মাঝ গঙ্গায় উল্টে গেল নৌকা, বিহারে নিখোঁজ ৬ পুণ্যার্থী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বিহারের বাঢ়ে গঙ্গা নদীতে নৌকাডুবির ঘটনা ঘটেছে। জানা গিয়েছে, উমানাথ ঘাট থেকে ১৭ জন পুণ্যার্থীকে নিয়ে দিয়ারা যাচ্ছিল নৌকাটি। আর সেই সময় এই নৌকাডুবির ঘটনা ঘটে। এখন পর্যন্ত ১১ জন নিরাপদে উদ্ধার করা হয়েছে। ৬ জন পুণ্যার্থী নিখোঁজ রয়েছে। তাদেরকে খুঁজতে শুরু হয়েছে তল্লাশি। এখন পর্যন্ত নিখোঁজ  পুণ্যার্থীদের পরিচয় জানা যায়নি।

এই ঘটনা প্রসঙ্গে বারহ সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট জানিয়েছেন, ‘১৭ জন যাত্রী নিয়ে একটি নৌকা মাঝ গঙ্গায় উল্টে গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছে এসডিআরএফ দল। এরপর ১১ জনকে উদ্ধার করা হয়েছে। বর্তমানে  তারা সুস্থ রয়েছে বলে জানা গিয়েছে।  নিখোঁজ যাত্রাদের এখন খোঁজ মেলেনি। শুরু হয়েছে তল্লাশি অভিযান চলছে। ‘ বর্তমানে ঘটনাস্থলে রয়েছে জেলা প্রশাসনের কর্মকর্তা ও পুলিশ কর্মীরা। কি করে এমন নৌকা ডুবির ঘটনা ঘটল তা নিয়ে শুরু হয়েছে তদন্ত।

উল্লেখ্য, রবিবার দশেহারা। তাই এইদিন বিপুল সংখ্যক ভক্ত গঙ্গা নদীতে করতে আসেন। প্রয়াগরাজ এবং বারাণসীর মতো শহরগুলিতে দশেহারার দিনে নানান উৎসব হয়ে থাকে। এই দিনে গঙ্গায় ডুব দিলে পাপ থেকে মুক্তি মেলে। তাই হাজার হাজার মানুষ আজকের দিনে গঙ্গা স্নান করে। আর এই শুভদিনে বিহারে ঘটল নৌকা ডুবির ঘটনা।

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

তারেক রহমানের ‘লাল টেলিফোনের’ তার চুরি, পাকড়াও দুই সাগরেদ

ফিরহাদের দুয়ারে এবার সিআইডি, সই জাল কাণ্ডের তদন্তে জেরা

স্বস্তির বৃষ্টিতে মুহুর্মুহু বাজ পড়ে তিন জেলায় প্রাণ হারালেন সাত জন

রাজ্যসভার ১১ আসনের প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, কারা টিকিট পেলেন?

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা? ব্যাখ্যা দিলেন বিধানসভার অধ্যক্ষ

কটাক্ষের শিকার, ইনস্টা লাইভ চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নেটপ্রভাবীর

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ

২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র

‘এবার থেকে ভয়মুক্ত পরিবেশে কাজ করবেন’, প্রযোজকদের আশ্বাস পাপিয়া অধিকারীর