বিজয়ের বাড়িতে বোমা, পদপিষ্টকাণ্ডের জেরে ফোনে হুমকি, সুপারস্টার কোথায় গেলেন?

তামিল সুপারস্টার থালাপাথি বিজয়ের বাড়ি বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে, সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল সকাল চেন্নাই পুলিশের কাছে আসা একটি উড়ো ফোনে এমনটাই দাবি করা হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: তামিল সুপারস্টার থালাপাথি বিজয়ের বাড়ি বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে, সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল সকাল চেন্নাই পুলিশের কাছে আসা একটি উড়ো ফোনে এমনটাই দাবি করা হয়। যেখানে বলা হয়, তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে) প্রধান এবং অভিনেতা সি জোসেফ বিজয়ের নীলঙ্কারাইয়ের ইসিআর বাসভবনে বোমা রাখা হয়েছে। তাঁর বাড়ি বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে। এমনটা হুমকি পাওয়ার পরেই পুলিশকর্মীরা অভিনেতার বাড়িতে ছুটে যায়। একটি বোমা নিষ্ক্রিয়কারী দলও মোতায়েন করা হয়। বিশেষজ্ঞরা বর্তমানে অভিনেতার বাস ভবনের ভিতরে এবং বাইরে পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি চালাচ্ছেন। কয়েকটি ভিজ্যুয়ালে বিজয়ের বাস ভবনের বাইরে কড়া নিরাপত্তা দেখা গিয়েছে। কিছুদিন আগেই একজন অজ্ঞাত যুবক অভিনেতার বাড়ির ছাদে উঠে যায়।

অভিনেতার নজরেই প্রথমে তা পড়ে। পরে জানা যায়, ওই যুবক কোনও বোমা ফেলার উদ্দেশ্যে অভিনেতার বাড়িতে যান নি। তিনি একজন মানসিক রোগী। যাই হোক, কারুরের সভায় পদপিষ্টের ঘটনার পর বিজয়ের বাড়িতে বোমা হুমকির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। প্রসঙ্গত, তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার আগেই ‘গণহত্যাকারী’ অপবাদে বিদ্ধ তামিল সুপারস্টার এবং রাজনীতিবিদ থালাপাথি বিজয়। শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় তামিলনাড়ুর কারুর জেলায় অভিনেতার নেতৃত্বাধীন TVK জনসমাবেশে পদপিষ্টের ঘটনায় মৃত্যু হয়েছেন ৪১ জন। গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি ১০০ জনেরও বেশি ভক্ত-সমর্থক। অভিযোগ উঠেছে, অভিনেতার সভায় আসার কথা ছিল দুপুরে, কিন্তু তিনি ভিড় বাড়ানোর জন্যে ৭ ঘন্টা দেরিতে আসেন। যার ফলে ৩০ হাজার লোকজনের জায়গায় ৬০,০০০ কর্মী-সমর্থকের ভিড় উপচে পড়ে অভিনেতার ভাষণ শোনার জন্যে। কিন্তু সকাল থেকে সভায় ভিড় জমতে শুরু করে। বিজয়ের জন্যে ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় থাকেন ভক্তরা। পর্যাপ্ত জল ও খাবার না পেয়ে স্বাভাবিকভাবেই অসুস্থ হয়ে পড়েন অনেকেই। এরপর বিজয় অনুষ্ঠান স্থলে উপস্থিত হয়ে ভাষণ দিতে শুরু করলে কাতারে কাতারে আরও লোকজন বেড়ে যায়।

ফলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ শুরু করেন। এলোপাথাড়ি ছুটাছুটি করতে গিয়ে ৪১ জন পদপিষ্ট হয়ে মারা যান। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নিহতদের মধ্যে ১৮ জন মহিলা, ১৩ জন পুরুষ, পাঁচজন তরুণ এবং পাঁচজন তরুণী রয়েছেন। পরিস্থিতি দেখে বিজয় ভাষণ থামিয়ে সেখান থেকে বেরিয়ে যান। আহতদের দেখতেও যাননি। যদিও এই ঘটনার পর অভিনেতা নিহতদের পরিবার প্রতি ২০ লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণা করেছেন। তবুও বিতর্ক এখানেই থামেনি। এই ঘটনায় বেশ কয়েকজন অংশগ্রহণকারী অজ্ঞান হয়ে পড়েছেন। অনেকে নিখোঁজ। এদিকে, রবিবার (২৯ সেপ্টেম্বর) মাদ্রাজ হাইকোর্টে বিজয়ের দল, তামিলাগা ভেত্রি কাজা ঘামকে কারুর পদদলিত দুর্ঘটনার আনুষ্ঠানিক তদন্ত শেষ না হওয়া পর্যন্ত জনসমাবেশ, সমাবেশ বা সভা করা থেকে বিরত রাখার জন্য একটি আবেদনের শুনানি হয়েছে। যেখানে বিচারপতি এন সেন্থিলকুমার বিকেল ৪:৩০ মিনিটে জরুরি আবেদনের শুনানি করেন। সূত্রের মতে, আবেদনকারী যুক্তি দিয়েছিলেন যে জবাবদিহিতা ছাড়াই বৃহৎ আকারের রাজনৈতিক সমাবেশ অব্যাহত রাখার ফলে আরও প্রাণহানির ঝুঁকি আছে। তবে নতুন সমাবেশের অনুমতি দেওয়ার আগে রাজ্যকে অবশ্যই একটি পুঙ্খানুপুঙ্খ তদন্ত সম্পন্ন করতে হবে। তামিলনাড়ু সরকার ইতিমধ্যেই এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে। রবিবার, টিভিকে প্রধান বিজয় মাদ্রাজ হাইকোর্টের দ্বারস্থ হন এবং শনিবারের করুর পদদলিত ঘটনায় কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (সিবিআই) বা বিশেষ তদন্ত দল (এসআইটি) তদন্তের দাবি জানান।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে