দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বাংলা সহ পাঁচ রাজ্যে ভোটের পরেই বাড়বে জ্বালানির দাম? পরিকল্পনা স্পষ্ট করল কেন্দ্র

নিজস্ব প্রতিনিধি: যুদ্ধবিরতি সত্বেও মধ্যপ্রাচ্যে উত্তেজনা অব্যহত রয়েছে। বাংলা সহ পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের পরেই পেট্রোল ও ডিজেলের দাম লিটার প্রতি ২৫-২৮ টাকা বাড়তে পারে বলে গুঞ্জন ছড়িয়েছে। এই খবর নিয়ে বেশ আতঙ্কেই রয়েছে মধ্যবিত্তরা। বাজারের যা অবস্থা তাতে যদি পেট্রোল ও ডিজেলের দাম বাড়ে তাহলে না খেতে পেয়ে মরতে হবে বলেও অনেকে আশঙ্কা প্রকাশ করেছেন। সত্যিই কি দাম বাড়বে? এই নিয়েই সবটা স্পষ্ট করে দিল কেন্দ্র। জানিয়ে দিল জ্বালানির দাম বাড়বে কি না।  

বিধানসভা নির্বাচনের পরপরই প্রতি লিটার পেট্রোল ও ডিজেলের দাম বাড়বে এই তথ্য ভুল বলেই বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। সোশ্যাল মিডিয়ায় প্রচারিত খবর নাকচ করে জানিয়েছে, এমন কোনো প্রস্তাব বিবেচনাধীন নেই। পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধি হতে পারে এই ইঙ্গিত দিয়ে বেশ কিছু খবর একাধিক সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। বিষয়টি নজরে আসতেই পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক এক্স-এ একটি পোস্টে জানিয়েছে। “সরকারের বিবেচনাধীন এমন কোনো প্রস্তাব নেই।” আরাও জানানো হয়েছে, এই ধরনের প্রতিবেদনগুলো “নাগরিকদের মধ্যে ভয় ও আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে তৈরি এবং এগুলো উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর।” কেন্দ্রের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, “প্রকৃতপক্ষে, ভারতই একমাত্র দেশ যেখানে গত চার বছরে পেট্রোল ও ডিজেলের দাম বাড়েনি। ভারত সরকার এবং তেল পিএসইউগুলি আন্তর্জাতিক মূল্যের ব্যাপক বৃদ্ধি থেকে ভারতীয় নাগরিকদের রক্ষা করার জন্য নিরলস পদক্ষেপ নিয়েছে।”

আরও পড়ুন: মোদি- জয়শংকর সহ দেশের একাধিক মুখ্যমন্ত্রীকে বোমা মেরে হত্যার হুমকি, হাই অ্যালার্ট জারি

উল্লেখ্য, ২৮ ফেব্রুয়ারি আমেরিকা ও ইজরায়েল ইরানের ওপর হামলা চালানোর পর এবং তেহরানের প্রতিশোধমূলক পদক্ষেপের ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম আকস্মিকভাবে বেড়ে গিয়েছে। যুদ্ধের জেরে হরমুজ প্রণালী কার্যত বন্ধ হয়ে গিয়েছে। যা বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পথ এবং পারস্য উপসাগরকে বৈশ্বিক বাজারের সাথে সংযুক্ত করে। এই প্রণালী দিয়ে বিশ্ব বাণিজ্যের মোট এক-পঞ্চমাংশ জ্বালানি সরবরাহ হয়। ইরান যুদ্ধের পর তেলের দাম ব্যারেল প্রতি প্রায় ৭০ ডলার থেকে বেড়ে ১১৯ ডলারে পৌঁছেছিল। এরপর কিছুটা দাম কমেছিল বটে কিন্তু নতুন করে সৃষ্ট উত্তেজনার কারণে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ১০৩-১০৬ ডলারে পৌঁছেছে। সেখান থেকেই ভারতে জ্বালানির দাম বৃদ্ধির গুজব ছড়িয়েছিল।

Published by:

Share Link:

More Releted News:

লক্ষ্মীবারেই রক্তাক্ত শেয়ার বাজার, ৮৫২ সূচক কমল সেনসেক্স

উত্তরপ্রদেশে বিজেপির মুখ্যমন্ত্রী মুখ যোগী আদিত্যনাথ-ই’, জানিয়ে দিলেন পদ্ম সভাপতি

মোদি- জয়শঙ্কর সহ দেশের একাধিক মুখ্যমন্ত্রীকে বোমা মেরে হত্যার হুমকি, হাই অ্যালার্ট জারি

প্রথমবার বাবা-মাকে ফ্লাইটে চড়িয়ে সারপ্রাইজ মুম্বইয়ের এক তরুণের ভাইরাল ভিডিও

রজনীকান্ত থেকে কমল হাসান, সকাল সকাল তামিলনাড়ুর গণতান্ত্রিক উৎসবে সামিল তারকারা

গর্ভপাতের পর অশালীন মন্তব্য ও ধর্মীয় পরামর্শের অভিযোগে চাঞ্চল্য TCS নাসিক কাণ্ডে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ