাম হো জায়েগা’, মমতা অনুগামী তৃণমূল নেতার বাড়িতে গিয়ে হুমকি পুলিশের

অভিষেকের অফিস উচ্ছেদের আর্জি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ বাড়ির মালিক

বাবার মৃত্যুর পর চাকরির বদলে চাওয়া হয়েছিল ‘মোটা টাকা’! দুর্নীতি দমন শাখার জালে সরকারি কর্মী

ছাত্রীদের মেসবাড়িতে গোপনে সিসি ক্যামেরা, আবাসিকদের পোশাকের উপরে নজর মালিকের

শেখ হাসিনাকে আত্মসমর্পণের সুযোগ নয়, দিল্লি থেকে ধরে নিয়ে যেতে চায় তারেক সরকার

মুমূর্ষু রোগী এলেই রেফার নয়, হাসপাতালগুলির জন্য একগুচ্ছ নির্দেশিকা জারি স্বাস্থ্য দফতরের

দুর্গাপুজোয় চা শ্রমিকদের ২০ শতাংশ বোনাস, বন্ধ বাগান খোলার আশ্বাস মুখ্যমন্ত্রীর

‘ঝুট কি গুঞ্জ’-এর প্রবক্তা রাহুল, কংগ্রেস সাংসদের বিরুদ্ধে তোপ দাগলেন মোদি

খারাপ আবহাওয়ার জেরে অবতরণ করতে পারল না কপ্টার, সড়কপথেই কালিম্পংয়ে মুখ্যমন্ত্রী

‘মোদি চোর’ মন্তব্য প্রসঙ্গে বম্বে হাইকোর্টে জোর ধাক্কা খেলেন রাহুল গান্ধি

রিলের নেশায় ৩০ ফুট উঁচু বাঁধ থেকে ঝাঁপ যুবকের, পরিণতি হল ভয়াবহ

দিল্লি ক্যাপিটালস ছাড়ছেন কে এল রাহুল? একটি পোস্টেই সব উত্তর দিলেন তারকা ক্রিকেটার