সরকারি ইঞ্জিনিয়ারের বাড়ি থেকে উদ্ধার টাকার পাহাড়, বাজেয়াপ্ত BMW, ২৮ একর জমি

আবারও দুর্নীতির হদিশ! সরকারি কর্মচারির বাড়ি থেকে উদ্ধার হল কোটি কোটি টাকার পাহাড়। সঙ্গে লক্ষ লক্ষ মূল্যের সোনার গহনা ও ২৮ একর জমি উদ্ধার হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, তেলেঙ্গানা: আবারও দুর্নীতির হদিশ! সরকারি কর্মচারির বাড়ি থেকে উদ্ধার হল কোটি কোটি টাকার পাহাড়। সঙ্গে লক্ষ লক্ষ মূল্যের সোনার গহনা ও ২৮ একর জমি উদ্ধার হয়েছে। ঘটনাটি তেলেঙ্গানা রাজ্যের। যেখানকার সেচ ও CAD বিভাগের একজন প্রকৌশলী (Engineer)-কে তাঁর জ্ঞাত আয়ের উৎসের চেয়ে বেশি সম্পদ রাখার অভিযোগে গ্রেফতার করেছে দুর্নীতি দমন ব্যুরো (NCB)। কর্মকর্তারা জানিয়েছেন, চাকরির সময় অবৈধভাবে এবং সন্দেহজনক উপায়ে তিনি কথিত সম্পদ অর্জন করেছেন। যা তাঁর বাৎসরিক মায়না থেকেও অনেকাংশ বেশি। সরকারি খাতায় সেটি অবৈধ। অর্থাৎ ঘুষ নিয়ে তিনি বাড়তি টাকা আয় করেছেন। এবং সেই টাকা দিয়েই একের পরও এক দামি দামি সম্পত্তি ক্রয় করেছেন।

গোপন সূত্রে খবর পেয়ে তাঁর বাড়িতে তল্লাশি চালিয়েছেন কর্মকর্তারা। এরপরেই তাঁর বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে। অবৈধভাবে সম্পত্তি অর্জনের অভিযোগে তেলেঙ্গানার সেচ ও CAD বিভাগের একজন প্রকৌশলী কর্মকর্তাকে গ্রেফতার করেছেন নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। কর্মকর্তারা আরও জানিয়েছেন, অভিযুক্ত ওই কর্মকর্তার নাম শ্রী ভুক্য হরি রাম। তাঁর কাছ থেকে উদ্ধার হয়েছে, বোম্মালরামারমে আম বাগান সহ ছয় একরের একটি খামারবাড়ি, কোঠাগুদেমে নির্মাণাধীন একটি ভবন এবং কুতুবল্লাপুর ও মিরিয়ালাগুদায় খোলা জমি। এছাড়াও দুটি চার চাকার গাড়ি, যার মধ্যে একটি বিএমডব্লিউ রয়েছে, কয়েক কোটি মূল্যের সোনার অলঙ্কার এবং উল্লেখযোগ্য পরিমাণের ব্যাঙ্ক ব্যালেন্স। সবটাই জব্দ করছেন NCB কর্মকর্তারা। সম্পত্তির বাজার মূল্য তাদের সরকারী মূল্যায়নের চেয়ে অনেক বেশি বলে জানা গিয়েছে। বর্তমানে অভিযুক্ত অফিসারকে গ্রেফতার করে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে আরও তদন্ত চলছে।

উল্লেখ্য, সরকারি অফিসারদের দুর্নীতির কথা মাঝে মধ্যেই সংবাদের শিরোনাম হয়। এই যেমন, মাস কয়েক আগে দিল্লি হাইকোর্টের প্রাক্তন বিচারপতি যশবন্ত বর্মার বাড়ি থেকে উদ্ধার হয়েছে কোটি কোটি টাকার পাহাড়। হোলির দিন তার সরকারি বাংলোতে আগুন লেগে যাওয়ায় তা নেভাতে গিয়ে কোটি কোটি পোড়া টাকা উদ্ধার করেন দমকল বিভাগের কর্মকর্তারা। এরপরেই গোটা দেশে শোরগোল পড়ে যায়। বোঝা যায়, খোদ বিচারপতিও অবৈধভাবে টাকা রোজগার করেছেন। যদিও বিষয়টি এখনও প্রমাণ হয়নি। এরপরই যশবন্ত বর্মাকে তাঁর পুরোনো এলাহাবাদ হাইকোর্টেই স্থানান্তরিত করা হয়।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার