প্রতিবেশীর দরজায় ঝোলানো ব্যাগ থেকে উদ্ধার নিখোঁজ শিশুকন্যার দেহ

গত সপ্তাহে শিশুটি নিখোঁজ হয়ে যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: দু’দিন ধরে নিখোঁজ (Missing) থাকার পর অবশেষে হদিশ মিলল দু বছর বয়সী শিশুকন্যার (two-year-old girl)। তবে জীবিত অবস্থায় নয়, মৃত অবস্থায় প্রতিবেশীর দরজায় ঝোলানো ব্যাগ থেকে উদ্ধার হল তার দেহ। এমন ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে গ্রেটার নয়ডায় (Greater Noida)।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত সপ্তাহে শিশুটি (Child) নিখোঁজ হয়ে যায়। সন্তানের কোনও হদিশ না পেয়ে বিভিন্ন জায়গায় তার সন্ধানে খোঁজাখুঁজি শুরু করেন তারা বাবা-মা ও আত্মীয়রা। এমনকি সেই সময় অভিযুক্ত প্রতিবেশীও শিশুটিকে খোঁজার অভিনয় করেছিলেন। কিন্তু মৃতদেহের কারণে যখন অভিযুক্তের বাড়ি থেকে গন্ধ ছড়াতে শুরু করে তখন পালিয়ে যায় বলে অভিযোগ।

গ্রেটার নয়ডার (Greater Noida) দেবলা গ্রামে একটি ভাড়া বাড়িতে থাকেন শিশুটির বাবা শিব কুমার এবং মা মঞ্জু। দু বছর বয়সী কন্যা মানসী এবং সাত মাস বয়সী শিশুপুত্রকে নিয়ে থাকতেন তাঁরা। পেশায় দিনমজুরের কাজ করেন নিকটবর্তী একটি কারখানায়। শুক্রবার শিশুটির বাবা কাজে বেরিয়ে গেলে মা বাজার করার জন্য বের হয়ে যান। কিন্তু বাড়ি ফেরে তাঁরা দেখেন মানসী নেই। এরপর তাঁরা থানায় নিখোঁজ ডায়েরি করেন। দুদিন পর প্রতিবেশী রাঘবেন্দ্রের তালাবদ্ধ বাড়ি থেকে দুর্গন্ধের অভিযোগ করেন শিব কুমার। পুলিশের সাহায্যে সেই বাড়িতে ঢোকেন তিনি। সেখানে দরজায় ঝোলানো একটি ব্যাগ থেকে মানসীর মৃতদেহ উদ্ধার হয়। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী, শ্বাসরোধ করে খুন করা হয়েছে মানসীকে। নয়ডা পুলিশের সিনিয়র অফিসার রাজীব দীক্ষিত বলেন, ‘ইতিমধ্যে পলাতক অভিযুক্ত রাঘবেন্দ্রের সন্ধানে একটি দল গঠন করা হয়েছে পুলিশের তরফে।’

‘পড়ুয়ারা সাহসিকতা দেখিয়েছে’, আরশোলাদের আন্দোলনকে সমর্থন সলমান খানের

পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন সলমান খানের

পড়ুয়াদের নিশানায় থাকা ধর্মেন্দ্র প্রধান ৩০ বছর আগে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন

সুস্থ থাকতে ও ওজন নিয়ন্ত্রণে রাখতে কোন স্যুপ খাওয়া উপকারী?

শোওয়ার আগে এক চামচ পিনাট বাটার! সারারাত নিশ্চিন্তে ঘুমোতে সাহায্য করবে

৭ লক্ষ টিকিট বিক্রি, মুক্তির আগেই ২৩ কোটি টাকা আয় করে ফেলল বিজয়ের ‘Jana Nayagan’

‘৫ বছরে তিনবার নিট প্রশ্ন ফাঁস, জবাবদিহিতা নেই’, এবার সুর চড়ালেন বিজেপিত্যাগী আন্নামালাই

WBSEDCL-গ্রাহকদের সুখবর, এবার থেকে প্রতি মাসে দিতে হবে বিদ্যুতের বিল

‘প্রতিবাদ ও ভিন্নমত গণতন্ত্রের অপরিহার্য অংশ’, যন্তরমন্তরে ধর্নাকে সমর্থন নিটের শীর্ষস্থানাধিকারীর

রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর, সপ্তম পে কমিশন গঠন করল শুভেন্দু সরকার

৫৭ বছরের ছোট তরুণীকে বিয়ে, সাতক্ষীরার সাংসদকে বহিষ্কার করল জামায়াতে ইসলামী

অঙ্গনওয়াড়িতে ডিম কিনতে বরাদ্দ বৃদ্ধি রাজ্যের, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

‘আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না করলে অনশন ভাঙব,’ কেন্দ্রকে বার্তা ওয়াংচুকের

‘১০ বছরে ১৫২ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে’, মোদি সরকারকে নিশানা রাহুলের