আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দালাল স্ট্রিটে রক্তস্নান, বাজার থেকে ভ্যানিশ সাড়ে সাত লক্ষ কোটি

নিজস্ব প্রতিনিধি, মুম্বই:  সপ্তাহের প্রথম কেনা-বেচার দিনেই রক্তস্নানের সাক্ষী দালাল স্ট্রিট। বাজার খুলতেই পড়ে যায় সূচক (Sensex) । আর এই খবর যখন লেখা হচ্ছে, সেই সময় দালাল স্ট্রিট থেকে হারিয়ে গায়েব হয়ে গিয়েছে, সাড়ে সাত লক্ষ কোটি। তাসের ঘরের মতো পড়তে শুরু করে সূচক(Sensex)। সূচক পতনের পাশাপাশি ডলারের তুলনায় টাকার দামও পড়ে যায়। 

এদিন বম্বে স্টক এক্সচেঞ্জ খোলার সময় সূচক এক ধাক্কায় ১৪ শো পয়েন্ট পড়ে দাঁড়ায় ৫৩, ০০০। সূচক পড়ে নিফটিরও। নিফটির সূচক তিনশো পয়েন্ট কমে দাঁড়ায় ১৫, ৯০০ পয়েন্ট। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক(Sensex) আরও পড়ে। সাড়ে তিনেট নাগাদ বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক(Sensex) ১৩৮৫. ৮১ পয়েন্ট কমে দাঁড়ায় ৫২,৯১৭. ৬৩ পয়েন্টে। অন্যদিকে, নিফটির সূচক ৪৪৪. ৯০ পয়েন্ট কমে দাঁড়ায় ১৫, ৭৫৬. ৯০ পয়েন্টে।

সূচক পতনের পাশাপাশি ডলারের তুলনায় টাকার দাম পড়ে যাওয়া বাজার বিশেষজ্ঞরা রীতিমতো শঙ্কিত। সোমবার ৩৬ পয়সা নামল টাকার দাম। বাজার খোলার পর টাকার দাম ডলারের তুলনায় কমে দাঁড়ায় ৭৮.২৯-য়। এই প্রথম ডলারের নিরিখে ৭৮ টাকার গণ্ডি পেরিয়ে গেল টাকার মূল্য। যা নিঃসন্দেহে চিন্তার কারণ।

বারে বারা টাকার দাম পড়ে যাওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে বাজার বিশেষজ্ঞরা জানিয়েছেন, অভ্যন্তরীণ বাজার বেশ দূর্বল। এর সঙ্গে যুক্ত হয়েছে মুদ্রাস্ফীতি। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। যার প্রভাব পড়ছে ভারতের অর্থবাজারে। 

আরও পড়ুন আধার ও প্যান লিঙ্কের শেষ সুযোগ, না হলে দিতে হবে দ্বিগুণ জরিমানা

Published by:

Share Link:

More Releted News:

‘কান্তারা’ বিতর্কে বড় স্বস্তি, রণবীরের বিরুদ্ধে FIR খারিজ কর্নাটক হাইকোর্টের

‘পঞ্জাব কা গদ্দার’, হরভজনের বাড়ির দেওয়ালে কালিতে লিখে দিলেন আপ কর্মীরা

​’লরেন্স অফ পঞ্জাব’-এর মুক্তি স্থগিত, সিধু মুসেওয়ালার বাবাকে খুনের হুমকি বিষ্ণোই গ্যাংয়ের

BJP-তে যোগদানের পরেই ১০ লক্ষ ফলোয়ার হারালেন রাঘব চাড্ডা

বিজেপির হয়ে কলকাতায় প্রচারে আসছেন রাঘব চাড্ডা, হতে পারেন কেজরিওয়ালের মুখোমুখি

​’পুলিশের কাজ ছাড়ছি, দাউদ ইব্রাহিমে যোগ দিচ্ছি, রাঘবের দলবদলে প্রকাশ রাজের মিম-খোঁচা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ