এই মুহূর্তে




‘SIR-এর অতিরিক্ত কাজের চাপ’, এবার বিএলও-র ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে শোরগোল কেরলে

নিজস্ব প্রতিনিধিঃ কেরল, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ-সহ ১২ টি রাজ্যে শুরু হয়েছে SIR। বাড়ি বাড়ি গিয়ে বিলি করা হচ্ছে এনামুরেশন ফর্ম। ২০০২ সালে ভোটার তালিকায় যাঁদের নাম নেই, তাঁরাই সমস্যায় পড়তে পারেন। এই নিয়েই দেশজুড়ে শুরু হয়েছে আতঙ্ক। পাশাপাশি SIR-এর ফর্ম জমা ও তোলার জন্যে বিএলও-দের উপরেও পড়ছে মারাত্মক চাপ। আর তাতেই মৃত্যুর কোলে ঢলে পড়ছেন BLO। এখনও পর্যন্ত SIR-এর অতিরিক্ত চাপে পশ্চিমবঙ্গে মৃত্যু হয়েছে ১ বিএলও-র। পাশাপাশি একজন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। অভিযোগ উঠছে, এনামুরেশন ফর্ম বিলি করার অতিরিক্ত চাপে অসুস্থ হয়ে পড়ছে BLO-রা। তাতেই মৃত্যু হয়েছে একজনের। তবে শুধু পশ্চিমবঙ্গ নয়, কেরলেও একই অবস্থা। তবে সে রাজ্য থেকে এবার একজন BLO-র আত্মহত্যার খবর পাওয়া গেল। জানা গেছে, SIR-এর অতিরিক্ত চাপ সইতে না পেরে কেরলে আত্মঘাতী হয়েছেন এক BLO তথা বুথ লেভেল অফিসার।

মৃত বিএলও-র নাম অনীশ জর্জ। তাঁর পরিবার এবং পরিচিতিদের অভিযোগ, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধ ন তথা এসআইআরের অতিরিক্ত কাজের চাপে মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েছিলেন অনীশ। সেই চাপ সহ্য করতে না-পেরেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন তিনি। এমনকী সেই মর্মে থানায় এফআইআরও দায়ের হয়েছে। মৃত BLO-র পরিবার সূত্রের খবর, পয়ান্নুরের এক সরকারি স্কুলে পিওনের কাজ করতেন তিনি। রবিবার নিজের বাড়িতেই আত্মহত্যা করেছেন অনীশ। তবে অনীশের মৃত্যুর কারণ হিসেবে ‘এসআইআরের কাজের চাপ’কেই দায়ী করছে তাঁর পরিবার, এমনটাই জানিয়েছে পুলিশ।

FIR অনুসারে, বিএলও হিসাবে এসআইআরের কাজ করছিলেন অনীশ। কিন্তু কাজ তাড়াতাড়ি সম্পূর্ণ করার জন্যে স্থানীয় বিডিও থেকে তাঁকে চাপ দেওয়া হচ্ছিল। সেই কারণে তিনি খুব চিন্তিত ছিলেন বলে জানিয়েছেন অনীশের ঘনিষ্ঠ বন্ধু। শনিবার রাত ২টো পর্যন্ত এসআইআর সংক্রান্ত কাজ করেছেন তিনি। এনুমারেশন ফর্ম বাড়ি বাড়ি বিলি এবং তা পূরণ সংক্রান্ত কাজের জন্য তাঁর উপর যথেষ্ঠ চাপ ছিল। সেই কারণেই তিনি আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছেন বলে দাবি অনীশের পরিবারের। এদিকে পশ্চিমবঙ্গে ও এসআইআরের কাজ চলছে। আর এ রাজ্যেও মৃত্যু হয়েছে এক BLO-র। এক্ষেত্রেও নেপথ্যে SIR। জানা যায়, পূর্ব বর্ধমানের মেমারিতে কাজের চাপে ব্রেনস্ট্রোক হয়ে নমিতা হাঁসদা নামে এক BLO-র মৃত্যু হয়েছে। পেশায় তিনি অঙ্গনওয়াড়ি কর্মী ছিলেন। ফর্ম বিলি করতে গিয়ে আচমকাই অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। এরপরেই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এক্ষেত্রেও অতিরিক্ত কাজের চাপে নমিতার মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন BLO। একই পরিণতির শিকার হলেন কেরলের অনীশও।আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত এসআইআর সংক্রান্ত ‘এনুমারেশন ফর্ম’ বিলি করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। ২০০২ সালের ভোটার তালিকাকে ‘সূচক’ ধরে এই কাজ শুরু করেছে কমিশন। ৯ ডিসেম্বর প্রাথমিক খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে। এদিকে এসআইআর নিয়ে প্রথম থেকেই নির্বাচন কমিশনের বিরোধিতা করছে বিরোধী দলগুলি। বাংলায় যেমন তৃণমূল সরব হয়েছে, তেমন কেরলের শাসকদল সিপিআই(এম)। পাশাপাশি কংগ্রেসও এসআইআরের বিরোধিতা করছে।

 

 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

তেলঙ্গানার মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ মেসির, মাঠে হাজির রাহুল গান্ধিও

আড়াই লাখ টাকার পোষা ম্যাকাওকে বাঁচানোর চেষ্টা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ব্যবসায়ীর, কী করল পাখি?‌

বামেদের হটিয়ে তিরুঅনন্তপুরম পুরনিগম দখল করল বিজেপি, খুশিতে ডগমগ ‘মোদিভক্ত’ শশী থারুর

যুবভারতী থেকে শিক্ষা, মেসির জন্য বিশেষ নিরাপত্তা মুম্বই পুলিশের

এনডিএ সাংসদদের বিশেষ নৈশভোজ মোদির, বিলাসবহুল খানাপিনার মেনুতে কী ছিল?‌

‘আনমোল বিষ্ণোইকে এক বছর হেফাজতে নিতে পারবে না কোনও রাজ্য পুলিশ’, বেনজির নির্দেশিকা শাহি মন্ত্রকের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ