বুধেই কলকাতায় ফিরছে পহেলগাঁওতে জঙ্গি হামলায় নিহত বিতান-সমীরের দেহ

Share:

নিজস্ব প্রতিনিধি : গিয়েছিলেন পরিবারের সঙ্গে ছুটি কাটাতে। বাড়ি ফিরছেন কফিন বন্দি হয়ে। কাশ্মীরের পহেলগাঁওতে জঙ্গি হামলায় মৃত্যু হয়েছে কলকাতার ২ বাসিন্দার। বুধবারই কলকাতায় ফিরছে জঙ্গি হামলায় নিহত ২ বাসিন্দার দেহ। নয়াদিল্লি হয়ে বিমানে করে কলকাতায় ফিরছে বৈষ্ণবঘাটার বাসিন্দা বিতান অধিকারীর দেহ ও বেহালার বাসিন্দা সমীর গুহর দেহ।

জানা গিয়েছে, কর্মসূত্রে ফ্লরিডায় থাকতেন বিতান। কলকাতায় ছুটিতে এসে কাশ্মীর গিয়েছিলেন স্ত্রী-পুত্রকে নিয়ে। কিছুদিন পরিবারের সঙ্গে কাটিয়ে ফিরে যাওয়ার কথা ছিল বিতানের। কিন্তু কাশ্মীরের ঘুরতে যাওয়াই যে কাল হবে তা ঘুনাক্ষরেও বুঝতে পারেননি পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার বিতান। জঙ্গিদের ছোঁড়া তাঁর কাঁধে লাগলেও পরিস্থিতি পরে খারাপ হয়ে মৃত্যু হয় তাঁর। বৃহস্পতিবারই ফিরে আসার কথা ছিল পরিবারকে নিয়ে। নির্ধারিত দিনের একদিন আগেই ফিরছেন শহরে। কিন্তু পায়ে হেঁটে নয়। কফিনে চেপে বিমানে করে ফিরছেন তিনি।আতঙ্ক যেন কাটিয়ে উঠতে পারছেন না বিতানের স্ত্রী। স্বামীর দেহ নিয়ে ছোট্টো ছেলেকে কোলে নিয়েই কলকাতায় ফিরছেন তিনি।

অন্যদিকে, জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন কলকাতার আরও এক বসিন্দা সমীর গুহ। বেহালার সমীর গুহ স্ত্রী শবরী ও মেয়ে কৃশার সঙ্গে গিয়েছিলেন কাশ্মীরে ঘুরতে। তাঁদের ফিরে আসার কথা ছিল এই বুধবারই। সেই বুধবারই তিনি ফিরছেন ঠিকই কিন্তু কফিনবন্দি হয়ে মানুষের কাঁধে চেপে। তাঁর এই ফেরাটা কাম্য ছিল না। তাঁর স্ত্রী শর্বরী দেবীর বর্ণনায়, ঘটনার কিছুক্ষন আগে পরিবার ছবি তুলছিল। হঠাৎই কানে আসে গুলির শব্দ আসে। মুখে মাস্ক পরে সামনে আসে জঙ্গিরা। সমীর গুহকে টেনে নিয়ে গুলিতে ঝাঁঝরা করে দেয়।কোনওভাবেই এই মৃত্যু মেনে নিতে পারছে না পরিবার। এমনকি দেশের মানুষও।

‘পড়ুয়ারা সাহসিকতা দেখিয়েছে’, আরশোলাদের আন্দোলনকে সমর্থন সলমান খানের

পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন সলমান খানের

পড়ুয়াদের নিশানায় থাকা ধর্মেন্দ্র প্রধান ৩০ বছর আগে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন

সুস্থ থাকতে ও ওজন নিয়ন্ত্রণে রাখতে কোন স্যুপ খাওয়া উপকারী?

শোওয়ার আগে এক চামচ পিনাট বাটার! সারারাত নিশ্চিন্তে ঘুমোতে সাহায্য করবে

৭ লক্ষ টিকিট বিক্রি, মুক্তির আগেই ২৩ কোটি টাকা আয় করে ফেলল বিজয়ের ‘Jana Nayagan’

‘৫ বছরে তিনবার নিট প্রশ্ন ফাঁস, জবাবদিহিতা নেই’, এবার সুর চড়ালেন বিজেপিত্যাগী আন্নামালাই

WBSEDCL-গ্রাহকদের সুখবর, এবার থেকে প্রতি মাসে দিতে হবে বিদ্যুতের বিল

‘প্রতিবাদ ও ভিন্নমত গণতন্ত্রের অপরিহার্য অংশ’, যন্তরমন্তরে ধর্নাকে সমর্থন নিটের শীর্ষস্থানাধিকারীর

রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর, সপ্তম পে কমিশন গঠন করল শুভেন্দু সরকার

৫৭ বছরের ছোট তরুণীকে বিয়ে, সাতক্ষীরার সাংসদকে বহিষ্কার করল জামায়াতে ইসলামী

অঙ্গনওয়াড়িতে ডিম কিনতে বরাদ্দ বৃদ্ধি রাজ্যের, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

‘আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না করলে অনশন ভাঙব,’ কেন্দ্রকে বার্তা ওয়াংচুকের

‘১০ বছরে ১৫২ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে’, মোদি সরকারকে নিশানা রাহুলের