দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মোদি- জয়শঙ্কর সহ দেশের একাধিক মুখ্যমন্ত্রীকে বোমা মেরে হত্যার হুমকি, হাই অ্যালার্ট জারি

নিজস্ব প্রতিনিধি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বোমা মেরে হত্যার হুমকি। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, পঞ্জাব এবং হরিয়ানার মুখ্যমন্ত্রীকেও হত্যার হুমকিও দেওয়া হয়েছে। সেই সঙ্গেই পাঞ্জাব ও হরিয়ানার রেলপথে ২৪ এপ্রিল একাধিক বোমা  বিস্ফোরণের হুমকি দিয়ে ইমেল পাঠানো হয়েছে। এমন ভয়ানক হুমকি ইমেল পেয়েই নড়েচড়ে বসেছে দেশের নিরাপত্তা সংস্থাগুলি। দুই রাজ্যে জারি করা হয়েছে হাই অ্যালার্ট।    

জানা গিয়েছে, পঞ্জাবের নিরাপত্তা সংস্থাগুলির কাছে এসেছে এই হুমকি দেওয়া ইমেল। হুমকিতে জানানো হয়েছে, লুধিয়ানা, অমৃতসর, ভাটিন্ডা এবং ফিরোজপুরে বিস্ফোরণ ঘটানো হবে । শুধু তাই নয়  দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ আম্বালা-দিল্লি, পাঞ্জাবের লুধিয়ানা, অমৃতসর, বাথিন্ডা এবং ফিরোজপুরের মতো প্রধান রেল স্টেশনগুলিতেও হামলা চালানো হবে বলে উল্লেখ করা হয়েছে। এমনকি সুরক্ষার জন্য ইমেলে স্থানীয় বাসিন্দাদের বৃহস্পতিবার শিশুদের স্কুলে না পাঠাতে কিংবা ট্রেনে ভ্রমণ না করতে পরামর্শ দেওয়া হয়েছে। 

আরও পড়ুন: বাংলা সহ পাঁচ রাজ্যে ভোটের পরেই বাড়বে জ্বালানির দাম? পরিকল্পনা স্পষ্ট করল কেন্দ্র

নিরাপত্তা সংস্থাগুলো বর্তমানে ইমেলটির উৎসের সন্ধানে তদন্ত চালাচ্ছে এবং স্পর্শকাতর স্থানগুলোতে নজরদারি জোরদার করেছে। দুই রাজ্যেই জরুরি ভিত্তিতে সতর্কতা জারি হয়েছে । গুরুত্বপূর্ণ রেল স্টেশনগুলিতে শুরু হয়েছে চিরুনি তল্লাশি। আরপিএফকে রেলের ট্র্যাকগুলিতে অতিরিক্ত নজরদারি বৃদ্ধির নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গেই দুই রাজ্যের মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় দায়িত্বে থাকা আধিকারিকদেরও বিশেষ ভাবে সতর্ক করা হয়েছে।  নির্বাচনের জন্য বর্তমানে ভোট প্রচারে রয়েছেন প্রধানমন্ত্রী মোদি। তাঁর নিরাপত্তাও আরও জোরদার করা হয়েছে। 

Published by:

Share Link:

More Releted News:

লক্ষ্মীবারেই রক্তাক্ত শেয়ার বাজার, ৮৫২ সূচক কমল সেনসেক্স

উত্তরপ্রদেশে বিজেপির মুখ্যমন্ত্রী মুখ যোগী আদিত্যনাথ-ই’, জানিয়ে দিলেন পদ্ম সভাপতি

বাংলা সহ পাঁচ রাজ্যে ভোটের পরেই বাড়বে জ্বালানির দাম? পরিকল্পনা স্পষ্ট করল কেন্দ্র

প্রথমবার বাবা-মাকে ফ্লাইটে চড়িয়ে সারপ্রাইজ মুম্বইয়ের এক তরুণের ভাইরাল ভিডিও

রজনীকান্ত থেকে কমল হাসান, সকাল সকাল তামিলনাড়ুর গণতান্ত্রিক উৎসবে সামিল তারকারা

গর্ভপাতের পর অশালীন মন্তব্য ও ধর্মীয় পরামর্শের অভিযোগে চাঞ্চল্য TCS নাসিক কাণ্ডে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ